'নটে গাছটি মুড়োলো..', বিরাটের শতরানে KKR'এর স্বপ্নভঙ্গ, RCB'এর কাছে হারে ভক্তদের সমালোচনার ঝড় !! 1

আজ আইপিএলের (IPL 2026) হাইভোল্টেজ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দুরন্ত ফর্মে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) বিপক্ষে মাঠে নামে। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে নাইট বাহিনীদের টপ অর্ডার বিপর্যয়ের মুখে পড়ে যায়। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে হাল ধরেন অঙ্গকৃষ রঘুবংশী‌‌ (Angkrish Raghuvanshi)। তার সঙ্গে ভরসা দিয়ে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান রিঙ্কু সিং (Rinku Singh)। ফলে ১৯৩ রানের লক্ষ্যমাত্রা দেয় কলকাতা। এই রান তাড়া করতে নেমে আরসিবি দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যায়। গুরুত্বপূর্ণ জুটি বাঁধেন বিরাট কোহলি (Virat Kohli) এবং দেবদত্ত পাড্ডিকাল (Devdutt Padikkal)।

Read More: প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত গুজরাট, গিলের নেতৃত্বে দাপট অব্যাহত

RCB’এর দুরন্ত জয়-

'নটে গাছটি মুড়োলো..', বিরাটের শতরানে KKR'এর স্বপ্নভঙ্গ, RCB'এর কাছে হারে ভক্তদের সমালোচনার ঝড় !! 2
RCB vs KKR | Image: Getty Images

আজ কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেনিং করতে নেমে আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) ১৩ বলে ১৯ রান করে মাঠ ছাড়েন। ফিন অ্যালেনের (Finn Allen) ব্যাট থেকে আসে ৮ বলে ১৮ রান। এর সঙ্গেই ক্যামেরন গ্ৰিন (Cameron Green) ২৪ বলে ৩২ রান করে আউট হয়ে গেলে দল চাপের মুখে পড়ে গিয়েছিল। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে হাল ধরেন অঙ্গকৃষ রঘুবংশী‌‌ এবং রিঙ্কু সিং। দুজনে আজ শেষ পর্যন্ত মাঠে দাঁড়িয়েছিলেন। ৪৬ বলে ৭৬ রানের পার্টনারশিপ গড়েন তারা। অঙ্গকৃষের ব্যাট থেকে আসে ৪৬ বলে ৭১ রান।

তিনি ৭ টি চার এবং ৩ টি ছক্কা হাঁকিয়ে জ্বলে উঠেছিলেন।অন্যদিকে রিঙ্কু ২৯ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলেন। আজ তার ব্যাট থেকে আসে ৩ টি চার এবং ২ টি ছয়। ফলে কলকাতা প্রথম ইনিংসে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করে নেয়। এই রান তাড়া করতে নেমে ওপেনার জ্যাকব বেথেল (Jacob Bethell) সম্পূর্ণ ব্যর্থ হন। তিনি ১২ বলে ১৫ রান করে মাঠ ছাড়েন। এরপরই বিরাট কোহলি এবং দেবদত্ত পাড্ডিকাল জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান।

আজ পাড্ডিকাল ২৭ বলে ৩৯ রান করেন। ৭ টি চার হাঁকান তিনি। অন্যদিকে বিরাট কোহলি শেষ পর্যন্ত মাঠে দাঁড়িয়ে ছিলেন। তার ব্যাট থেকে আসে ৬০ বলে অপরাজিত ১০০ রান‌। হাঁকান ১১ টি চার এবং ৩ টি ছয়। ফলে শেষ পর্যন্ত আরসিবি ১৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে নেয়। এর সঙ্গেই ৬ উইকেটে জয় পায় তারা। ফলে কার্যত প্লে অফের আশা শেষ নাইটদের বলাই যায়।

এরপরই উঠে আসছে একাধিক মন্তব্য। “এই কেকেআর দলকে দেখে আমরা খুবই হতাশ। না ব্যাটিং অর্ডার ভালো না বোলিং। কোটি কোটি টাকা দিয়ে কেনা ক্যামেরন গ্ৰিন কোনো কাজের নয়। এই দল নিয়ে খেললে আগামী দশ বছরেও জিততে পারবে না কলকাতা।”, বলে জানাচ্ছেন নেটিজেনরা। “আজিঙ্কা রাহানে একে বারেই ফালতু অধিনায়ক। ওকে প্রথম দল থেকে তাড়াতে হবে।” বলেও জানাচ্ছেন সমর্থকরা।‌

দেখুন ট্যুইট চিত্র-

Read Also: টি২০ দলের মালিক হলেন রাহুল দ্রাবিড়-অধিনায়ক আশ্বিন, IPL’এর মধ্যেই এল চমকে দেওয়া খবর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *