দাদাগিরিতে বড় টুইস্ট! সৌরভের জায়গায় সঞ্চালকের চেয়ারে বসছেন দেব !! 1

জি বাংলার অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো হলো দাদাগিরি। বছরের পর বছর ধরে এই শো দর্শকদের মনোরঞ্জন করে এসেছে। আর এই শো- এর সঙ্গে সবচেয়ে বেশি যে নামটি জড়িয়ে আছে তিনি হলেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। তবে এবার সেই বহুল পরিচিত চেহারার আসছে বড় পরিবর্তন। নতুন সিজেনে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতাকে। ব্যাক্তিগত কাজের জন্য আর সৌরভকে যাবে না দেখা। আর এই খবর প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে শুরু হয়ে গিয়েছে তুমুল আলোচনা এবং উত্তেজনা। প্রসঙ্গত, সৌরভ গাঙ্গুলীর সঞ্চালনায় দাদাগিরিকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল।

২০০৯ সাল থেকে শুরু করে মাঝখানের কিছু বিরতি কাটিয়ে ২০২৪ সাল পর্যন্ত দাদাগিরির এক অন্যতম মুখ ছিলেন তিনি। তার ব্যক্তিত্ব অভিজ্ঞতা এবং দর্শকদের সঙ্গে আন্তরিক যোগাযোগ শো টিকে এক অন্য মাত্রায় নিয়ে যায়। তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনটাও অনিবার্য তাই তিনি এবার নতুন চ্যালেঞ্জ হিসেবে বিগ বস বাংলা সঞ্চালনার দায়িত্ব নিতে চলেছেন যেটি ৬ই মার্চ কলকাতা ইডেন গার্ডেন্সে ঘোষণা করা হয়। ফলে বলা যায় সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) জীবনের এক নতুন অধ্যায়ে শুরু করতে চলেছেন। আর সেই সাথে দাদাগিরি সিজনেও নতুন অধ্যায় শুরু হবে জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবের হাত ধরে। দেব ইতিমধ্যেই চলচ্চিত্র জগতে বিভিন্ন চরিত্রের মাধ্যমে নিচের দক্ষতার পরিচয় দিয়েছেন।

Read More: “খুবই দুঃখের সময়..”, কাছের মানুষকে হারিয়ে শোকোস্তব্ধ সৌরভ, প্রকাশ করলেন মনের বেদনা !!

দাদাগিরির নতুন সঞ্চালক হচ্ছেন দেব

সৌরভ
Dev | Image: Twitter

একই সাথে তিনি রাজনৈতিক ময়দানেও সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। দাদাগিরি নতুন সিজনের প্রমো শুটিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। যা দর্শকদের আগ্রহ আরও দ্বিগুণ করে দিয়েছে। চলচ্চিত্র জগতেও দেবের ব্যস্ততা চোখে পড়ার মতো। “দেশু৭” ছবিতে তিনি আবার শুভশ্রী গাঙ্গুলীর সঙ্গে জুটি বেঁধেছেন। যার শুটিং জুন মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে। এটি দুর্গাপুজোর সময় মুক্তি পাওয়ার কথা আছে। এছাড়াও দেবের ঝুলিতে আছে “টনিক টু” নামে একটি কমেডি ছবি। যার পরিচালক অভিজিৎ সেন। ২০২৬ সালে “বাইক অ্যাম্বুলেন্স দাদা” নামের একটি জীবনী মূলক সিনেমাতেও দেব অভিনয় করেছেন। সব মিলিয়ে এখন দাদাগিরি আনলিমিটেড নতুন সিজনে দেব সৌরভ গাঙ্গুলীর জায়গায় কতটা দায়িত্ব পালন করতে পারেন সেটাই দেখার বিষয়।

Read Also: IPL’এর মঞ্চে ‘ব্লান্ডার’, ভুল পান্ডিয়াকে কিনে চরম বিপাকে মুম্বাই পল্টন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *