"সময় হয়েছে...", আইপিএলের শেষ মরশুম খেলছেন বিরাট কোহলি, নিজেই করলেন বড় খোলাসা !! 1

বিরাট কোহলির (Virat Kohli) দাপুটে ব্যাটিংয়ে আশা ভরসা সব শেষ কলকাতা নাইট রাইডার্সের। গতকাল ম্যাচের কথা বলতে গেলে, টস হেরে প্রথম ব্যাটিং করতে এসে পাওয়ার প্লের ভিতরেই দুই ওপেনারকে হারিয়ে ফেলে কেকেআরের দুই ওপেনার। দল সামলানোর দায়িত্ব নেন অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi)। রঘুবংশী ৭১ এবং রিংকুর অপরাজিত ৪৯ রানের ইনিংসের উপর ভীত গড়েই কেকেআর ৪ উইকেটে ১৯২ রান বানিয়ে ফেলে। এই রান তাড়া করতে এসে ঢাল হয়ে দাঁড়িয়ে ছিলেন কিং কোহলি (Virat Kohli)। একেরপর এক রেকর্ড ভাঙলেন বিরাট। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে দেখা গেছে কোহলিকে, রোভমান পাওয়েল কোহলির একটি ক্যাচ ছেড়ে দিয়ে বড় ভুল করে ফেলেন।

কেকেআরের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকালেন কিং কোহলি

কোহলি
Virat Kohli | Image: Getty Images

বিরাটের ব্যাট থেকে আবারও একটি সেঞ্চুরি এসেছে। সেই দুই ম্যাচে কোহলির ব্যাট থেকে আসেনি একটিও রান। দুই ম্যাচে রান না পাওয়া বিরাট কোহলি যে কতটা ভয়ংকর তা বেশ ভালো ভাবেই জানাই বিশ্ব ক্রিকেট। ঠিক একইভাবে গতকাল কোহলির বিরাট রূপ দেখলো কেকেআর। কোহলির ব্যাট থেকে এসেছে ৬০ বলে ১০৫। তাঁর ব্যাট থেকে এসেছে ১১টি চার এবং ৩টি ছক্কা। তার এই দুরন্ত পারফরম্যান্সের পর তার অবসর নিয়ে বেশ জল্পনা শুরু হয়েছে। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতার পর অবসরের পথ বেছে নিয়েছিলেন কোহলি। এবার তিনি হয়তো আইপিএল থেকে সরে দাঁড়াবেন। ম্যাচ সেরা হওয়ার পর সাক্ষাৎকারে কোহলি বড় দাবি জানিয়েছেন।

Read More: IPL’এর মঞ্চে ‘ব্লান্ডার’, ভুল পান্ডিয়াকে কিনে চরম বিপাকে মুম্বাই পল্টন !!

ম্যাচ শেষে কোহলি বলেন, “এটাই আমার মূল অনুভূতি। এই পর্যায়ে খেলতে পারাটা কী যে এক সম্মানের ব্যাপার। এখনও বিশ্বের সেরাদের সঙ্গে ও বিপক্ষে প্রতিদ্বন্দ্বীতা করাটা একটি সম্মানের। সারা জীবন ধরেই এমনটা করে এসেছি। ক্রিকেটকে আমি মনে থেকে ভালোবাসি। এখানেই আমি সব দিয়েছি। মাঠে সবদিকে আমি দিতে চাই, ফিল্ডিং হোক কিংবা মাঠে সময় কাটানো আমি সব উপভোগ করি কারণ একদিন তো এরও শেষ হবে। আর আমি মাঠে কাটানো প্রতিটি দিনের সর্বোচ্চ ব্যবহার করতে চাই, নিজেকে উপভোগ করতে চাই, অনেক মজা করতে চাই এবং চাপের পরিস্থিতির জন্য অপেক্ষা করি, আর এমন পরিস্থিতিতে আমার সেরাটা বেরিয়ে আসে।” বিরাটের এই বয়ানের পর বেশ কিছু ভক্তের ধারণা কোহলি হয়তো এই মৌসুমের পরেই আইপিএল থেকে অবসরের ঘোষণা দেবেন। কেকেআরকে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে আরসিবি। এই মৌসুমেও তাদেরকে প্লে-অফে দেখতে পাওয়া যাবে।

Read Also: RCB’র কাছে হেরে প্লে-অফ থেকে বিদায় KKR’এর, শেষ ৩ ম্যাচ জিতেও করবে না কোয়ালিফাই !! 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *