আইপিএলের (IPL 2026) মতো ফ্র্যাঞ্চাইজি লিগকে ঘিরে বেআইনি বেটিং চক্রের রমরমা প্রতি বছর বৃদ্ধি পায়। ফলে এই বিষয়ে কর্মকর্তাদের বিশেষ নজর থাকে। এই বছর একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেছে বিসিসিআই (BCCI)। মাঠে এবং টিম হোটেলে বাইরের লোকেদের প্রবেশ নিয়ে কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে। আইপিএলের মতো টুর্নামেন্ট সহ আন্তর্জাতিক ক্রিকেটে বারবার ম্যাচ ফিক্সিংয়ের ঘটনা ক্রিকেট ইতিহাসকে কলঙ্কিত করেছে। এবার ক্রিকেটার থাকাকালী এই বিষয়ে নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরলেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)।
Read More: হার্দিকদের গার্লফ্রেন্ড কালচার নিয়ে ক্ষেপে লাল আকাশ আম্বানি, BCCI’এর কাছে করলেন নালিশ !!
ম্যাচ ফিক্সিং নিয়ে সৌরভের মন্তব্য-

সৌরভ গাঙ্গুলী ভারতীয় দলের হয়ে ক্রিকেটার হিসেবে অবদান রাখার সঙ্গে সঙ্গে অধিনায়ক হিসেবে ছাপ ফেলেছিলেন। তার নেতৃত্বে নতুন দিগন্ত খুলে গিয়েছিল। তিনি ভারতীয় ক্রিকেট দলের আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এবার ২০০০ সালে ভারতীয় দলের কলঙ্কিত ফিক্সিং কান্ডের স্মৃতি তুলে এনে সৌরভ গাঙ্গুলী নিজের অভিজ্ঞতার কথা প্রকাশ করলেন। তিনি এই প্রসঙ্গে শচীন তেন্ডুলকার (Sachin Tendulkar) এবং অনিল কুম্বলেরও (Anil Kumble) নাম তুলে আনেন।
সৌরভ বলেন, “আমার অধিনায়ক হওয়ার ঠিক আগে দল যে বেটিং এবং ফিক্সিং কান্ডের মুখোমুখি হয়েছিল সেই বিষয়ে আমি কিছুই জানতাম না। আমি শচীন এবং রাহুলকে বারবার জিজ্ঞাসা করতাম ‘সত্যিই কি এমন কিছু ঘটে। তোমাদের কি কেউ প্রস্তাব দিয়েছিল? কারণ আমার কাছে কেউ প্রস্তাব নিয়ে আসিনি কখনও। সকলে আমার প্রশ্নের উত্তরে না বলেছিলেন। এমনকি অনিল কুম্বলেও না বলেছিলেন। ফলে আমি নিশ্চিত ছিলাম যে সিনিয়র ক্রিকেটাররা কখনোই এই সব বিষয়ে যুক্ত নয়।”
সৌরভের বায়োপিকে নিয়ে উৎসাহ-

ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর সৌরভ গাঙ্গুলকে একাধিক ভূমিকা দেখতে পাওয়া গেছে। ক্রিকেট প্রশাসক হিসাবে নিয়েছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। ভারতীয় দলের সভাপতি হিসেবে একাধিক সিদ্ধান্ত গ্ৰহন করে তাক লাগিয়ে দিয়েছিলেন। ভারতীয় দল থেকে বাদ পড়েও করেছেন দুরন্ত কামব্যাক। ফলে মহারাজের অদম্য লড়াই বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে আছে ভক্তরা। এপ্রিল মাস থেকে বায়োপিকের শুরু হয়ে শুটিং। নাম ভূমিকায় অভিনয় করছেন রাজকুমার রাও (Rajkumar Rao)।
অন্যদিকে ডোনা গাঙ্গুলীর (Dona Ganguly) ভূমিকায় কে অভিনয় করবেন তা নিয়ে একাধিক জল্পনা সামনে উঠে এসেছিল। তৃপ্তি দিমরি থেকে টলিউডের মিমি চক্রবর্তী ও ইশা সাহার নাম উঠে আসে। তবে শেষ পর্যন্ত সৌরভ পত্নী হিসেবে তান্যা মানিকতলাকে বাছাই করা হয়েছে। প্রতিম ডি গুপ্তের সিরিজ ‘টুথপরি’তে কাজ করেছিলেন এই লাস্যময়ী অভিনেত্রী। উল্লেখ্য ১৫ মে, শুক্রবার থেকে রাজকুমারের সঙ্গে তান্যার শুটিং শুরু হবে। ১০-১২ দিন ধরে চলবে সৌরভ এবং ডোনা গাঙ্গুলির উল্লেখযোগ্য অংশের শুটিং।