LSG vs CSK TOSS REPORT: টসে জিতল লখন‌উ, লড়াইয়ে টিকে থাকতে দুই পরিবর্তন চেন্নাইয়ের !! 1

বর্তমানে আইপিএলের (IPL 2026) প্রতিটি ম্যাচেই জয় তুলে নিয়ে ফ্র্যাঞ্চাইজি দলগুলি এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আজ শুক্রবার গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে লখন‌উ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) এবং চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। লখন‌উ ইতিমধ্যেই একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হারের সম্মুখীন হয়ে প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে। তবে রুতুরাজদের (Ruturaj Gaikwad) কাছে রয়েছে সুযোগ। শেষ চারে পৌঁছাতে গেলে তাদের শেষ তিন ম্যাচে জয় তুলে নিতে হবে। ফলে আজ লখন‌উয়ের মাটিতে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে সিএসকে।

Read More: হার্দিকদের গার্লফ্রেন্ড কালচার নিয়ে ক্ষেপে লাল আকাশ আম্বানি, BCCI’এর কাছে করলেন নালিশ !!

IPL ম্যাচের সময়সূচি-

LSG vs CSK TOSS REPORT: টসে জিতল লখন‌উ, লড়াইয়ে টিকে থাকতে দুই পরিবর্তন চেন্নাইয়ের !! 2
CSK vs LSG | Image: Getty Images

লখন‌উ সুপার জায়ান্টস বনাম চেন্নাই সুপার কিংস

ম্যাচ: ৫৯

তারিখ: ১৩/০৫/২০২৬

ভেন্যু: একানা ক্রিকেট স্টেডিয়াম, লখন‌উ

সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)

LSG vs CSK Match Preview-

Csk
Chennai Super Kings | Image: Getty Images

লখন‌উ সুপার জায়ান্টস ১১ ম্যাচের মধ্যে ৮ ম্যাচে হারের সম্মুখীন হয়ে ধাক্কা খেয়েছে। ঋষভ পান্থের নেতৃত্বে এই বছরও তারা একের পর এক ম্যাচে হারের সম্মুখীন হয়ে পয়েন্ট তালিকায় পিছিয়ে পড়েছে এবং শেষ চারের লড়াই থেকে ছিটকে গেছে‌‌। শেষ ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে দুরন্ত ইনিংস খেলেন জশ ইংলিশ (Josh Inglish)। কিন্তু শেষ পর্যন্ত ৫ উইকেটে হারের সম্মুখীন হয়। অন্যদিকে চেন্নাই এখনও পর্যন্ত ১১ ম্যাচের মধ্যে ৬ ম্যাচে জয়লাভ করেছে।

শেষ ম্যাচে ২০৪ রান তাড়া করতে নেমে সিএসকের হয়ে জ্বলে উঠেছিলেন রুতুরাজ গায়কোয়াড এবং উরভিল প্যাটেল (Urvil Patel)। দুজনের দুরন্ত ইনিংসে জয় ছিনিয়ে নেয় পাঁচবারের চ্যাম্পিয়নরা। এখনও পর্যন্ত সিএসকে এবং ল‌এসজি মোট ৭ টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে চেন্নাই ৩ টি ম্যাচে এবং লখন‌উ ৩ টি ম্যাচে জয়লাভ করেছে। ১ টি ম্যাচ কোনো ফলাফল ছাড়াই শেষ হয়‌।

টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে লখন‌উ‌।

LSG’এর একাদশ-

মিচেল মার্শ, নিকোলাস পুরান, ঋষভ পান্ত (উইকেটকিপার, অধিনায়ক), এইডেন মার্করাম, মুকুল চৌধুরী, আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ, মহম্মদ শামি, প্রিন্স যাদব, আকাশ সিং, মায়াঙ্ক যাদব

ইমপ্যাক্ট প্লেয়ার- জশ ইঙ্গলিস, দিগ্বেশ সিং রথি, মানিমারান সিদ্ধার্থ, হিম্মত সিং, আয়ুশ বাদোনি

CSK’এর একাদশ-

সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), উরভিল প্যাটেল, কার্তিক শর্মা, ডিওয়াল্ড ব্রেভিস, শিবম দুবে, স্পেন্সার জনসন, আনশুল কাম্বোজ, নূর আহমেদ, মুকেশ চৌধুরী, প্রশান্ত ভীর

ইমপ্যাক্ট প্লেয়ার: গুরজাপনিত সিং, আকিল হোসেইন, ম্যাথু শর্ট, সরফরাজ খান, ম্যাট হেনরি

Read Also: তিলক-রিকেলটন ঝড়ে উড়ে গেল পাঞ্জাব! ২০০ রান তাড়া করে দাপুটে জয় মুম্বইয়ের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *