"পচা শামুকে পা কাটল..", লখন‌উয়ের বিপক্ষে বিপর্যয়ের মুখে কার্তিকের লড়াই, চেন্নাইকে নিয়ে খিল্লি ভক্তদের !! 1

আজ গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট তুলে নেওয়ার লক্ষ্য নিয়ে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) মাঠে নেমেছে। ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করা সিদ্ধান্ত নেয় লখন‌উ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে চাপের মুখে যায় সিএসকে। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে হাল ধরেন কার্তিক শর্মা (Kartik Sharma) এবং ডেওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis)। তারা দলের হয়ে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। চাপের মুখে দাঁড়িয়ে প্রসংশনীয় লড়াই চালান কার্তিক‌। তার ব্যাটিং’এ হাত ধরে সম্মানজনক লক্ষ্যমাত্রায় পৌঁছেছে চেন্নাই।‌

Read More: হার্দিকদের গার্লফ্রেন্ড কালচার নিয়ে ক্ষেপে লাল আকাশ আম্বানি, BCCI’এর কাছে করলেন নালিশ !!

চেন্নাইয়ের দুরন্ত লড়াই-

"পচা শামুকে পা কাটল..", লখন‌উয়ের বিপক্ষে বিপর্যয়ের মুখে কার্তিকের লড়াই, চেন্নাইকে নিয়ে খিল্লি ভক্তদের !! 2
CSK vs LSG | Image: Getty Images

আজ প্রথম ইনিংসে ওপেনিং করতে আসেন সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad)। দু’জনেই আজ বড় ইনিংস গড়তে ব্যর্থ হয়েছেন। সঞ্জুর ব্যাট থেকে আসে ২০ বলে ২০ রান। রুতুরাজ করেন ৯ বলে ১৩ রান। আকাশ সিং (Akash Maharaj Singh)’এর বোলিং’এ কার্যত টপ অর্ডার আত্মসমর্পণ করে। উরভিল প্যাটেল ৭ বলে ৬ রান করে মাঠ ছাড়লে দল চাপের মুখে পড়ে যায়। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ জুটি বাঁধেন কার্তিক শর্মা এবং ডেওয়াল্ড ব্রেভিস।

দুজনে মিলে করেন ৪৪ বলে ৭০ রান। ব্রেভিস ১৬ বলে ২৫ রান করেন। তার ব্যাট থেকে আসে ২ টি ছয়। অন্যদিকে কার্তিক ৪২ বলে ৭১ রান করে জ্বলে ওঠেন। ৬ টি চার এবং ৫ টি ছয় হাঁকান এই তারকা। এছাড়াও প্রশান্ত ভীর (Prashant Veer) ১০ বলে অপরাজিত ১৩ রান করে এবং শিবম দুবে (Shivam Dube) ১৬ বলে অপরাজিত ৩৬ রান করে দলকে আত্মবিশ্বাস দেন। দুবের ব্যাট থেকে আসে ২ টি ছয় এবং ৩ টি চার। ফরে আজ চেন্নাই প্রথম ইনিংসে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করেছে। উল্লেখ্য আজ সিএসকের হয়ে আকাশ সিং ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করেন।

এছাড়াও একটি করে উইকেট পেয়েছেন মহম্মদ শামি (Mohammed Shami) এবং শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)। এরপরই উঠে আসছে একাধিক মন্তব্য। “আজও চেন্নাইয়ের টপ অর্ডার সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। সঞ্জু স্যামসন একেবারেই ফালতু ব্যাটম্যান হয়ে যাচ্ছেন। ধারাবাহিকতা নেই। প্লে অফের স্বপ্ন শেষ। এই দল লখন‌উয়ের বিপক্ষেও হারবে।”, বলে উল্লেখ করছেন নেটিজেনরা। “কার্তিক শর্মা আজ চাপের মুখে দাঁড়িয়ে দুরন্ত লড়াই করেছেন। ফলে সম্মানজনক জায়গায় পৌঁছেছে চেন্নাই।” বলে জানাচ্ছেন সমর্থকরা।‌

দেখুন ট্যুইট চিত্র-

Read Also: তিলক-রিকেলটন ঝড়ে উড়ে গেল পাঞ্জাব! ২০০ রান তাড়া করে দাপুটে জয় মুম্বইয়ের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *