"পয়সা উসুল পারফরম্যান্স..." গুজরাটের সামনে ২৪৮ রানের লক্ষমাত্রা রাখলো KKR, সমাজ মাধ্যমে চর্চা শুরু !! 1

IPL 2026: চলতি আইপিএলের মঞ্চে কলকাতা (KKR) ও গুজরাট টাইটান্স-এর (GT) রুদ্ধশ্বাস লড়াইয়ের সাক্ষী থাকলো কেকেআর ভক্তরা।চলতি আইপিএলে ব্যাট হাতে তাণ্ডব চালাল কলকাতা নাইট রাইডার্স। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে বিশাল ২৪৭ রান তুলল কেকেআর। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে দেখা যায় কলকাতার ব্যাটারদের। ফিন অ্যালেন মাত্র ৩৫ বলে ৯৩ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। তাঁর ব্যাট থেকে আসে ৪টি চার ও ১০টি ছক্কা।

বিধ্বংসী ব্যাটিং চালালো KKR

Kkr
KKR vs GT | Image: Getty Images

অন্যদিকে তরুণ অংকৃশ রঘুবংশী ৪৪ বলে অপরাজিত ৮২ রান করে দলের রান পাহাড় গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। ক্যামেরন গ্রিনও খেলেন ঝোড়ো ইনিংস, ২৮ বলে অপরাজিত ৫২ রান করেন তিনি। অধিনায়ক অজিঙ্কা রাহানে ১৪ রান করে ফিরলেও বাকিরা গুজরাটের বোলারদের ওপর সম্পূর্ণ আধিপত্য দেখান। গুজরাটের হয়ে একমাত্র উইকেট পান মোহাম্মদ সিরাজ। এই বিশাল রান তাড়া করতে নেমে গুজরাট টাইটান্সের সামনে এখন ২৪৮ রানের কঠিন লক্ষ্য।

দেখেনিন টুইট

Read Also: দেবদত্ত পাড্ডিকালের সঙ্গে ডেটিং জনপ্রিয় লাস্যময়ী অভিনেত্রীর, IPL’এর মধ্যেই গোপন তথ্য ফাঁস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *