দেবদত্ত পাড্ডিকালের সঙ্গে ডেটিং জনপ্রিয় লাস্যময়ী অভিনেত্রীর, IPL'এর মধ্যেই গোপন তথ্য ফাঁস !! 1

গত বছর আইপিএলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে দৃষ্টান্ত তৈরি করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru)। এই বছরও রজত পাটিদারের (Rajat Patidar) নেতৃত্বে তারা দুরন্ত ফর্মে রয়েছে। পয়েন্ট তালিকায় শীর্ষে পৌঁছে গেছে আরসিবি (RCB)। ব্যাট হাতে বিরাট কোহলি (Virat Kohli) এই বয়সেও তরুণ প্রজন্মের জন্য চলতি টুর্নামেন্টে দৃষ্টান্ত তৈরি করছেন। তিনি শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে দুরন্ত ফর্মে ছিলেন। দলের তরুণ ব্যাটসম্যান দেবদত্ত পাড্ডিকাল‌ও (Devdutt Padikkal) নিজের ছাপ ফেলার চেষ্টা করছেন। এর মধ্যেই তিনি শেহনাজ গিলের (Shehnaz Gill) সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে খবর সামনে এসেছে।

Read More: “ব্যাঙেও লাথি মেরে গেল..”, মার্শ-পুরানের ব্যাটিং’এ লজ্জার হার CSK’এর, লখন‌উ জিততেই কটাক্ষ ভক্তদের !!

পাড্ডিকালের সঙ্গে শেহনাজের প্রেম-

দেবদত্ত পাড্ডিকালের সঙ্গে ডেটিং জনপ্রিয় লাস্যময়ী অভিনেত্রীর, IPL'এর মধ্যেই গোপন তথ্য ফাঁস !! 2
Devdutt Padikkal and Shahnaaz Gill | Image: Twitter

চলতি আইপিএলে একাধিক বিতর্কিত ঘটনা বর্তমানে চর্চায় রয়েছে। এর মধ্যেই চলতি মরসুমে বিগ বস খ্যাত অভিনেত্রী শেহনাজ গিলকে আরসিবির একাধিক ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত থাকতে দেখা গেছে। তিনি আরসিবি’কে সমর্থন করার জন্য সম্প্রতি রায়পুরে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচেও উপস্থিত ছিলেন। এরমধ্যেই তার সঙ্গে দেবদত্ত পাড্ডিকালের প্রেমের সম্পর্ক রয়েছে বলে খবর সামনে এসেছে।

রায়পুরে ম্যাচ চলাকালীন এক আলাপচারিতায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন এই অভিনেত্রী। শেহনাজ বলেন, “আমি বিরাট কোহলিকে (Virat Kohli) ভালোবাসি। আর খেলার মাঠে দেবদত্ত পাড্ডিকালকে কিন্তু আমার দারুন লাগে।” এরপরই সোশ্যাল মিডিয়ায় আরসিবি’র হয়ে সমর্থন করার ছবি পোস্ট করে লেখেন, “দারুন মজা হয়েছে। আমার মন আরসিবির সঙ্গে রয়েছে।” এরপরই ভক্তরা মনে করছেন শেহনাজ গিলের সঙ্গে ডেটিং করছেন দেবদত্ত। এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল চর্চা।

দুরন্ত ফর্মে RCB-

Ipl 2026
RCB | Image: Getty Images

এই বছর আইপিএলে প্রথম পাঁচ ম্যাচের মধ্যে চার ম্যাচে জয় তুলে নিয়ে দুরন্ত শুরু করে বেঙ্গালুরু। বর্তমানে ১২ ম্যাচের মধ্যে ৮ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে তারা। শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দুরন্ত ফর্মে রয়েছে রজত পাটিদাররা (Rajat Patidar)। নাইটদের দেওয়া ১৯৩ রান তাড়া করতে নেমে ব্যাট হাতে জ্বলে ওঠেন বিরাট কোহলি। তিনি একাই দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান।

আবারও রান তাড়া করার বিষয়ে নিজের দক্ষতার পরিচয় দেন। কিং কোহলির ব্যাট থেকে ৬০ বলে অপরাজিত ১০৫ রান। তিনি হাঁকান ১১ টি চার এবং ৩ টি ছয়। ফলে শেষ পর্যন্ত ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয় বেঙ্গালুরু। ম্যাচের সেরা নির্বাচিত হন কোহলি।

Read Also: “ফিক্সিংয়ের প্রস্তাব..”, ক্রিকেট জীবনের ভয়ঙ্কর সময়ের কথা উল্লেখ করে বিস্ফোরক সৌরভ গাঙ্গুলী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *