অ্যালেন-অঙ্গকৃষের দুরন্ত ব্যাটে রানের পাহাড়, প্রথম ইনিংসে চালকের আসনে নাইট বাহিনী !! 1

ঘরের মাঠে প্রথম থেকেই জ্বলে ওঠার লক্ষ্য নিয়ে আজ কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) মুখোমুখি হয় গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে। হাইভোল্টেজ ম্যাচে প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন শুভমান গিল (Shubman Gill)। আজ ওপেনিং করতে নেমে ব্যাট হাতে জ্বলে ওঠেন ফিন অ্যালেন (Finn Allen)। তিনি দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। আজ একটুর জন্য সেঞ্চুরি করতে ব্যর্থ হন এই তারকা। এরপর দলের হয়ে হাল ধরেন অঙ্গকৃষ রঘুবংশী‌‌ (Angkrish Raghuvanshi)। সঙ্গে ভরসা দেন ক্যামেরন গ্ৰিন (Cameron Green)।

Read More: “ব্যাঙেও লাথি মেরে গেল..”, মার্শ-পুরানের ব্যাটিং’এ লজ্জার হার CSK’এর, লখন‌উ জিততেই কটাক্ষ ভক্তদের !!

জ্বলে ওঠেন ফিন অ্যালেন-

অ্যালেন-অঙ্গকৃষের দুরন্ত ব্যাটে রানের পাহাড়, প্রথম ইনিংসে চালকের আসনে নাইট বাহিনী !! 2
KKR vs GT | Image: Getty Images

আজ ওপেনিং করতে নেমে ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ হন আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। ১৪ বলে ১৪ রান করে মাঠ ছাড়েন অধিনায়ক। ফলে কিছুটা চাপের মুখে পড়ে গিয়েছিল নাইট বাহিনী। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে ফিন অ্যালেন দায়িত্ব কাঁধে তুলে নেন‌। তিনি আজ দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। তার একের পর এক বাউন্ডারি-ওভার বাউন্ডারি গুজরাটকে চাপের মুখে ফেলে দিয়েছিল। তবে একটুর জন্য শতরান করতে পারেননি। ৩৫ বলে ৯৩ রান আসে তার ব্যাট থেকে। হাঁকান ১০ টি ছয় এবং ৪ টি চার। ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ২৬৫.৭১।

অঙ্গকৃষের দুরন্ত লড়াই-

অ্যালেন-অঙ্গকৃষের দুরন্ত ব্যাটে রানের পাহাড়, প্রথম ইনিংসে চালকের আসনে নাইট বাহিনী !! 3
KKR vs GT | Image: Getty Images

ফিন অ্যালেন আউট হয়ে যাওয়ার পর অঙ্গকৃষ রঘুবংশী‌‌ ক্যামেরন গ্ৰিনের সঙ্গে জুটি বাঁধেন। দুজনে মিলে দলকে শক্তিশালী জায়গায় পৌঁছে দেন। দুই তারকা শেষ পর্যন্ত মাঠে দাঁড়িয়ে ছিলেন। ৫২ বলে ১০৮ রানের পার্টনারশিপ গড়েন তারা। অঙ্গকৃষ আজ ৪৪ বলে ৮২ রানে অপরাজিত থাকেন। তার ব্যাট থেকে আসে ৪ টি চার এবং ৭ টি ছয়‌। অন্যদিকে ক্যামেরন গ্ৰিন করেন ২৮ বলে অপরাজিত ৫২ রান। ৩ টি চার এবং ৪ টি ছক্কা হাঁকান এই তারকা।

ফলে কলকাতা নাইট রাইডার্স প্রথম ইনিংসে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করেছে। উল্লেখ্য আজ মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ৪ ওভারে ৫০ রান দিয়ে ১ টি উইকেট সংগ্রহ করেছেন। এছাড়াও সাই কিশোর (Sai Kishor) ৩ ওভারে ৩৮ রান দিয়ে শিকার করেন ১ টি উইকেট।

Read Also: “ফিক্সিংয়ের প্রস্তাব..”, ক্রিকেট জীবনের ভয়ঙ্কর সময়ের কথা উল্লেখ করে বিস্ফোরক সৌরভ গাঙ্গুলী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *