আইপিএল ২০২৬-এ (IPL 2026) ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে দাপুটে জয় তুলে নিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। শক্তিশালী গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারিয়ে প্লে-অফের লড়াইয়ে নিজেদের জোরালোভাবে ফিরিয়ে আনল নাইট শিবির। টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসেছিল কেকেআর। ম্যাচটি দলের কাছে মরণ বাঁচন ম্যাচ ছিল। আজকের ম্যাচে হারলে কেকেআরের প্লে-অফ খেলার স্বপ্ন একেবারে শেষ হয়ে যেত। তবে শুরু থেকেই চার ছক্কার বন্যা দেখা যায় ফিন অ্যালেনের ব্যাট থেকে। শুরুতেই বিধ্বংসী ইনিংস খেলেন তিনি।কেবলমাত্র ৩৫ বলে ৯৩ রানের একটি বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। তাঁর ব্যাট থেকে এসেছে ১০টি ছয় ও ৪টি চার। তার আগ্রাসী ব্যাটিংয়ে শুরু থেকেই চাপে দেখা যায় গুজরাটের বোলারদের। এরপর অঙ্গকৃষ রঘুবংশী ও ক্যামেরন গ্রিন দুর্দান্ত পার্টনারশিপ গড়ে কলকাতাকে বিশাল স্কোরের দিকে নিয়ে যান।
প্লে-অফের আশা টিকিয়ে রাখলো KKR

পাশাপশি, কেকেআরের স্টার বয় রঘুবংশী ৪৪ বলে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলেন। এমনকি, ক্যামেরন গ্রিনও ২৮ বলে অপরাজিত ৫২ রানের ইনিংস খেলেন। তিন ব্যাটসম্যানের দাপুটে ইনিংসও কেকেআর ২ উইকেটে ২৪৭ রান তুলে ফেলে। ২৪৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় গুজরাট। শুরুতেই ডান কনুইতে চোট খেয়ে মাঠ ছাড়েন সুদর্শন। ক্যাপ্টেন শুভমান গিল ও জস বাটলারের ব্যাট থেকে লড়াকু ইনিংস দেখতে পাওয়া গিয়েছে। শুভমান গিল ৪৯ বলে ৮৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। যেখানে তার ব্যাট থেকে এসেছে মোট ৭টি ছয় ও ৫টি চার। অন্যদিকে জস বাটলার ৩৫ বলে বানান ৫৭, শেষে অবশ্য সুদর্শন ব্যাটিং করতে আসেন যেখানে তিনি অপরাজিত ৫৩ রানের ইনিংস খেলেন। গুজরাট নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২১৮ রান বানাতে সক্ষম হয়। বল হাতে কলকাতার হয়ে সবচেয়ে সফল ছিলেন সুনীল নারিন। তিনি ৪ ওভারে মাত্র ২৯ রান দিয়ে ২টি গুরুত্বপূর্ণ উইকেট নেন। আজকের জয়ের পর প্লে-অফের আশা টিকিয়ে রাখলো কেকেআর। আজকের ম্যাচের পর সমাজ মাধ্যমে বেশ ট্রোল শুরু হয়েছে।
দেখেনিন টুইট
If GT somehow miss the semis, then blame the elite-level "game awareness" by Shubman Gill and Jos Buttler. pic.twitter.com/ZEJjIVgfld
— Dinda Academy (@academy_dinda) May 16, 2026
Pathirana 😓 pic.twitter.com/lfzEfbt56i
— Out Of Context Cricket (@GemsOfCricket) May 16, 2026
Only a 2 point difference between peak PBKS and the weakest KKR 😂 pic.twitter.com/8CNp4obrUG
— KKR Karavan (@KkrKaravan) May 16, 2026
Korbo Lorbo opportunity missed.
Streak ended pic.twitter.com/tc5ymgh26Z— Shivani (@meme_ki_diwani) May 16, 2026
The Top 3 of Gujarat Titans 🔥🫡 pic.twitter.com/c2TuOws0K9
— RVCJ Media (@RVCJ_FB) May 16, 2026
Gujarat Titans batting in almost every match pic.twitter.com/6PcUPYV6XN
— Dinda Academy (@academy_dinda) May 16, 2026