আজ কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে কামব্যাক করার লক্ষ্যে মাঠে নামে। ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে তাদের প্রতিপক্ষ ছিল গুজরাট টাইটান্স (Gujarat Titans)। ম্যাচের প্রথম ইনিংসে ওপেনিং করতে নেমে নাইটদের হয়ে জ্বলে ওঠেন ফিন অ্যালেন (Finn Allen)। এর সঙ্গেই আজ অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi) এবং ক্যামেরন গ্ৰিন (Cameron Green) দলকে আত্মবিশ্বাস দেন। অন্যদিকে এই রান তাড়া করতে নেমে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান জস বাটলার (Jos Buttler) এবং শুভমান গিল (Shubman Gill)।
Read More: “ব্যাঙেও লাথি মেরে গেল..”, মার্শ-পুরানের ব্যাটিং’এ লজ্জার হার CSK’এর, লখনউ জিততেই কটাক্ষ ভক্তদের !!
বিশাল লক্ষ্যমাত্রা দেয় KKR-

আজ কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেনিং করতে নেমে আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) মাত্র ১৪ বলে মাত্র ১৪ রান করে আউট হন। তবে ফিন অ্যালেন আজ ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে ছিলেন। তিনি ৩৫ বলে ৯৩ রান করেন। তার ব্যাট থেকে আসে ১০ টি ছয় এবং ৪ টি চার। অন্যদিকে এই রান তাড়া করতে নেমে ব্যাট হাতে জ্বলে ওঠেন অঙ্গকৃষ রঘুবংশী ও ক্যামেরন গ্ৰিন। দুজনে মিলে ৫২ বলে ১০৮ রানের পার্টনারশিপ গড়েন।
আজ অঙ্গকৃষ ৪৪ বলে অপরাজিত ৮২ রান করেন। তার ব্যাট থেকে আসে ৪ টি চার এবং ৭ টি ছয়। অন্যদিকে ক্যামেরন গ্ৰিন করেন ২৮ বলে অপরাজিত ৫২ রান। তিনি হাঁকান ৩ টি চার এবং ৪ টি ছয়। ফলে কলকাতা নাইট রাইডার্স ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে। গুজরাটের হয়ে ১ টি করে উইকেট সংগ্রহ করেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj) এবং সাই কিশোর (Sai Kishor)।
গিল-বাটলারের দুরন্ত লড়াই-

আজ গুজরাট টাইটান্সের হয়ে ওপেনিং করতে নেমে কনুইতে গুরুতর চোট পান সাই সুদর্শন। ফলে তিনি ১৩ বলে ২৩ রান করে রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়েন। তার ব্যাট থেকে আসে ৪ টি চার এবং ১ টি ছয়। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ জুটি বাঁধেন শুভমান গিল ও জস বাটলার। তারা দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে দেন। আজ গিল করেন ৪৯ বলে ৮৫ রান। তার ব্যাট থেকে আসে ৭ টি ছয় ও ৫ টি চার।
গিল আউট হয়ে যাওয়ার পর আবার ব্যাট করতে আসেন সাই সুদর্শন। তিনি জস বাটলারের সঙ্গে শেষ বল পর্যন্ত লড়াই চালান। কিন্তু শেষ রক্ষা হয়নি। আজ বাটলার ৩৫ বলে ৫৭ রান করেন। তার ব্যাট থেকে আসে টি ৫ চার এবং ৭ টি ছয়। অন্যদিকে সাই ২৮ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন। তিনি হাঁকান ৬ টি চার এবং ৩ টি ছয়। ফলে শেষ পর্যন্ত গুজরাট ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১৮ রানে পৌঁছায়। এর সঙ্গেই ২৯ রানে জয় ছিনিয়ে নেয় কলকাতা নাইট রাইডার্স। উল্লেখ্য আজ ৪ ওভারে মাত্র ২৯ রান দিয়ে ২ টি উইকেট সংগ্রহ করেন সুনীল নারিন। ১ টি করে উইকেট পেয়েছেন শুভম দুবে ও ক্যামেরন গ্ৰিন।