KKR vs GT TOSS REPORT: টসে জিতল গুজরাট, লড়াইয়ে টিকে থাকতে ম্যাচ জয়ী তারকাকে ফেরাল নাইট বাহিনী !! 1

আজ মরণ-বাঁচন ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) মুখোমুখি হতে চলেছে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে। এই ম্যাচে জয় তুলে নিতে না পারলে শেষ চারের লড়াই থেকে ছিটকে যাবে আজিঙ্কা রাহানেরা (Ajinkya Rahane)। শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) বিপক্ষে হারের সম্মুখীন হয়ে ইতিমধ্যেই ধাক্কা খেয়েছে তারা। অন্যদিকে গুজরাট আজ জয় ছিনিয়ে নিলে প্লে অফে নিজেদের জায়গা পাকা করে নেবে। ফলে আজ দুই দলই পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামতে চলেছে। স্বাভাবিকভাবেই এই ম্যাচ নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। দুই দলের একাদশ নিয়েও আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হল।

Read More: “ব্যাঙেও লাথি মেরে গেল..”, মার্শ-পুরানের ব্যাটিং’এ লজ্জার হার CSK’এর, লখন‌উ জিততেই কটাক্ষ ভক্তদের !!

IPL ম্যাচের সময়সূচি-

Kkr
GT vs KKR | Image: Getty Images

কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট টাইটান্স

ম্যাচ: ৬০

তারিখ: ১৬/০৫/২০২৬

ভেন্যু: ইডেন গার্ডেন্স, কলকাতা

সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)

KKR vs GT Match Preview-

Ipl 2025
KKR vs GT | Image: Getty Images

কলকাতা নাইট রাইডার্স প্রথম ছয় ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচে হারের সম্মুখীন হয়ে ধাক্কা খেয়েছিল। তবে পরপর চার ম্যাচে ধারাবাহিকভাবে জয় তুলে নিয়ে দুরন্ত কামব্যাক করেছিল আজিঙ্কা রাহানেরা। কিন্তু শেষ ম্যাচে আরসিবির বিপক্ষে লজ্জাজনক হারের সম্মুখীন হয় তারা। ম্যাচে বিরাট কোহলি‌ (Virat Kohli) দুরন্ত শতরান হাঁকিয়ে জ্বলে উঠেছিলেন। অন্যদিকে গুজরাট টুর্নামেন্ট চলতি আইপিএলে ১২ ম্যাচের মধ্যে ৮ ম্যাচে জয় তুলে নিয়ে দুরন্ত ফর্মে রয়েছে।

শেষ ৫ ম্যাচে ধারাবাহিকভাবে জয় পেয়েছে তারা। উল্লেখ্য শেষ ম্যাচে বল হাতে জ্বলে উঠেছিলেন কাগিসো রাবাডা (Kagiso Rabada) এবং জেসন হোল্ডার (Jeson Holder)। ফলে ৮৬ রানে অলআউট হয়ে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Haydrabad)। ৮২ রানে জয় ছিনিয়ে নেয় শুভমান গিলের (Shubman Gill) দল। উল্লেখ্য এখনও পর্যন্ত জিটি এবং কলকাতা মোট ৬ টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে গুজরাট ৪ টি ম্যাচে এবং নাইটরা ১ টি ম্যাচে জয়লাভ করেছে। ১ ম্যাচ ফলাফল ছাড়াই শেষ হয়।

টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে গুজরাট।

KKR’এর একাদশ-

অজিঙ্কা রাহানে (অধিনায়ক), অঙ্গকৃষ রঘুবংশী (উইকেটকিপার), ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন, মনিশ পান্ডে, রিঙ্কু সিং, অনুকুল রায়, সুনীল নারিন, কার্তিক ত্যাগী, বরুণ চক্রবর্তী, সৌরভ দুবে

ইমপ্যাক্ট প্লেয়ার- বৈভব অরোরা, রমনদীপ সিং‌, ত্যাজস্বি দাহিয়া, রোভম্যান পাওয়েল, মাথিশা পাথিরানা‌

GT’এর একাদশ-

সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, জেসন হোল্ডার, নিশান্ত সিন্ধু, রশিদ খান, আরশাদ খান, কাগিসো রাবাদা, মোহাম্মদ সিরাজ, সাই কিশোর

ইমপ্যাক্ট প্লেয়ার- রাহুল তেওয়াটিয়া, প্রসিদ্ধ কৃষ্ণা, অনুজ রাওয়াত, গ্লেন ফিলিপস, কুমার কুশাগ্ৰ

Read Also: “ফিক্সিংয়ের প্রস্তাব..”, ক্রিকেট জীবনের ভয়ঙ্কর সময়ের কথা উল্লেখ করে বিস্ফোরক সৌরভ গাঙ্গুলী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *