IPL 2026: পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচ মানেই আগ্রাসন এবং আত্মতৃপ্তি। ২০২৫ সালের আইপিএল চ্যাম্পিয়ন দল হলো আরসিবি। আর তারা পাঞ্জাব কিংসকে হারিয়েই শিরোপা জয় করেছিল। অবশেষে চলতি আইপিএলের ৬০তম ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। আজকের লড়াইয়ে টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে ৮ উইকেটে ২২২ রান বানিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স দল। যে রান তাড়া করতে এসে ১৯৯ রানেই শেষ হয় পাঞ্জাব কিংসের ব্যাটিং। একটানা সাত ম্যাচে অপরাজিত ছিল পাঞ্জাব কিংস এবং এখন টানা ৬ ম্যাচ হারার পর তাদের প্লে-অফে পৌঁছানোর রাস্তা বাঁকি দলগুলির উপর টিকে রয়েছে।
কোহলি ধ্বনিতে ক্ষেপে গেলেন মুশির

আজকের ম্যাচে জিতে প্লে-অফের টিকিট পাকা করে ফেলেছে আরসিবি। টানা তৃতীয় বারের জন্য প্লে-অফে পৌঁছে গেল আরসিবি। তবে আজকের ম্যাচে ঘটেছে এক আপত্তিকর ঘটনা, পাঞ্জাব কিংসের তারকা খেলোয়াড় মুশির খানকে (Musheer Khan) দেখতে পাওয়া গিয়েছে বিরাট কোহলির নাম শুনে বিরক্ত হতে।
সমাজ মাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হয় যেখানে মুশির খানকে সমর্থকদের উপর বিরক্ত হতে দেখা গিয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে – মুশির খান যখন বাউন্ডারি লাইনের পাশে ড্রিঙ্কস নিয়ে দাঁড়িয়ে ছিলেন, তখন কাছেই ছিলেন পাঞ্জাব কিংসের ক্রিকেটাররা। সেই সময় তাঁকে দেখে গ্যালারিতে থাকা বিরাট কোহলির সমর্থকেরা “বিরাট কোহলি…বিরাট কোহলি।” বলে চিৎকার শুরু করেন। আর তাতেই বিরাটের ভক্তদের উপর ভীষণ ক্ষুব্ধ হয়ে ওঠেন মুশির খান।
🚨 MUSHEER KHAN ANGRY ON VIRAT KOHLI FAN'S !🤯
– When Musheer Khan was standing beside the boundary rope for drinks, the Punjab Kings players were nearby. At that moment, Virat Kohli fans started shouting “Virat Kohli, Virat Kohli” after seeing him. Then Musheer Khan became very… pic.twitter.com/mHYrL9oihT
— lndian Sports Netwrk (@IS_Netwrk29) May 17, 2026
Read More: IPL-এর অন্দরমহলে দুর্নীতির গন্ধ, বিস্ফোরক দাবি ললিত মোদির !!
অন্যদিকে আজকের ম্যাচের কথা বলতে গেলে, বিরাট কোহলি ৪৭ বলে ৫৮ রান বানিয়েছেন। ২৫ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন দেবদত্ত পাদিক্কাল। তাছাড়া, ৪০ বলে ৭৩ রান বানান ভেঙ্কটেশ আইয়ার এবং টিম ডেভিড ২৮ রান বানান। জবাবে ব্যাটিং করতে এসে, প্রিয়ান্স আর্য (০), প্রভসিমরান সিং (২), শ্রেয়াস আইয়ার (১) রান বানান। যদিও, কুপার কলোনি (৩৭), সুয়ান্স শেডগে (৩৫), মার্কাস স্টয়নিস (৩৫) এবং শশাঙ্ক সিং (৫৬) রান বানান। এই পরাজয়ের পর পাঞ্জাবের পক্ষে ম্যাচ জেতানো অনেকটা দুষ্কর হয়ে পড়েছে।