"মুখ কালো করতে আসে..", বৈভব-জুরেলের দুরন্ত ইনিংসে বিশাল লক্ষ্যমাত্রা দিল রাজস্থান, দিল্লিকে নিয়ে ভক্তদের খিল্লি !! 1

আজ প্লে অফের লড়াইয়ে আশা টিকিয়ে রাখার লক্ষ্য নিয়ে মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) এবং দিল্লি ক্যাপিটালস‌ (Delhi Capitals)। অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন অক্ষর প্যাটেল (Axar Patel)। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) এবং ধ্রুব জুরেল (Dhruv Jurel)। এছাড়াও আজ রিয়ান পরাগ (Riyan Parag) এসে হাল ধরেন। ফলে বিশাল লক্ষ্যমাত্রা দিল রাজস্থান।

Read More: Big Breaking: চোটে বাইরে রজত পাটিদার, কোহলি নন RCB’এর নেতৃত্বে এই উইকেটকিপার ব্যাটার !!

রাজস্থানের দুরন্ত লড়াই-

"মুখ কালো করতে আসে..", বৈভব-জুরেলের দুরন্ত ইনিংসে বিশাল লক্ষ্যমাত্রা দিল রাজস্থান, দিল্লিকে নিয়ে ভক্তদের খিল্লি !! 2
DC vs RR | Image: Getty Images

আজ দিল্লি ক্যাপিটালসের হয়ে ওপেনিং করতে আসেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং বৈভব সূর্যবংশী। যশস্বী আজ ৯ বলে মাত্র ১২ রান করে মাঠ ছাড়েন। তবে বৈভব ২১ বলে ৪৬ রান করে জ্বলে উঠেছিলেন। তিনি হাঁকান ৫ টি চার এবং ৩ টি ছয়। এরপর ধ্রুব জুরেল রিয়ান পরাগের সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। তারা ৪১ বলে ৭২ রান করেন। ২৬ বলে ৫১ রান করেন অধিনায়ক। তিনি হাঁকান ৩ টি চার এবং ৫ টি ছয়। মাঝের ওভারগুলিতে বল হাতে জ্বলে ওঠেন মিচেল স্টার্ক (Mitchell Starc)।

ফলে একের পর এক উইকেট হারিয়ে কিছুটা চাপের মুখে পড়ে যায় রাজস্থান। তবে ধ্রুব জুরেল আজ শেষ পর্যন্ত দাঁড়িয়ে ছিলেন। তিনি আজ ৪০ বলে ৫৩ রান করেন। তার ব্যাট থেকে আসে ৫ টি চার এবং ২ টি ছয়। ফলে রাজস্থান প্রথম ইনিংসে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে। উল্লেখ্য আজ মিচেল স্টার্ক ৪ ওভারে ৪০ রান দিয়ে মোট ৪ টি উইকেট সংগ্রহ করেন। ৪ ওভারে ২৭ রান দিয়ে ২ টি উইকেট সংগ্রহ করেছেন মাধব তেওয়ারি (Madhav Tiwari)।

এরপরই উঠে আসছে একাধিক মন্তব্য। “অধিনায়ক হিসেবে একেবারেই ব্যর্থ অক্ষর প্যাটেল। অবশ্যই একে বাদ দেওয়া উচিত। প্লে অফে দৌড়ে লড়াই করার মতো এদের ইচ্ছে নেই।, বলে জানাচ্ছেন নেটিজেনরা।‌ “বৈভব সূর্যবংশী, ধ্রুব জুরেল আজ ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন। দিল্লির আরও বেশ কিছু রান বেশি করার উচিত ছিল। শেষের দিকে বোলিং আক্রমণ দুর্দান্ত কামব্যাক করে।”, বলে জানাচ্ছেন সমর্থকরা।‌

দেখুন ট্যুইট চিত্র-

https://twitter.com/i/status/2056026861407482125

Read Also: “হাতি গেল তল, মশা বলে…” বাংলার মাটিতে গুজরাটের হার, দাপুটে লড়াইয়ে ট্রেন্ডিংয়ে KKR !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *