রোহিত-বিরাট নন সর্বকালের সেরা অধিনায়ক এই তারকা, বেছে নিলেন সৌরভ গাঙ্গুলী !! 1

প্রতি বছর আইপিএল (IPL 2026) থেকে তরুণ ক্রিকেটাররা উঠে এসে ভক্তদের মনে জায়গা করে নিচ্ছেন। তবে এখনও এই টুর্নামেন্টে এক ঝলক বিরাট কোহলি (Virat Kohli) এবং মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) মতো তারকাদের দেখার জন্য সমর্থকরা অপেক্ষা করে থাকেন। এছাড়াও এই টুর্নামেন্টের সঙ্গে জড়িয়ে শচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly), ক্রিস গেইল (Chris Gayle), এবি ডিভিলিয়ার্সের (AB Divilliers) মতো তারকাদের নাম। ফলে স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক ক্রিকেটের সেরা তারকারা‌ আইপিএলের মঞ্চে খেলার জন্য আগ্রহ প্রকাশ করে থাকেন। এই টি-টোয়েন্টি মহারণের উৎসবের মধ্যেই এবার ভারত তথা বিশ্বের সর্বকালের সেরা অধিনায়কের নাম জানিয়ে দিলেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)।

Read More: Big Breaking: চোটে বাইরে রজত পাটিদার, কোহলি নন RCB’এর নেতৃত্বে এই উইকেটকিপার ব্যাটার !!

top-3-failed-run-chases-by-ms-dhoni
MS Dhoni | Image: Getty Images

সৌরভ গাঙ্গুলী এই বছর আইপিএলে সিএবির (CAB) প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তার তত্ত্বাবধানেই ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হোম ম্যাচগুলি। মহারাজ এর মধ্যেই রাজ শামানিকে (Raj Shamani) এক গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার দিয়েছেন।‌ এই সাক্ষাৎকারে তিনি রোহিত শর্মা বা বিরাট কোহলি নন এই তারকাকে সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে বেছে নেন।

সৌরভ গাঙ্গুলী বলেন, “আমার মনে হয় ভারত তথা বিশ্বের সর্বকালের সেরা অধিনায়ক হলেন মহেন্দ্র সিং ধোনি।” দাদা এই তারকা ব্যাটসম্যানকে কীভাবে জাতীয় দলে বাছাই করেছিলেন সেই বিষয়েও মন্তব্য করেন। তিনি বলেন, “চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আমি ওকে নিজের চোখে দেখতে চেয়েছিলাম। গোপনে জামশেদপুরে ঘরোয়া ক্রিকেট ম্যাচ দেখতে গিয়েছিলাম। আমায় সাবা করিম বলেছিলেন ধোনি বড়ো বড়ো ছক্কা মারে। তাই সঙ্গে সঙ্গে আমি ইন্ডিয়া ‘এ’ দলে নিয়ে আসি।”

আইপিএলে মহেন্দ্র সিং ধোনি-

Ms dhoni, csk
MS Dhoni | Image: Getty Images

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পর মহেন্দ্র সিং ধোনি শুধুমাত্র আইপিএলে অংশগ্রহণ করেন। তবে ২০২৪ সালে নেতৃত্বের দায়িত্ব ছেড়ে দেন এই তারকা‌। বর্তমানে রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad) অধিনায়কের দায়িত্ব পালন করছেন। কিন্তু গত বছর এই তরুণ ব্যাটসম্যান চোটের কারণে ছিটকে যাওয়ায় ধোনি আবারও নেতৃত্বের দায়িত্বে ফিরে আসেন। কিন্তু তার তত্ত্বাবধানে চেন্নাই ১৪ ম্যাচের মধ্যে ১০ ম্যাচে হারের সম্মুখীন হয়ে প্লে অফেই পৌঁছাতে পারেনি‌।

এই বছর আইপিএলে রুতুরাজ গায়কোয়াডের নেতৃত্বে লড়াই চালাচ্ছে চেন্নাই। ধারাবাহিকভাবে হারের সম্মুখীন হয়ে যাত্রা শুরু করেছিল পাঁচবারের চ্যাম্পিয়নরা। তবে ১২ ম্যাচের মধ্যে ৬ ম্যাচে জয় তুলে নিয়ে প্লে অফে পৌঁছানোর স্বপ্ন বাঁচিয়ে রেখেছে তারা। তবে চোটের কারণে চলতি আইপিএলে মহেন্দ্র সিং ধোনি এখনও পর্যন্ত একটিও ম্যাচে মাঠে নামেননি। উল্লেখ্য এখনও পর্যন্ত মহারাজ এই টুর্নামেন্টে ২৭৮ ম্যাচে তুলে নিয়েছেন ৫৪৩৯ রান।

Read Also: “হাতি গেল তল, মশা বলে…” বাংলার মাটিতে গুজরাটের হার, দাপুটে লড়াইয়ে ট্রেন্ডিংয়ে KKR !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *