IPL 2026: চলতি আইপিএলে সবথেকে বড় রোমাঞ্চকর ম্যাচটি হওয়ার কথা ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং পাঞ্জাব কিংসের মধ্যে (PBKS vs RCB)। দুই দলের এই রুদ্ধশ্বাস লড়াইটা সম্মানের। গত মৌসুমে পাঞ্জাবকে হারিয়েই প্রথম বারের জন্য আইপিএল শিরোপা জয় করে নিয়েছিল RCB দল। আজ অবশেষে ৬০তম ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। ধর্মশালার মাঠে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স করল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB)। পাঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২২ রানের বিশাল স্কোর তুলেছে আরসিবি। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাঞ্জাবের বোলারদের চাপে রাখেন বিরাট কোহলি (Virat Kohli)। যদিও আজকের ম্যাচে আবারও ব্যর্থ হন জ্যাকব বেথেল। বিরাট কোহলি ও দেবদত্ত পাডিক্কালদের ব্যাট থেকে আবারও একবার রানের বন্যা দেখতে পাওয়া গেল। বিরাট কোহলি ৩৭ বলে ৫৮ রান এবং পাডিক্কাল মাত্র ২৫ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন।
পাঞ্জাবের সামনে বড় লক্ষমাত্রা RCB’এর

ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। দলের মূল ক্যাপ্টেন রজত পতিদার (Rajat Patidar) চোটের কারণে আজকের ম্যাচে উপস্থিত ছিলেন না। তার জায়গায় আজ আইয়ার সুযোগ পান এবং ৪০ বলে ৭৩ রানে অপরাজিত ইনিংস খেলেন। ভেঙ্কটেশ তাঁর ইনিংসে আটটি চার ও চারটি ছক্কা হাঁকিয়েছেন। শেষ দিকে টিম ডেভিড ১২ বলে ২৮ রান করে আরসিবিকে ২২০ পেরিয়ে দেন। পাঞ্জাবের হয়ে হরপ্রীত ব্রার দুটি উইকেট নেন। এছাড়া আর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল একটি করে উইকেট পান। ম্যাচ জিততে এখন পাঞ্জাব কিংসের সামনে লক্ষ্য ২২৩ রান। আরসিবির এই দুর্ধর্ষ ব্যাটিংয়ের পর সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে।
দেখেনিন টুইট
That Celebration by Venkatesh Iyer 🔥 pic.twitter.com/yVkpyF249V
— RVCJ Media (@RVCJ_FB) May 17, 2026
Venkatesh Iyer today:
First 11 balls- 9 runs 🥰
Next 18 balls- 46runs 😡 pic.twitter.com/cw832jeGkN— TukTuk Academy (@TukTuk_Academy) May 17, 2026
KKR supporters missing Venkatesh Iyer already. pic.twitter.com/5fCRCC6vDp
— Dinda Academy (@academy_dinda) May 17, 2026
RCB fans watching Venkatesh Iyer's batting: pic.twitter.com/jlGMUdFRm8
— isHaHaHa (@hajarkagalwa) May 17, 2026
Venkatesh Iyer🙏🏼 pic.twitter.com/Z524rE8UEU
— Lakshay (@im_lakshayy) May 17, 2026