IPL ফাইনালের দিনেই বড় বৈঠক, আমদাবাদে পা রাখছেন ‘ট্রফিচোর’ নকভি !! 1

IPL 2026: চলতি আইপিএলের মঞ্চ এখন শেষ পথে। মাসের একেবারেই শেষ দিনে অনুষ্ঠিত হবে আইপিএল ফাইনাল। এই আইপিএলের ফাইনালকে কেন্দ্র করে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা চরমে। ইতিমধ্যে ৫৯টি ম্যাচের পরিসমাপ্তির পর এখনও পর্যন্ত কোনো দল অফিসিয়াল ভাবে প্লে-অফের মঞ্চে পৌঁছাতে পারেনি। আবারও একবার বিসিসিআইয়ের সিদ্ধান্ত অনুযায়ী এবারের আইপিএল ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এই স্টেডিয়াম ইতিমধ্যেই একাধিক আন্তর্জাতিক খেলার সাক্ষী থেকেছে। গত মৌসুমের বিজেতা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আইপিএল ফাইনাল। তবে রাজনৈতিক কারণে সেটি সরিয়ে আনা হয়েছে এবং আহমেদাবাদে পাঠানো হয়েছে।

তবে এই সিদ্ধান্তের পেছনে গুরুত্বপূর্ণ কারণ হলো রাজনৈতিক অস্থিরতা। প্রাথমিক পর্যায়ে ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যেখানে গতবারের চ্যাম্পিয়ন আরসিবি খেলেছিল। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে নিরাপত্তা এবং প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত বদলে আমেদাবাদে ঠিক করা হয়। তবে এবারের ফাইনালে সবচেয়ে বড় আলোচিত বিষয় হল পাকিস্তান ক্রিকেট বোর্ড সচিব ও তথা পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী মহসিন নকভির উপস্থিতি। বিসিসিআই আইপিএল ফাইনাল এবং আইসিসি বোর্ড মিটিংয়ের জন্য মহসিন নকভিকে আমন্ত্রণ জানিয়েছেন। ভারত এবং পাকিস্তান এই দুই দেশের মধ্যে টানা পড়েন দীর্ঘদিন ধরেই রয়েছে যদি নকভি এই আমন্ত্রণ গ্রহণ করেন তাহলে দুই দেশের ক্রিকেটের এক নতুন দিক খুলতে পারে। বিশেষ করে তিনি নিজেই বলেছিলেন যে পাকিস্তান সমস্ত দেশের সাথে টেস্ট খেলতে আগ্রহী। যদিও তার এই সফর অনেকটাই নির্ভর করছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অনুমতির ওপর।

Read More: KKR’এর বিরুদ্ধে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়লেন সাই সুদর্শন, মাথায় হাত গুজরাটের !!

IPL’এর ফাইনালে নকভির আগমন

Icc, bcci, নাকভি বিশ্বকাপ, psl ipl
Mohsin Naqvi | Image: Getty Images

এই প্রসঙ্গে আইসিসির বৈঠকও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্রের দাবি, ৩০ ও ৩১ শে মে আমেদাবাদে অনুষ্ঠিত হতে চলা এই বৈঠকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়েও আলোচনা হবে। আইসিসির এই বৈঠক আগে মধ্যপ্রাচ্যে হওয়ার কথা ছিল কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে এই বৈঠক ভারতে অনুষ্ঠিত হবে। অন্যদিকে আইপিএলে এখনো বেশ কয়েকটি ম্যাচ বাকি থাকায় আটটি দলই এখনো পর্যন্ত প্লে অফের লড়াইয়ে রয়েছে। কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চন্ডিগড় এবং ধরমশালায়। আর ফাইনাল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

Read Also: দুর্নীতি মামলায় ডিসি শান্তনু সিনহার গ্রেফতারে বিপাকে সিএবি, চরম সিদ্ধান্ত নিল সৌরভরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *