"বাজিগরের বাজিমাত..", ভুবনেশ্বর-রসিকের দুরন্ত বোলিং'এ প্লে অফ নিশ্চিত RCB'এর, পাঞ্জাব হারতেই শুভেচ্ছা ভক্তদের !! 1

রবিবার আইপিএলের (IPL 2026) প্রথম হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) এবং পাঞ্জাব কিংস (Punjab Kings)। ম্যাচে প্রথম ইনিংসে আজ ব্যাট হাতে জ্বলে ওঠেন বিরাট কোহলি (Virat Kohli)। এছাড়াও ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) আজ দক্ষতার সঙ্গে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। ফলে আরসিবি আজ শক্তিশালী জায়গায় পৌঁছে যায়। ২২৩ রানের লক্ষ্যমাত্রা দেয়। এই রান তাড়া করতে নেমে পাঞ্জাব ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে যায়। বল হাতে জ্বলে ওঠেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। তবে চাপের মুখে দাঁড়িয়ে মার্কাস স্ট‌ইনিস‌‌‌ (Marcus Stoinic) এবং শশাঙ্ক সিং (Shashank Singh)।

Read More: “হাতি গেল তল, মশা বলে…” বাংলার মাটিতে গুজরাটের হার, দাপুটে লড়াইয়ে ট্রেন্ডিংয়ে KKR !!

"বাজিগরের বাজিমাত..", ভুবনেশ্বর-রসিকের দুরন্ত বোলিং'এ প্লে অফ নিশ্চিত RCB'এর, পাঞ্জাব হারতেই শুভেচ্ছা ভক্তদের !! 2
RCB vs PBKS | Image: Getty Images

আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে ওপেনিং করতে নেমে জেকব ব্যাথেল (Jecob Bethell) সম্পূর্ণ ব্যর্থ হন। তিনি আজ ৭ বলে মাত্র ১১ রান করে মাঠ ছাড়েন। তবে এরপর বিরাট কোহলি গুরুত্বপূর্ণ জুটি বাঁধেন দেবদত্ত পাড্ডিকালের (Devdutt Padikkal) সঙ্গে। দুজনে মিলে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। কিং কোহলির ব্যাট থেকে আসে ৩৭ বলে ৫৮ রান। তিনি হাঁকান ৪ টি চার এবং ৩ টি ছয়। অন্যদিকে দেবদত্ত ২৫ বলে ৪৩ রান‌ করেন। এইরকম পরিস্থিতিতে আজ ভেঙ্কটেশ আইয়ার‌ও ব্যাট হাতে জ্বলে ওঠেন।

এই তারকার ব্যাট থেকে আসে ৪০ বলে অপরাজিত ৭৩ রান। তিনি মারেন ৮ টি চার এবং ৪ টি ছয়। ফলে শেষ পর্যন্ত আরসিবি ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২২ রান সংগ্রহ করে। এই রান তাড়া করতে নেমে আজ পাঞ্জাব একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে গিয়েছিল। ওপেনার প্রিয়াংশ আর্য (Priyansh Arya) আজ খাতাই খুলতে পারেননি। প্রভসিমরান সিং (Prabhshimran Singh) ফেরেন ৫ বলে ২ রান করে। শ্রেয়স আইয়ারের ব্যাট থেকে আসে মাত্র ১ রান।

তবে এইরকম পরিস্থিতিতে কুপার কনলি (Cooper Connolly) ২২ বলে ৩৭ রান করে এবং সূর্যাংশ সেডগে (Suryansh Shedge) ২২ বলে ৩৫ রান করে মাঠ ছাড়েন। ৯৩ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিল পাঞ্জাব। চাপের মুখে দাঁড়িয়ে মার্কাস স্ট‌ইনিস‌‌‌ এবং শশাঙ্ক সিং জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। স্ট‌ইনিস‌‌‌ ২৫ বলে ৩৭ রান করেন। তার ব্যাট থেকে আসে ৫ টি চার। তবে শশাঙ্ক আজ শেষ পর্যন্ত মাঠে দাঁড়িয়ে ছিলেন। তার ব্যাট থেকে আসে ২৭ বলে ৫৬ রান। ৪ টি চার এবং ৪ টি ছয় হাঁকান এই তারকা।

তবে এই লড়াই কাজে আসেনি। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৯ রানে পৌঁছায় পাঞ্জাব। ফলে ২ উইকেটে জয় ছিনিয়ে নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্লে অফের জায়গা নিশ্চিত করল। উল্লেখ্য রসিক সালাম দার ৩ টি উইকেট এবং ভুবনেশ্বর কুমার ২ টি উইকেট তুলে নেন। এরপরই উঠে আসছে একাধিক মন্তব্য। “আজ পাঞ্জাব কিংসের ব্যাটিং এবং বোলিং দুটোই একেবারে খারাপ ছিল। যখন‌ই গুরুত্বপূর্ণ ইনিংস খেলার সময় আসে শ্রেয়স হাত তুলে নেন। অবিলম্বে একে বাদ দেওয়া উচিত।”, বলে উল্লেখ করছেন নেটিজেনরা।‌ “শশাঙ্ক সিং’এর দুরন্ত লড়াই। কিন্তু টপ অর্ডার একেবারেই হতাশ করেছে‌। সত্যিই এই দল প্লে অফে পৌঁছাবে না বলেই মনে হচ্ছে।”, বলে জানাচ্ছেন সমর্থকরা।

দেখুন ট্যুইট চিত্র-

Read Also: Big Breaking: চোটে বাইরে রজত পাটিদার, কোহলি নন RCB’এর নেতৃত্বে এই উইকেটকিপার ব্যাটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *