"ধোনির নাক কাটাল..", ঈশান কিষাণের বিধ্বংসী ব্যাটিং'এ প্লে অফ নিশ্চিত SRH'এর, চেন্নাই হারতেই ট্রোল ভক্তদের !! 1

আজ চিপকে আইপিএলের (IPL 2026) হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) এবং সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Haydrabad)। প্রথম ইনিংসে হলুদ বাহিনী একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায়। বল হাতে জ্বলে উঠেছিলেন প্যাট কামিন্স (Pat Cummins) ও সাকিব হুসেন (Sakib Hussain)। চাপের মুখে দাঁড়িয়ে হাল ধরার চেষ্টা করেন ডেওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis)। ফলে ১৮১ রানের লক্ষ্যমাত্রা দেয় সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Haydrabad)। এই রান তাড়া করতে নেমে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান হেনরিখ ক্লাসেন‌ (Heinrich Klaasen) এবং ঈশান কিষাণ (Ishan Kishan)।

Read More: PBKS-র ভরাডুবিতে বড় সিদ্ধান্ত পন্টিংয়ের, ছাড়ছেন হেড কোচের গুরুদায়িত্ব !!

দুরন্ত জয় হায়দ্রাবাদের-

"ধোনির নাক কাটাল..", ঈশান কিষাণের বিধ্বংসী ব্যাটিং'এ প্লে অফ নিশ্চিত SRH'এর, চেন্নাই হারতেই ট্রোল ভক্তদের !! 2
CSK vs SRH | Image: Getty Images

আজ চেন্নাইয়ের হয়ে ওপেনিং করতে নেমে সম্পূর্ণ ব‌্যর্থ হন রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad) ও সঞ্জু স্যামসন (Sanju Samson)। অধিনায়ক আজ ২১ বলে মাত্র ১৫ রান করেন। ১৩ বলে ২৭ রান করে মাঠ ছাড়েন সঞ্জু। এইরকম পরিস্থিতিতে ১৯ বলে ৩২ রান করে লড়াই চালান কার্তিক শর্মা (Karthik Sharma)। তিনি হাঁকান ৩ টি চার এবং ২ টি ছয়। এরপর ডেওয়াল্ড ব্রেভিস এবং শিবম দুবে (Shivam Dube) জুটি বাঁধার চেষ্টা করেন‌। ২৭ বলে ৪৪ রান করেন ব্রেভিস‌। তিনি হাঁকান ২ চার এবং ৪ টি ছয়।

অন্যদিকে ২৩ বলে ২৬ রান আসে দুবের ব্যাট থেকে। ফলে চেন্নাই প্রথম ইনিংসে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে। উল্লেখ্য আজ হায়দ্রাবাদের হয়ে প্যাট কামিন্স ৪ ওভারে মাত্র ২৮ রান দিয়ে ৩ টি উইকেট সংগ্রহ করেন। এছাড়াও সাকিব হুসেন (Sakib Hussain) ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২ টি উইকেট আজ নিজের দখলে করেছেন। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে আজ ওপেনিং করতে আসেন অভিষেক শর্মা (Abhishek Sharma) এবং ট্রাভিস হেড‌ (Travis Head)। দুজনেই আজ দলের হয়ে জ্বলে উঠতে পারেননি।

অভিষেক ২১ বলে ২৬ রান করে ফিরে যান। তার ব্যাট থেকে আসে ৩ টি চার ও ১ টি ছয়। হেড ৬ বলে মাত্র ৬ রান করেন। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ জুটি বাঁধেন ঈশান কিষাণ এবং হেনরিখ ক্লাসেন‌। ক্লসেন আজ ২৬ বলে ৪৭ রান করেন। তার ব্যাট থেকে আসে ৬ টি চার এবং ২ টি ছয়। বলে ঈশান কিষাণ শেষ পর্যন্ত মাঠে দাঁড়িয়ে থেকে লড়াই চালান।‌ তার ব্যাট থেকে আসে ৪৭ বলে ৭০ রান। হাঁকান ৩ টি ছয় এবং ৭ টি চার। ফলে ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে হায়দ্রাবাদ। এর সঙ্গেই ৫ উইকেটে জয় ছিনিয়ে নিয়ে প্লে অফের জায়গা নিশ্চিত করল তারা। শেষ চারের লড়াই থেকে কার্যত ছিটকে গেল চেন্নাই।‌

এরপরই উঠে আসছে একাধিক মন্তব্য। “ব্যাটিং-বোলিং কোনো বিভাগেই চেন্নাই ভালো পারফর্মেন্স করতে পারছে না। ধোনি ছাড়া পুরো দলটাই অন্ধ। কেউ বলবে না এরা পাঁচবার ট্রফি জয় করেছে। লজ্জা লাগা উচিত।”, বলে উল্লেখ করছেন সমর্থকরা। “সানরাইজার্স হায়দ্রাবাদ আজ দুরন্ত ফর্মে ছিল। ঈশান কিষাণ দলের হয়ে দুরন্ত ব্যাটিং করেছেন। প্যাট কামিন্স সেরা অধিনায়ক।”, বলে জানাচ্ছেন সমর্থকরা।

দেখুন ট্যুইট চিত্র-

Read Also: অথৈ জলে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মেসি কান্ডে ১০০ কোটির মামলা ঠুকতে চলেছেন শতদ্রু দত্ত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *