KKR: আইপিএল মানেই অনিশ্চয়তা হতাশা এবং শেষ মুহূর্তে চমক। ২০২৬ আইপিএল মৌসুমের শেষ পর্বে এসে প্লে অফ এর লড়াই এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ইতিমধ্যেই পয়েন্ট টেবিলের এক নম্বরে থেকে প্লে অফ নিশ্চিত করেছে। কিন্তু বাকি তিনটি জায়গা পাওয়ার জন্য এখনো সাতটি দলের মধ্যে লড়াই চলছে। যা এই টুর্নামেন্ট টিকে আরো রোমাঞ্চকর করে তুলেছে। বাকি সাতটা দলের মধ্যে পাঞ্জাব কিংস সবচেয়ে চাপে থাকা একটা দল। পয়েন্ট টেবিলের চার নম্বরে থাকলেও তাদের খারাপ ফর্ম তাদের চিন্তায় ফেলেছে।
টানা ছয়টি ম্যাচে পরাজয়ের পর তারা একেবারেই যেন আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। তাদের প্লে অফে ওঠার সম্ভাবনা মাত্র ৩১.১ শতাংশ। অন্যদিকে পঞ্চম স্থানে থাকা চেন্নাই সুপার কিংস এর সম্ভাবনা ৩৫.৫ শতাংশ তারপর রাজস্থান রয়েলসের সম্ভাবনা ৩৪.৮ শতাংশ। সুতরাং শুধু পয়েন্ট টেবিলের উপরেই নয় সাম্প্রতিক ফর্ম, নেট রান, ধারাবাহিকতা সবকিছু মিলিয়ে এই নির্ধারিত হচ্ছে প্লে অফের ভবিষ্যৎ। আজ চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্সের মধ্যে হাইভোল্টেজ ম্যাচ রয়েছে। যেখানে চেন্নাই জিতলে তারা পয়েন্ট তালিকায় টিকে থাকবে। কিন্তু যদি চেন্নাইকে আজ সানরাইজার্স হারিয়ে দেয় তাহলে তাদের প্লে-অফে পৌঁছানো আর সহজ হবে না।
Read Also: অথৈ জলে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মেসি কান্ডে ১০০ কোটির মামলা ঠুকতে চলেছেন শতদ্রু দত্ত !!
শেষ দুই ম্যাচ জিতলে প্লে-অফ পাকা KKR’এর

অন্যদিকে গুজরাট টাইটান্স এর অবস্থান ৯৯.২ শতাংশ। সানরাইজ হায়দ্রাবাদ ৭৫ শতাংশ নিয়ে ভালো জায়গাতেই অবস্থান করছে। কলকাতা নাইট রাইডার্স এর পয়েন্ট কম হলেও তারা এখনো লড়াইয়ে আছে। তাদেরও প্লে অফ এ যাওয়ার জন্য নিজেদের ম্যাচগুলোই শুধু জিতলে হবে না অন্য দলকেও হারতে হবে। দিল্লি ক্যাপিটালস-এর সম্ভাবনা ১০.৬ শতাংশ হলেও তারা শেষ ম্যাচে যেভাবে রাজস্থানকে হারিয়েছে তাতে এটাই প্রমাণ করে যে এখনো তারা হাল ছাড়েনি। দিল্লি রাজস্থানকে হারানোর পর তাদেরকে প্লে অফে যাওয়ার রাস্তা আরো কঠিন করে দিয়েছে। এই পরিস্থিতিতে তাদের বাকি ম্যাচগুলো শুধু জিতলেই হবে না। অন্য দলকেও হারতে হবে।
অন্যদিকে কেকেআরের কথা বলতে গেলে, কেকেআর তাদের বাঁকি দুই ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। দুই ম্যাচে জিতলে কেকেআরের একটি সম্ভাবনা থাকবে প্লে-অফে পৌছানোর। তবে যদি তারা একটি ম্যাচেও হারে তাদের প্লে-অফ থেকে বিদায় নিতে হতে হবে। তবে শেষ দুই ম্যাচ যদি কেকেআর জেতে এবং পাঞ্জাবও তাদের শেষ ম্যাচে জয় পায় তাহলে কেকেআরকে পাঞ্জাবের থেকে বেশি ভালো রান রেট নিয়ে জিততে হবে। এই পরিস্থিতিতে, কেকেআরের লক্ষ শেষ দুই ম্যাচ এবং পাঞ্জাবের শেষ ম্যাচটি।