আবারও খবরের শিরোনামে ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) এবং আরজে মাহভাশ (RJ Mahvash)। গতবছর তাদের একাধিকবার একসঙ্গে দেখা যাওয়া থেকে শুরু হয় তাদের প্রেমের গুঞ্জন। বিশেষ করে দুবাইয়ের একটি ম্যাচে তাদের একসঙ্গে উপস্থিতি এবং আইপিএল চলাকালীন স্টেডিয়ামে মাহভাশ এর উপস্থিতি এই জল্পনাকে আরো উসকে দেয়।যদিও তারা দুজনেই স্বীকার করে নিয়েছিলেন যে তারা সম্পর্কে খুব ভালো বন্ধু। সম্প্রতি আবারও পিঙ্কভিলার একটি পডকাস্টে মাহভাশ এই বিষয় নিয়ে সরাসরি মুখ খুলেছেন।
তিনি বলেছেন, “মানুষের ছোটখাটো বিষয় নিয়ে হইচই করা অভ্যাস আছে আপনি যখন এর মধ্যে দিয়ে যাবেন তখন দেখবেন এটা অত বড় বিষয় নয়।” আবার জানুয়ারি মাসে তাদের দুজনের মধ্যে আনফলো করা নিয়ে যে বিতর্ক উঠেছিল সে বিষয়ে তিনি বলেন, “দুই বন্ধুর মধ্যে ঝগড়া হয়েছিল তাই তারা একে অপরকে আনফলো করেছে। ব্যাপারটা এখানেই শেষ।” মাহভাশ আরও বলেন যে, “ও নিজেই আগের এক সাক্ষাৎকারে বলেছিল, বিচ্ছেদের সময়টায় মানসিকভাবে খুব ভেঙে পড়েছিল, এমন কী আত্মহত্যার কথাও ভেবেছিল। আমরা চেষ্টা করেছি পাশে থাকার এবং সেই সময়ে আইপিএল চলছিল, যাতে আইপিএলে ভালো করে ফোকাস করতে পারে সেটাই করণীয় কাজ ছিল। যখন আপনি বন্ধুর সম্পর্কে আজেবাজে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তখন তাদের প্রতি আপনার কোন বিদ্বেষ রাখা উচিত নয়।“
Read More: অথৈ জলে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মেসি কান্ডে ১০০ কোটির মামলা ঠুকতে চলেছেন শতদ্রু দত্ত !!
চাহালকে নিয়ে মুখ খুললেন মাহভাস

চাহলের জীবনে মাহভাশ এর গুরুত্ব নিয়ে তিনি বলেন, “আমি ওর জীবনে একজন সাপোর্টিং সিস্টেম হিসেবে ছিলাম। সেই সময়ে ওর একজন ভালো বন্ধুর প্রয়োজন ছিল। আমি সব সময় ওর জন্য শুভকামনা জানাবো।” তার এই বক্তব্য থেকেই বোঝা যায় যে তাদের মধ্যে কোন রোমান্টিক সম্পর্ক ছিল না। শুধুই পাশে থাকার এক মানবিক বন্ধন। বর্তমানে তাদের সম্পর্ক কেমন সেই বিষয়েও মাহভাশ বলেন, “এখন থেকেও আমাদের দেখা হবে আগের মতই আমি নির্ভয়ে ওর পাশে থাকবো।“
মূলত ২০২৪ সালে ধনশ্রী বর্মার সাথে চাহালের বিবাহ বিচ্ছেদের পর থেকেই চাহল এবং মাহভাশ এর ঘনিষ্ঠতা সম্পর্কে গুঞ্জন উঠতে শুরু করে। কিন্তু প্রথম থেকেই তারা বলে গিয়েছেন তারা শুধুই বন্ধু। সম্প্রতি সেটারই জবাব দিলেন মাহভাশ। অন্যদিকে, চাহাল আইপিএলের মঞ্চে পাঞ্জাব কিংসকে প্রতিনিধিত্ব করছেন। মোট ১১ ইনিংসে বোলিং করেছেন তিনি। তুলে নিয়েছেন ১০ উইকেট এবং ওভার পিছু দিয়েছেন ৯.৭৩ করে রান। পাঞ্জাব কিংস দলের শুরুটা বেশ ভালো ছিল, শুরুর ৭ ম্যাচে তারা অপরাজিত ছিল, তবে শেষ ছয় ম্যাচে হারতে হয়েছে তাদের। এই পরিস্থিতিতে শেষ ম্যাচটি যেকোনো মূল্যে জিততেই হবে তাদের।