PBKS-র ভরাডুবিতে বড় সিদ্ধান্ত পন্টিংয়ের, ছাড়ছেন হেড কোচের গুরুদায়িত্ব !! 1

আইপিএল ২০২৬-এর (IPL 2026) শুরুটা দুর্দান্ত করেছিল পাঞ্জাব কিংস (PBKS)। টুর্নামেন্টের প্রথম সাত ম্যাচে তারা ছয়টিতে জয় পায়, আর একটি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়। ফলে প্রথম পর্বে অপরাজিত থেকেই দারুণ ছন্দে ছিল দলটি। কিন্তু দ্বিতীয় পর্বে ছবিটা পুরো বদলে যায়। ধারাবাহিক ভালো পারফরম্যান্সের পর হঠাৎই ছন্দ হারিয়ে টানা ছয় ম্যাচে পরাজয়ের মুখ দেখতে হয়েছে পাঞ্জাবকে। সাম্প্রতিক ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে ২৩ রানে হেরে আরও চাপে পড়েছে পাঞ্জাব শিবির। এদিন খেলার কথা বলতে গেলে, প্রথমে ব্যাট করে আরসিবি ২০ ওভারে ৪ উইকেটে ২২২ রান তুলে ফেলে। দলের হয়ে বিরাট কোহলি (Virat Kohli) ৫৮ রানের ইনিংস খেলেন। এছাড়া ভেঙ্কটেশ আইয়ার অপরাজিত ৭৩ এবং দেবদূত পাডিক্কাল ৪৫ রান করে বড় স্কোর গড়তে সাহায্য করেন। পাঞ্জাবের হয়ে হরপ্রীত ব্রার দুটি উইকেট নেন।

টানা ছয় ম্যাচে হার পাঞ্জাব কিংসের

Pbks, রিকি পন্টিং
Punjab Kings | Image: Gettt Images

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাঞ্জাব। মাত্র ১৯ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। এরপর কুপার কনলি, সূর্যংশ শেডগে, মার্কাস স্টয়নিস এবং শশাঙ্ক সিং লড়াই করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ম্যাচ বের করে আনতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে পাঞ্জাব ৮ উইকেটে ১৯৯ রানেই থেমে যায়।এই টানা হারের পর রিকি পন্টিংকে (Ricky Ponting) ডাগআউটে একা বসে থাকতে দেখা গিয়েছে। একসময় যে দলকে শীর্ষ দুইয়ে থাকার অন্যতম দাবিদার মনে হচ্ছিল, এখন সেই দলই নিজেদের ভুল নিয়ে ভাবতে বাধ্য হচ্ছে। ধারাবাহিক হার একটি দলের আত্মবিশ্বাসে কতটা প্রভাব ফেলে তা পাঞ্জাব ডাগ আউট দেখে বোঝা যাচ্ছে।

কোচিং ছাড়ছেন পন্টিং

PBKS-র ভরাডুবিতে বড় সিদ্ধান্ত পন্টিংয়ের, ছাড়ছেন হেড কোচের গুরুদায়িত্ব !! 2
Ricky Ponting | Image: Getty Images

চলতি আইপিএলে ট্রফি জয়ের অন্যতম বড় দাবিবার ছিল পাঞ্জাব কিংস। তবে ধারাবাহিক তাদের ব্যর্থতায় তাদের প্লে-অফের দৌড় অনিশ্চিত। এই পরিস্থিতিতে এক সূত্র দাবি জানিয়েছে, এই মৌসুমে যদি পাঞ্জাব কিংস কোয়ালিফাই করতে ব্যর্থ হয় তাহলে দলের হেড কোচ রিকি পন্টিং কোচের পদ থেকে ইস্তফা দিতে চলেছেন। রিকি পন্টিং কোচ হিসেবে আইপিএলের মঞ্চে একটি শিরোপা জয় করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। এরপর দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংসের হয়েও কাজ করেছেন তিনি। দুই দলকে ফাইনালে পৌঁছে দিয়েছেন তবে আসেনি শিরোপা।

Read Also: অথৈ জলে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মেসি কান্ডে ১০০ কোটির মামলা ঠুকতে চলেছেন শতদ্রু দত্ত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *