এই বছর আইপিএলেও (IPL 2026) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) প্লে অফে পৌঁছানোর জন্য লড়াই চালাচ্ছে। দল জয় পাক বা পরাজিত হোক সবসময় নাইটদের পাশে থেকেছে ক্রিকেট ভক্তরা। ইডেন গার্ডেন্সে দলকে সমর্থন করার জন্য হাজার-হাজার দর্শক প্রতিটি ম্যাচে উপস্থিত হচ্ছেন। এর মধ্যেই গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের (Mohun Bagan vs East Bengal) ম্যাচ নিয়েও উন্মাদনা লক্ষ্য করা গিয়েছিল। অন্যদিকে চলতি আইপিএলের মধ্যেই পশ্চিমবঙ্গের সরকারের পরিবর্তন ঘটেছে। নতুন মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার তিনি তারকা ক্রীড়াবিদের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করলেন।
Read More: PBKS-র ভরাডুবিতে বড় সিদ্ধান্ত পন্টিংয়ের, ছাড়ছেন হেড কোচের গুরুদায়িত্ব !!

বাংলার মাটি থেকে অসংখ্য তারকা ক্রীড়াবিদ উঠে এসে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের পরিচয় তৈরি করেছেন। এক সময় ভারতীয় ক্রিকেটের অধিনায়ক হিসেবে দাপটের সঙ্গে নিজের ভূমিকা পালন করেছিলেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। এছাড়াও টেনিস জগতে লিয়েন্ডার পেজ (Leander Paes) নিজের জায়গা করে নিয়েছিলেন। বাংলা থেকে উঠে এসে আন্তর্জাতিক টেনিস মঞ্চ আলোকিত করেছিলেন তিনি। গতকাল লিয়েন্ডার পেজের মা প্রয়াত হয়েছেন।
তিনি প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা এবং ভারতের মহিলা বাস্কেটবল দলের অধিনায়ক ছিলেন। জেনিফার পেজের (Jennifer Paes) প্রয়াণে শোকপ্রকাশ করেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি নিজের এক্স অ্যাকাউন্টে লেখেন, “ভারতীয় টেনিস তারকা লিয়েন্ডার পেজের মা শ্রীমতি জেনিফার পেজের প্রয়াণে আমি গভীরভাবে শোক প্রকাশ করছি। ভারতের প্রাক্তন মহিলা বাস্কেটবল দলের অধিনায়ক ও অলিম্পিয়ান হিসাবে ভারতীয় ক্রীড়া জগতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”
দেখুন সেই ট্যুইট-
Deeply saddened by the passing away of Smt. Jennifer Paes; Mother of Indian Tennis legend Leander Paes.
A former Captain of the Indian Basketball team & Olympian, her immense contribution to Indian Sports and her legacy will always be remembered.
My heartfelt condolences to…— Suvendu Adhikari (@SuvenduWB) May 17, 2026
ক্রীড়াবিদ হিসেবে রেখেছেন অবদান-

টেনিস কোর্টের দক্ষ খেলোয়াড় লিয়েন্ডার পেজের মা ভারতীয় ক্রীড়া ক্ষেত্রে অসংখ্য সম্মান এনে দিয়েছেন। ১৯৭২ সালে অলিম্পিকে তিনি দেশের বাস্কেটবল দলের সদস্য ছিলেন। এরপর ১৯৮০ সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দেন। তারে ইতিহাস এখনও উজ্জ্বল হয়ে আছে। লিয়েন্ডারের সফল তারকা হয়ে ওঠার পিছনে তার মায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নতুন প্রজন্মকে সব সময় অনুপ্রেরণা দিতেন জেনিফার পেজ।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খেলাধুলার প্রতি নতুন প্রজন্মের আগ্রহ তৈরি করার চেষ্টা করতেন। বাংলার ময়দানে তার উজ্জ্বল উপস্থিতি চিরস্মরণীয় হয়ে থাকবে। আজ জেনিফার পেজের শেষ যাত্রায় উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি লিয়েন্ডার পেজ এবং তার পরিবারকে সমবেদনা জানান।