CSK vs SRH TOSS REPORT: টসে জিতল চেন্নাই, চিপকে শেষ ম্যাচে ধোনি'কে নিয়ে বড়ো সিদ্ধান্ত !! 1

লিগ পর্বে আইপিএলের (IPL 2026) প্রতিটি ম্যাচ বর্তমানে হাইভোল্টেজ হয়ে উঠছে। আজ গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে। এই ম্যাচের ওপর পয়েন্ট তালিকায় অনেক কিছু নির্ভর করছে। চেন্নাই ধারাবাহিকভাবে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়ালেও শেষ ম্যাচে লজ্জাজনক হারের সম্মুখীন হয়েছে। আজ ঘরের মাঠে জয় তুলে নিতে মরিয়া তারা। অন্যদিকে দুরন্ত ফর্মে রয়েছে হায়দ্রাবাদ‌ও। তবে প্যাট কামিন্সরা (Pat Cummins) শেষ ম্যাচে পরাজয়ের সম্মুখীন হয়ে ধাক্কা খেয়েছে।‌ ফলে দুই দলই শক্তিশালী দল নিয়ে মাঠে নামতে চলেছে এবার।

Read More: PBKS-র ভরাডুবিতে বড় সিদ্ধান্ত পন্টিংয়ের, ছাড়ছেন হেড কোচের গুরুদায়িত্ব !!

IPL ম্যাচের সময়সূচি-

CSK vs SRH TOSS REPORT: টসে জিতল চেন্নাই, চিপকে শেষ ম্যাচে ধোনি'কে নিয়ে বড়ো সিদ্ধান্ত !! 2
CSK vs LSG | Image: Getty Images

চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ

ম্যাচ: ৬৩

তারিখ: ১৮/০৫/২০২৬

ভেন্যু: এম‌এ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই

সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)

CSK vs SRH Match Preview-

Ipl 2026
SRH vs DC | Image: Getty Images

এই বছর চেন্নাই সুপার কিংস এখনও পর্যন্ত ১২ ম্যাচের মধ্যে ৬ ম্যাচে জয়লাভ করেছে। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হলে তাদের শেষ দুই ম্যাচে জয় তুলে নিতে হবে। শেষ ম্যাচে সিএসকে মাঠে নামে লখন‌উ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিপক্ষে। ম্যাচে কার্তিক শর্মার (Karthik Sharma) দুরন্ত ব্যাটিং’এ ১৮৮ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল হলুদ বাহিনী। এই রান তাড়া করতে নেমে ব্যাট হাতে জ্বলে ওঠেন মিচেল মার্শ (Mitchell Marsh)। ফলে ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয় লখন‌উ।

অন্যদিকে হায়দ্রাবাদ চলতি আইপিএলে ১২ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে প্লে অফের দৌড়ে দ্রুত এগিয়ে যাচ্ছিল। কিন্তু শেষ ম্যাচে তারা গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে লজ্জাজনক হারের সম্মুখীন হয়ে ধাক্কা খেয়েছে। শুভমান গিলদের দেওয়া ১৬৯ রান তাড়া করতে নেমে মাত্র ৮৬ রানে তারা আউট হয়ে যায়। উল্লেখ্য চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ এখনও পর্যন্ত মোট ২৩ টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে হায়দ্রাবাদ ১৫ টি ম্যাচে এবং চেন্নাই ৮ টি ম্যাচে জয়লাভ করেছে।‌

টসে জিতে ব্যাটি করার সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই।

CSK’এর একাদশ-

সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), উরভিল প্যাটেল, কার্তিক শর্মা, ডিওয়াল্ড ব্রেভিস, শিবম দুবে, আকিল হোসেইন, স্পেন্সার জনসন, আনশুল কাম্বোজ, নূর আহমেদ, প্রশান্ত ভীর

ইমপ্যাক্ট প্লেয়ার: মুকেশ চৌধুরী, গুরজাপনিত সিং, ম্যাথু শর্ট, সরফরাজ খান, ম্যাট হেনরি

SRH’এর একাদশ-

অভিষেক শর্মা, ঈশান কিষাণ (উইকেটকিপার), হেনরিখ ক্লাসেন‌, সলিল অরোরা, নীতিশ কুমার রেড্ডি, স্মরণ রবিচন্দ্রন, প্যাট কামিন্স (অধিনায়ক), শিভাং কুমার, ঈশান মালিঙ্গা, সাকিব হুসেন, প্রফুল হিঙ্গে

ইমপ্যাক্ট প্লেয়ার- ট্রাভিস হেড, অনিকেত বর্মা, লিয়াম লিভিংস্টোন, হর্ষ দুবে, হার্ষল প্যাটেল

Read Also: অথৈ জলে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মেসি কান্ডে ১০০ কোটির মামলা ঠুকতে চলেছেন শতদ্রু দত্ত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *