বাদ বুমরাহ-জাদেজা, পাদ্দিকল-গিলের এন্ট্রি, প্রকাশ্যে আফগানদের বিরুদ্ধে ভারতের টেস্ট স্কোয়াড !! 1

BCCI: আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওডিআই সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। মঙ্গলবার অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির বৈঠকের পর দল প্রকাশ করা হয়। তবে দল ঘোষণার পর সবচেয়ে বড় চমক ঋষভ পন্থকে ঘিরে। ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। পাশাপাশি ওডিআই দল থেকেও বাদ পড়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। শুভমন গিলের নেতৃত্বে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলবে ভারত। নতুন সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কেএল রাহুল। অন্যদিকে অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে বিশ্রাম দেওয়া হয়েছে একমাত্র টেস্ট ম্যাচের জন্য। একইসঙ্গে কাজের চাপ সামলাতে টেস্ট দলে রাখা হয়নি ভারতের প্রধান পেসার জসপ্রীত বুমরাহকেও।

৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত নিউ চণ্ডীগড়ে অনুষ্ঠিত হবে ভারত-আফগানিস্তান একমাত্র টেস্ট ম্যাচ। সেই ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। দলে জায়গা পেয়ে বড় চমক দিয়েছেন রাজস্থানের স্পিন অলরাউন্ডার মানব সুথার এবং পঞ্জাবের জোরে বোলার গুরনুর ব্রার। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাল পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই প্রথমবার জাতীয় টেস্ট দলে ডাক পেলেন দু’জন। উল্লেখযোগ্যভাবে, বর্তমানে আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে একই দলে খেলছেন সুথার ও গুরনুর। এদিকে ঋষভ পন্থকে নেতৃত্বের ভূমিকা থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে ক্রিকেটমহলে। শুভমন গিলের নেতৃত্বে ভারতীয় দলের নতুন অধ্যায় শুরু হলেও, নির্বাচকদের একাধিক সিদ্ধান্ত যে বড় বার্তা দিচ্ছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

ভারত স্কোয়াড

শুভমান গিল (c), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল (vc), বি. সাই সুধারসন, ঋষভ পন্থ, দেবদত্ত পাদ্দিকল, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, মানব সুথার, গুরনূর ব্রার, ধ্রুব জুরেল।

READ ALSO: “ধোনির নাক কাটাল..”, ঈশান কিষাণের বিধ্বংসী ব্যাটিং’এ প্লে অফ নিশ্চিত SRH’এর, চেন্নাই হারতেই ট্রোল ভক্তদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *