চলতি আইপিএলের (IPL 2026) মধ্যেই তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কেরালা, আসামের মতো একাধিক রাজ্যে বিধানসভা ভোট অনুষ্ঠিত হয়। এই কারণে ম্যাচ আয়োজন করার ক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত চিন্তা বিসিসিআইয়ের (BCCI) ছিল। তবে নির্বিঘ্নে আয়োজন করা সম্ভব হয়েছে। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ম্যাচগুলি সফলভাবে ইডেন গার্ডেন্সে আয়োজন করা হয়। সামনে থেকে সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) সিএবির প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। অন্যদিকে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের পর রাজনৈতিক পালাবদল ঘটেছে। নতুন সরকার গঠন করেছে বিজেপি। এর মধ্যেই রাজনীতির মধ্যে জড়িয়ে পড়া বড়ো ভুল হয়েছে বলে জানালেন বাংলার অন্যতম তারকা।
Read More: PBKS-র ভরাডুবিতে বড় সিদ্ধান্ত পন্টিংয়ের, ছাড়ছেন হেড কোচের গুরুদায়িত্ব !!
রাজনৈতিক হিংসার শিকার তারকা-

রাজনৈতিক দলগুলি অনেক সময় ক্রিড়া ব্যক্তিত্বদের জনপ্রিয়তাকে কাজে লাগাতে চায়। পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে জয়লাভ করেন ইউসুফ পাঠান (Yusuf Pathan)। এই বছর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগদান করেছিলেন জনপ্রিয় ক্রীড়াবিদ স্বপ্না বর্মন (Swapna Barman)। তাকে রাজগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে টিকিট দেওয়া। কিন্তু প্রতিপক্ষ বিজেপি সদস্যের বিরুদ্ধে ২১,৪৭৭ ভোটে পরাজিত হন। এরপরই রাজনৈতিক হিংসার শিকার হয়েছেন স্বপ্না বলে খবর সামনে এসেছে।
গত শুক্রবার রাতে এই ভারতীয় ক্রীড়াবিদের পুরনো বাড়ির জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়। ঘটনাটি ঘটে জলপাইগুড়ির পাতকাটা গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়ায়। এখানে স্বপ্নার দুটি বাড়ি রয়েছে। একটিতে পরিবারের সঙ্গে থাকেন তিনি। অন্যদের বাড়িটি ফাঁকা ছিল। তাতে শুক্রবার রাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে খবরটি জানান তিনি। এরপরই রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়।
বিস্ফোরক মন্তব্য স্বপ্নার-

এই ঘটনার পর রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন স্বপ্না। তিনি সরাসরি অভিযোগের আঙ্গুল বিরোধীদের দিকে তুলে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “আমি রাজনীতিতে এসে ভুল করেছি। ওরা আমার বাড়িটা জ্বালিয়ে দিয়েছে।” শনিবার থানায় লিখিতভাবে অভিযোগ করেন স্বপ্না। তারপর সংবাদমাধ্যমকে বলেন, “আমি খেলাধুলা জগৎ থেকে এসেছি। দেশের জন্য মাঠে নেমে লড়াই করেছি। কিন্তু রাজনীতি এত নির্মম আমার জানা ছিল না।
হার-জিত থাকবেই কিন্তু আমার পরিবারের ওপর যা চলছে তা সত্যিই মেনে নেওয়া যায় না। আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।” উল্লেখ্য সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোটে জয়ী সদস্যদের নিয়ে একটি বৈঠক ডেকেছিলেন। এই বৈঠকে অনুপস্থিত ছিলেন স্বপ্না বর্মন। ফলে তিনি রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত ২০১৮ সালের এশিয়ান গেমসে হেপ্টাথলন ইভেন্টে সোনা জয় করেছিল এই ক্রীড়াবিদ।