অবশেষে ঠিক হল পর্দার ‘ডোনা’! সৌরভের বায়োপিকে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী 1

ভারতীয় ক্রিকেটে আবেগের অন্যতম নাম হলো সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। বহুদিন ধরেই তার বায়োপিক নিয়ে আলোচনা চলছিল। অবশেষে সেই প্রতীক্ষারই অবসান ঘটলো। ভারতীয় ক্রিকেটে নতুন দিশা দেখানো কিংবদন্তির জীবন যাত্রা এবার বড় পর্দায় উঠে আসতে চলেছে। যা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে তুমুল আলোচনা শুরু হয়ে গিয়েছে। এই বায়োপিকে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন বলিউড জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও।

আর সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্র দেখা যাবে তানিয়া মানিকতলাকে। প্রথমে মিমি চক্রবর্তী, ইশা সাহা, অমৃতা চট্টোপাধ্যায়ের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত তানিয়াকেই বেছে নেওয়া হয় সৌরভের স্ত্রীর চরিত্রে। এই ছবির পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানে। প্রথমে কলকাতার ইডেন গার্ডেন্সে শুটিং করার কথা থাকলেও নির্বাচন এবং আইপিএলের জন্য সেই পরিকল্পনা বদলে মুম্বাইতে শুটিং শুরু করা হয়। সূত্রের খবর খুব শীঘ্রই হয়তো সৌরভের নতুন ছবির শুটিং শুরু হতে চলেছে।

Read More: “নিজেকে শেষ করতে…” চাহাল-মাহভাস সম্পর্ক নিয়ে নতুন মোড়, সামনে এল চাঞ্চল্যকর তথ্য !!

সৌরভের বায়োপিকে ডোনা গাঙ্গুলির চরিত্রে এই অভিনেত্রী

সৌরভ
Tanya Maniktala | Image: Twitter

মুম্বইয়ে ইডেন গার্ডেন্সের একটি নিখুঁত প্রতিরূপ তৈরি করা হয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর দৃশ্য ধারণ করা হবে। রাজকুমার রাও এই ছবির জন্য যেভাবে প্রস্তুতি নিচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়। তিনি শুধু ওজন বাড়ান নি, সৌরভের হাঁটাচলা শরীরী ভাষা, সবকিছু নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছেন। এই ছবির অন্যতম আকর্ষণ হবে সৌরভ এবং ডোনা গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প। তাদের গল্পটা ছিল খুব সাধারণ অথচ সময়ের সাথে সাথে তা জটিল হয়ে ওঠে। দুই পরিবারের মধ্যে সম্পর্ক ভালো না থাকায় তাদের প্রেম অনেক দিনই গোপন থাকে।

সেই সময় ইংল্যান্ডের লর্ডসে অভিষেক টেস্টে শত রান করে সৌরভ আন্তর্জাতিক ক্রিকেটে নিজের জায়গা পাকাপাকি করেন। তারপর ইংল্যান্ড শহর শেষ করে দেশে ফিরে সিদ্ধান্ত নেন ডোনাকে বিয়ে করার। এক বন্ধুর বাড়ি থেকে লুকিয়ে বিয়ে করেন তারা। তারপর প্রাথমিক পর্যায়ে দুই পরিবার তাদের সম্পর্কটা মেনে না নিলেও শেষমেষ ১৯৯৭ সালের ১ লা ফেব্রুয়ারি দুই পরিবারই সেটা মেনে নেন। সৌরভের জীবনের এই ছোট ছোট মুহূর্তগুলো ছবিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে।

Read Also: PBKS-র ভরাডুবিতে বড় সিদ্ধান্ত পন্টিংয়ের, ছাড়ছেন হেড কোচের গুরুদায়িত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *