আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন ঘরের মাঠের সিরিজের জন্য টিম ইন্ডিয়ার দল আজ ঘোষণা হতে পারে। তবে দল ঘোষণার আগেই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে দুই সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মা (Rohit Sharma) ও হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ফিটনেস। তিন ম্যাচের ওডিআই সিরিজে তাঁদের পাওয়া যাবে কি না, তা নিয়ে এখনও নিশ্চিত নয় বিসিসিআই (BCCI)। অন্যদিকে শুভমন গিলের (Shubman Gill) নেতৃত্বে ভারতের নতুন ওডিআই অধ্যায় শুরু হওয়ার অপেক্ষায় ক্রিকেট মহল। ক্যাপ্টেন হিসাবে শুভমান ভারতীয় দলকে দুটি ওডিআই সিরিজে নেতৃত্ব দিয়েছেন, আর দুটিতেই ভারতকে পরাজিত হতে হয়েছে। অস্ট্রেলিয়ায় ১-২ ব্যাবধানে সিরিজ হার এবং ঘরের মাটিতে তরুণ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১-২ ব্যাবধানে সিরিজ হেরেছিল ভারত।
শুভমান গিলের হাত ধরেই টিম ইন্ডিয়ার নতুন অভিযান শুরু

আগামী ৬ জুন থেকে ২০ জুন পর্যন্ত ভারত সফরে আসবে আফগানিস্তান। সফরে একটি টেস্ট ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে দুই দল। টেস্ট ম্যাচটি হবে মুল্লানপুরে। আর ওডিআই ম্যাচগুলি আয়োজিত হবে ধর্মশালা, লখনউ ও চেন্নাইয়ে। রোহিত শর্মার (Rohit Sharma) ফিটনেস নিয়ে নির্বাচকদের মধ্যে এখনও সংশয় রয়েছে। সূত্রের দাবি, বোর্ডের নির্ধারিত ফিটনেস মানদণ্ড অনুযায়ী হাই-স্পিড রানিং ও ফিল্ডিং টেস্টে এখনও পুরোপুরি সফল হতে পারেননি তিনি। চলতি আইপিএলে তাঁকে বেশিরভাগ সময় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবেই ব্যবহার করা হয়েছে। ফলে দীর্ঘ সময় মাঠে ফিল্ডিং করতে দেখা যায়নি সাবেক ভারতীয় অধিনায়ককে। যদিও গুরুতর চোটের খবর নেই, তবুও পূর্ণমাত্রার ওডিআই ক্রিকেটে ফেরার জন্য তিনি শারীরিকভাবে প্রস্তুত কি না, তা নিয়ে আলোচনা চলছে।
Read More: অবশেষে ঠিক হল পর্দার ‘ডোনা’! সৌরভের বায়োপিকে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী
চোটে জর্জরিত রোহিত-হার্দিক

অন্যদিকে হার্দিক পান্ডিয়াও (Hardik Pandya) এখনও পুরোপুরি সুস্থ নন। সূত্রের খবর, কোমরের নীচের অংশে শক্তভাবের সমস্যায় ভুগছেন ভারতীয় অলরাউন্ডার। যদিও দ্রুত মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে, তবে জাতীয় দলে সুযোগ পাওয়ার আগে তাঁকে ফিটনেস পরীক্ষায় পাশ করতেই হবে। মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে শেষ চারটি ম্যাচে হার্দিককে খেলতে দেখা যায়নি। ভারতের সাদা বলের ক্রিকেটে এখন পরিবর্তনের সময় চলছে। শুভমন গিলকে সামনে রেখে নতুন যুগ শুরু করতে চাইছে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট। কিন্তু সেই পরিবর্তনের মাঝেও রোহিত ও হার্দিকের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ, তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তাই দল ঘোষণার আগে তাঁদের ফিটনেস আপডেটের দিকেই এখন নজর সবার।