'বাড়ি যা বোকা@$%...' ম্যাচ জিতিয়ে CSK ফ্যানদের গালি দিলেন ঈশান কিষান, ভাইরাল ভিডিও !! 1

সানরাইজার্স হায়দ্রাবাদকে আইপিএল ২০২৬-এর (IPL 2026) প্লে-অফে পৌঁছে দিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ঈশান কিষান (Ishan Kishan)। সোমবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ৫ উইকেটের জয় তুলে নেয় হায়দ্রাবাদ। ম্যাচ শেষে ইশানের সেলিব্রেশনও নজর কেড়েছে সমর্থকদের। জয়ের পর তাঁকে চেন্নাই সুপার কিংসের জনপ্রিয় ‘হুইসেল পোডু’ স্টাইলে উদযাপন করতে দেখা যায়। এরপর গ্যালারির দর্শকদের দিকেও মজার ছলে ‘বাড়ি চলে যাওয়ার’ ইশারা করেন তিনি, যা নিয়ে সামাজিক মাধ্যমে চর্চা শুরু হয়েছে।

গতকাল ম্যাচটি উভয় দলের কাছে সমান গুরুত্বপূর্ণ ছিল। হায়দ্রাবাদ জিতলে তারা সরাসরি প্লে-অফে কোয়ালিফাই করে যেত এবং চেন্নাই জিতলে তারা প্লে-অফের দৌড়ে টিকে থাকতে পারতো। যদিও এখনও তারা প্লে-অফের দৌড়ে টিকে রয়েছে, তবে শেষ ম্যাচটি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কালকের ম্যাচের কথা বলতে গেলে, সুপার কিংস প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮০ রান তোলে।দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন ডেওয়াল্ড ব্রেভিস। সানরাইজার্সের হয়ে বল হাতে দাপট দেখান অধিনায়ক প্যাট কামিন্স, তিনি নেন তিনটি উইকেট। পাশাপাশি সাকিব হোসেন দুটি উইকেট তুলে নিয়ে চেন্নাইকে বড় স্কোরের পথে এগোতে দেননি।

Read More: মাতৃহারা তারকার পাশে মুখ্যমন্ত্রী, সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ শুভেন্দু অধিকারীর !!

চেন্নাই ভক্তদের সামনে ঈশান কিষানের ভাইরাল সেলিব্রেশন

ঈশান কিষান
Ishan Kishan | Image: Twitter

১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন ঈশান কিষান। ৪৭ বলে ৭০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলের জয়ের ভিত গড়ে দেন তিনি। অন্যদিকে হেনরিখ ক্লাসেন ৪৭ রানের লড়াকু ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ছয় বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে গিয়ে প্লে-অফে জায়গা নিশ্চিত করে সানরাইজার্স হায়দ্রাবাদ। গতকাল ম্যাচ জেতার পর ঈশান কিষান চেন্নাই ভক্তদের উদ্দেশে হুইসেল সেলিব্রেশন করেছিলেন যেটি সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছিল। চেন্নাইয়ের ট্যাগ লাইন হলো – হুইসেল পুড়ু।

আর চিপকে যখন খেলা হয় তখন ভক্তদের মুখে হুইসেল দেখা যায় এবং সেটি বাজাতেও দেখা যায় আর এই পরিস্থিতিতে ঈশানের সেই ক্রিয়াকলাপ বেশ ভাইরাল হয়েছে। অন্যদিকে ম্যাচ শেষে ঈশান কিষান ইনস্টাগ্রামে একটি পোস্ট করে লিখেছেন, “হুইসেলের আওয়াজের থেকে ব্যাটের আওয়াজ বেশি জোর ছিল।” সুপার কিংস এই মৌসুমে তাদের শেষ ম্যাচটি গুজরাটের বিরুদ্ধে ২১ তারিখ খেলবে।

Read Also: “আমরা প্রেম করছি ..”, IPL’এর মধ্যেই এবার তিলক-শ্রীলীলার প্রেমের জল্পনায় এল নতুন মোড় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *