"ছেলেখেলা করতে মাঠে নামে..", মার্শের বিধ্বংসী ব্যাটিং'এ লখন‌উয়ের রানের পাহাড়, রাজস্থানকে নিয়ে খিল্লি ভক্তদের !! 1

আজ জয়পুরে আইপিএলের (IPL 2026) গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল লখন‌উ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিপক্ষে। ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। তবে এই সিদ্ধান্ত দলের হয়ে সেইভাবে কার্যকরী হয়নি। ওপেনিং করতে নেমে ব্যাট হাতে জ্বলে ওঠেন জশ ইংলিশ (Josh Inglish) এবং মিচেল মার্শ (Mitchell Marsh)।‌ মার্শ আজ শেষ পর্যন্ত মাঠে দাঁড়িয়ে ছিলেন। ফলে প্রথম ইনিংসে তিনি দলকে শক্তিশালী জায়গায় পৌঁছে দেন।

Read More: CSK হারতেই কপাল খুললো KKR’এর, এই সমীকরণে প্লে-অফে করবে কোয়ালিফাই !!

বিশাল লক্ষ্যমাত্রা দিল লখন‌উ-

"ছেলেখেলা করতে মাঠে নামে..", মার্শের বিধ্বংসী ব্যাটিং'এ লখন‌উয়ের রানের পাহাড়, রাজস্থানকে নিয়ে খিল্লি ভক্তদের !! 2
RR vs LSG | Image: Getty Images

আজ লখন‌উ সুপার জায়ান্টসের হয়ে ওপেনিং করতে নামেন জশ ইংলিশ এবং মিচেল মার্শ। দুজনে মিলে ৫০ বলে ১০৯ রানের পার্টনারশিপ গড়েন। ২৯ বলে ৬০ রান করে দলকে ভরসা দেন জশ ইংলিশ। তিনি ৭ টি চার এবং ৩ টি ছয় দিয়ে ইনিংসটি সাজিয়েছিলেন। এরপর নিকোলাস পুরান (Nicholas Pooran) ব্যাট হাতে ১১ বলে ১৬ রান করে মাঠ ছাড়েন। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে মিচেল মার্শ (Mitchell Marsh) ঋষভ পান্থের (Rishabh Pant) সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান।

আজ ধৈর্য্য ধরে দলকে আত্মবিশ্বাস দেন মার্শ। শেষ পর্যন্ত ক্রিজে দাঁড়িয়ে থেকে লখন‌উকে লড়াইয়ে অনেকটাই এগিয়ে দেন। আজ এই তারকা ব্যাটসম্যান ৫৭ বলে ৯৬ রান করেন। তিনি হাঁকান ৫ টি ছয় এবং ১১ টি চার আসে তার ব্যাট থেকে। অন্যদিকে অধিনায়কের ব্যাট থেকে আসে ২৩ বলে ৩৫ রান। ২ টি চার এবং ২ টি ছয় আসে তার ব্যাট থেকে। এর ফলে লখন‌উ প্রথম ইনিংসে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করেছেন।উল্লেখ্য আজ রাজস্থানের হয়ে যশ রাজ পাঁজা ৪ ওভারে ৩৫ রান দিয়ে ২ টি উইকেট সংগ্রহ করেন। এছাড়াও ১ টি উইকেট পেয়েছেন জোফ্রা আর্চার‌ (Jofra Archer)।

অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে একাধিক মন্তব্য। “রাজস্থান রয়্যালস যত সময় যাচ্ছে একেবারেই ফালতু দল হিসেবে নিজেদের প্রমাণিত করছে‌। রাজস্থানের বোলিং লাইন আপ একেবারেই ছন্দে নেই। এই দলের প্লে অফে পৌঁছানোর ইচ্ছে নেই বলেই মনে হচ্ছে।‌”, বলে উল্লেখ করেছেন নেটিজেনরা। “মিচেল মার্শ আজ‌ও ব্যাট হাতে নিজেকে প্রমাণ করেছেন। শেষ পর্বে এসে নতুন করে জেগে উঠেছে লখন‌উ। প্লে অফে না যেতে পারলেও এই লড়াই ক্রিকেট ভক্তরা মনে রাখবেন।” বলে জানাচ্ছেন সমর্থকরা।

দেখুন ট্যুইট চিত্র-

Read Also: ‘বাড়ি যা বোকা@$%…’ ম্যাচ জিতিয়ে CSK ফ্যানদের গালি দিলেন ঈশান কিষান, ভাইরাল ভিডিও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *