এই বছর আইপিএলের (IPL 2026) প্লে অফে ইতিমধ্যেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru), সানরাইজার্ঘ হায়দ্রাবাদ (Sunrisers Haydrabad) এবং গুজরাট টাইটান্স (Gujarat Titans) জায়গা করে নিয়েছে। ফলে শেষ চারের জন্য রয়েছে মাত্র একটি জায়গা খালি। রাজস্থানের রয়্যালস (Rajasthan Royals) এই স্থানে জায়গা করে নেওয়ার জন্য মরিয়া। আজ তারা লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিপক্ষে মাঠে নামছে। এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই ক্রিকেট ভক্তদের বিশেষ নজর রয়েছে। প্লে ওফের দৌড় থেকে ঋষভ পান্থরা (Rishabh Pant) ছিটকে গেলেও আজ শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মাঠে নামছে তারা। দুই দলই একাদশ নিয়ে এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল।
Read More: CSK হারতেই কপাল খুললো KKR’এর, এই সমীকরণে প্লে-অফে করবে কোয়ালিফাই !!
IPL ম্যাচের সময়সূচি-

রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপার জায়ান্টস
ম্যাচ: ৬৪
তারিখ: ১৯/০৫/২০২৬
ভেন্যু: সওয়াই মানসিংহ স্টেডিয়াম, জয়পুর
সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)
RR vs LSG Match Preview-

এই বছর আইপিএলে প্রথম চার ম্যাচে দুরন্ত জয় তুলে নিয়ে যাত্রা শুরু করেছিল রাজস্থান রয়্যালস। তবে রিয়ান পরাগরা (Riyan Parag) বর্তমানে ছন্দ হারিয়েছে। শেষ ৩ ম্যাচে হারের সম্মুখীন হয়ে ধাক্কা খেয়েছে। শেষ ম্যাচে রাজস্থান দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিপক্ষে মাঠে নেমেছিল। এই ম্যাচে বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) এবং ধ্রুব জুরেলের (Dhruv Jurel) ব্যাটিং’এ লড়াই চালিয়েছিল রাজস্থান। কিন্তু শেষ পর্যন্ত দিল্লির বিপক্ষে ৫ উইকেটে পরাজিত হয়। অন্যদিকে ১২ ম্যাচের মধ্যে ৮ ম্যাচে হারের সম্মুখীন হয়ে প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে লখনউ।
তবে তারা শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) ৭ উইকেটে হারিয়ে বার্তা দিয়েছে। এই ম্যাচে মিচেল মার্শ (Mitchell Marsh) ৩৮ বলে ৯০ রান সংগ্রহ করে জ্বলে উঠেছিলেন। উল্লেখ্য আইপিএলে আরআর এবং এলএসজি এখনও পর্যন্ত মোট ৭ টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে রাজস্থান ৫ টি ম্যাচে এবং লখনউ ২ টি ম্যাচে জয়লাভ করেছে।
টসে জিতে ব্যাটি করার সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান।
RR’এর একাদশ-
যশস্বী জয়সওয়াল (অধিনায়ক), লুহান ড্রে প্রিটোরিয়াস, ধ্রুব জুরেল (উইকেটকিপার), ডোনোভান ফেরেরা, শুভম দুবে, দাশুন শানাকা, জোফরা আর্চার, সুশান্ত মিশ্র, ব্রিজেশ শর্মা, জস রাজ পাঁজা, সন্দীপ শর্মা,
ইমপ্যাক্ট প্লেয়ার: বৈভব সূর্যবংশী, রবি বিষ্ণোই, আমান রাও পেরালা, যুধবীর সিং, রিয়ান পরাগ
LSG’এর একাদশ-
মিচেল মার্শ, জশ ইঙ্গলিস, নিকোলাস পুরান, ঋষভ পান্ত (উইকেটকিপার, অধিনায়ক), আব্দুল সামাদ, আয়ুশ বাদোনি, শাহবাজ আহমেদ, প্রিন্স যাদব, আকাশ সিং, মায়াঙ্ক যাদব, মহসিন খান
ইমপ্যাক্ট প্লেয়ার- দিগ্বেশ সিং রথি, মানিমারান সিদ্ধার্থ, হিম্মত সিং, মুকুল চৌধুরী