"সবাই টাকা ফেরত পাবে..", শতদ্রুর FIR'এর মধ্যে মেসিকান্ড নিয়ে মন্তব্য করলেন নিশীথ প্রামাণিক !! 1

কলকাতার ময়দানে ক্রিকেট সহ ফুটবলকে নিয়ে বিপুল উন্মাদনা দেখতে পাওয়া যায়। ঐতিহ্যবাহী এই শহরের সংস্কৃতিতে অতপ্রতভাবে জড়িয়ে আজে মোহনবাগান-ইস্টবেঙ্গলের মতো শতাব্দী প্রাচীন ক্লাব। ফলে কলকাতায় যখন লিওনেল মেসি (Lionel Messi) পা রাখেন তাকে নিয়ে মেতে উঠেছিল বাংলার ফুটবল ভক্তরা। এক ঝলক দেখার জন্য হাজার-হাজার টাকা খরচ করেছিলেন তারা। কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হ‌ওয়ায় মেসিকে দেখার সুযোগ পাননি। যুবভারতী ক্রীড়াঙ্গনে নিরাপত্তা ভেঙে মাঠে ঢুকে পড়েন দর্শকরা। টাকা ফেরতের দাবি করেছিলেন তারা। এবার রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী এই বিষয়ে আশ্বাস দিলেন।

Read More: CSK হারতেই কপাল খুললো KKR’এর, এই সমীকরণে প্লে-অফে করবে কোয়ালিফাই !!

মেসিকে নিয়ে বিতর্ক-

"সবাই টাকা ফেরত পাবে..", শতদ্রুর FIR'এর মধ্যে মেসিকান্ড নিয়ে মন্তব্য করলেন নিশীথ প্রামাণিক !! 2
Lionel Messi | Image: Getty Images

গত বছর ডিসেম্বর মাসে ‘গোট ইন্ডিয়া ট্যুর’ নামক এক অনুষ্ঠানের জন্য লিওনেল মেসি ভারতে আসেন। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ১৩ তারিখ তাকে ঘিরে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। দুপুর ১১:১৫’এর মধ্যেই মাঠে প্রবেশ করেছিলেন ফুটবলের রাজপুত্র। কিন্তু ক্ষমতার অপব্যবহার করে মাঠের মধ্যে অবাঞ্ছিত অসংখ্য ব্যক্তি ঢুকে পড়েন। তত্কালীন ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস (Arup Biswas) মেসিকে কার্যত জড়িয়ে ধরেছিলেন।

ফলে নিরাপত্তা সংক্রান্ত সমস্যা তৈরি হ‌ওয়ায় ফুটবলের অন্যতম তারকা সঙ্গে সঙ্গে মাঠ ছেড়ে চলে যান। টিকিট কেটে আসা দর্শকরা মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন। স্টেডিয়ামে তাদের রীতিমতো ভাঙচুর করতে দেখা যায়। এমনকি আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে খবরের সামনে আসে। এই ঘটনায় সঙ্গে-সঙ্গে প্রধান আয়োজক শতদ্রু দত্তকে (Satadru Dutta) গ্ৰেফতার করা হয়।

আশ্বাস দিলেন নিশীথ প্রামাণিক-

মেসি
Satadru Dutta and Lionel Messi | Image: Twitter

মেসিকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল তার প্রভাব এই বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটেও দেখা যায়। বিপুল ভোটে পরাজিত হন অরূপ বিশ্বাস। অন্যদিকে সরকার পরিবর্তন হওয়ার পর শতদ্রু দত্ত‌ও একের পর এক বিস্ফোরক অভিযোগ সামনে আনছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে। ইতিমধ্যেই শতদ্রু অরূপ বিশ্বাস সহ পুলিশকর্তা রাজীব কুমারের বিরুদ্ধেও এফ‌আইআর করেছেন। তিনি ১০০ কোটি টাকার মামলা করছেন বলে জানিয়েছেন।

এবার এই বিষয়ে বর্তমান ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন। দর্শকরা টিকিটের টাকা ফেরত পাবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন। সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “সাধারণ মানুষ নিজেদের কষ্টের উপার্জিত টাকা জমা করে টিকিট কেটে মেসিকে দেখতে এসেছিলেন। কিন্তু তারা দেখতে পাননি। তাদের একাধিক বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে। প্রত্যেক দর্শককে আমরা টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছি। যদি টাকা ফেরত না দেওয়া হয় তাহলে আমি কঠিন পদক্ষেপ নেব।”

Read Also: ‘বাড়ি যা বোকা@$%…’ ম্যাচ জিতিয়ে CSK ফ্যানদের গালি দিলেন ঈশান কিষান, ভাইরাল ভিডিও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *