"বিস্ময় বালকের ধামাকা..", বৈভবের তান্ডবে আশা বাঁচিয়ে রাখল রাজস্থান, লখন‌উ হারতেই ভক্তদের কটাক্ষ !! 1

বর্তমানে আইপিএলের (IPL 2026) প্রতিটা ম্যাচে টিকে থাকার লড়াইয়ে জমে উঠছে ক্রিকেটের উন্মাদনা। আজ জয়পুরে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও লখন‌উ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন যশস্বী জয়সওয়াল‌ (Yashasvi Jaiswal)। প্রথম ইনিংসে মিচেল মার্শ (Mitchell Marsh) এবং জশ ইংলিশ (Josh Inglish) জ্বলে ওঠেন। আজ মার্শ দাঁড়িয়ে থেকে দলকে শক্তিশালী জায়গায় পৌঁছে দেন। ফলে লখন‌উ ২২১ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল। এই রান তাড়া করতে নেমে আজ বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) ব্যাটিং তান্ডব রীতিমতো সবাইকে চমকে দেন। ধ্রুব জুরেল‌ও (Dhruv Jurel) দলকে ভরসা দেন সামনে থেকে।

Read More: CSK হারতেই কপাল খুললো KKR’এর, এই সমীকরণে প্লে-অফে করবে কোয়ালিফাই !!

রাজস্থানের দুরন্ত জয়-

"বিস্ময় বালকের ধামাকা..", বৈভবের তান্ডবে আশা বাঁচিয়ে রাখল রাজস্থান, লখন‌উ হারতেই ভক্তদের কটাক্ষ !! 2
RR vs LSG | Image: Getty Images

আজ লখন‌উয়ের হয়ে ওপেনিং করতে নেমে ২৯ বলে ৬০ রান করেন জশ ইংলিশ। তার ব্যাট থেকে আসে ৭ টি চার এবং ৩ টি ছয়। অপর ওপেনার মিচেল মার্শ‌ও পিছিয়ে ছিলেন না। ঋষভ পান্থের (Rishab Pant) সঙ্গে জুটি বেঁধে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। আজ মার্শ ৫৭ বলে ৯৬ রান করে চাপ সৃষ্টি করেন। তিনি ১১ টি চার এবং ৫ টি ছয় দিয়ে ইনিংসটি সাজিয়েছিলেন। এর সঙ্গেই অধিনায়ক তুলে নেন ২৩ বলে ৩৫ রান। এর ফলে লখন‌উ ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২২০ রান। উল্লেখ্য রাজস্থানের হয়ে আজ ২ টি উইকেট সংগ্রহ করেছিলেন যশ রাজ পাঁজা (Yash Raj Panja) এবং ১ টি উইকেট তুলে নেন জোফ্রা আর্চার‌ (Jofra Archer)।

অন্যদিকে দ্বিতীয় ইনিংসে এই রান তাড়া করতে নেমে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং বৈভব সূর্যবংশী দুরন্ত ফর্মে শুরু করেন। ২৩ বলে ৪৩ রান করেন যশস্বী। ৮ টি চার এবং ১ টি ছয় আসে তার ব্যাট থেকে। এরপর বৈভব ধ্রুব জুরেলের সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান।‌ তরুণ ওপেনার আজ একটুর জন্য সেঞ্চুরি করতে পারেননি। ৩৮ বলে করেন ৯৩ রান। তার ব্যাট থেকে আসে ৭ টি চার এবং ১০ টি ছয়। অন্যদিকে ধ্রুব জুরেল শেষ পর্যন্ত দাঁড়িয়ে থেকে দলকে জয় এনে দেন। এই তারকা আজ ৩৮ বলে অপরাজিত ৫৩ রান করেন

তিনি ৩ টি ছয় এবং ৩ টি চার দিয়ে ইনিংসটি সাজিয়েছিলেন। ফলে রাজস্থান ১৯.১ ওভারে ৩ টি উইকেট হারিয়ে ২২৫ রান সংগ্রহ করে নেয়। এর সঙ্গেই ৭ উইকেটে বিশাল জয় ছিনিয়ে নেয় তারা। এরপরই উঠে আসছে একাধিক মন্তব্য। “বৈভব একজন সত্যিকারের বিস্ময় প্রতিভা। তিনি দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দিয়েছিলেন। তার এই ব্যাটিং’এ আজ আশা টিকিয়ে রাখল রাজস্থান। ধ্রুব জুরেল‌ও দুরন্ত ফর্মে ছিলেন।”, বলে জানাচ্ছেন নেটিজেনরা। “লখন‌উ যেখানে ছিল সেখানেই আছে। না পেরেছে ভালো বোলিং করতে না পেরেছে ভালো ফিল্ডিং করতে। সত্যিই ওদের লজ্জা লাগা দরকার।”, বলে জানাচ্ছেন সমর্থকরা।

দেখুন ট্যুইট চিত্র-

Read Also: ‘বাড়ি যা বোকা@$%…’ ম্যাচ জিতিয়ে CSK ফ্যানদের গালি দিলেন ঈশান কিষান, ভাইরাল ভিডিও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *