BCCI: আইপিএলের গুরুত্বপূর্ণ সময়ে এসে কলকাতা নাইট রাইডার্স শিবিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আর এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন কলকাতার গুরুত্বপূর্ণ স্পিনার বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। বর্তমানে তিনি দারুণ ছন্দে রয়েছেন এবং একই সঙ্গে তিনি চোট গ্রস্থ। সূত্রের খবর অনুযায়ী বরুণ চক্রবর্তী বেশ কিছুদিন ধরেই চোট নিয়ে খেলছেন। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করতে গিয়েই চোট পেয়েছিলেন তিনি। তাঁর চোট বেশ গুরুতর থাকার কারণে আরসিবির বিরুদ্ধে ম্যাচটি খেলতে পারেননি তিনি।
সূত্রের দাবি, এখনও তার বাঁ পায়ে সমস্যা রয়েছে। এরপরেও একের পর এক ম্যাচে কলকাতা তাকে নামাচ্ছে। শেষ চারটি ম্যাচে তিনটিতে তিনি খেলেছেন। আর প্রতিটি ম্যাচেই তার অস্বস্তি চোখে পড়ছে। টুর্নামেন্ট শুরু থেকে তিনি ফর্মে না থাকলেও ম্যাচ পর্ব যত এগিয়েছে ততই তিনি আস্তে আস্তে ছন্দে ফিরেছেন। তার স্পিনে প্রতিপক্ষ ব্যাটাররা চাপে পড়েছে এবং গুরুত্বপূর্ণ সময়ে তিনি উইকেট তুলে নিয়েছেন। বর্তমানে প্লে অফের দৌড়ে কলকাতার অন্যতম ভরসা এখন বরুণ চক্রবর্তী।
Read More: অথৈ জলে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মেসি কান্ডে ১০০ কোটির মামলা ঠুকতে চলেছেন শতদ্রু দত্ত !!
সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে চোট পেয়েছিলেন বরুণ

তাকে ছাড়া কলকাতার বোলিং অনেকটাই দুর্বল হয়ে পড়বে। তাই ঝুঁকি নিয়েও তাকে দিয়ে বল করাচ্ছে টিম ম্যানেজমেন্ট, যা নিয়ে ক্ষুব্ধ বিসিসিআই। কারণ বরুণ শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড় নয় আন্তর্জাতিক দলেরও একজন গুরুত্বপূর্ণ সদস্য। আগামী মাসেই ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় দল সেখানে ইন্ডিয়া ন্যাশনাল ক্রিকেট টিম ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড এর বিরুদ্ধে সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
এখানে বরুণ চক্রবর্তীকে ভারতের গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে ভাবা হচ্ছে। ফলে তার চোখ যদি আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তাহলে অনেক ক্ষতি হতে পারে। তাই বোর্ড চাইছে না, আইপিএলের জন্য বরুণের চোট আরো গুরুতর হয়ে উঠুক। মেডিকেল টিম যদি মনে করে বিশ্রাম দেওয়া দরকার তাকে তাহলে কলকাতা টিম ম্যানেজমেন্ট কে জানানো হতে পারে। আর সে ক্ষেত্রে নাইট শিফরে এক বড় ধাক্কা আসতে পারে। এখন শেষ পর্যন্ত বিসিসিআই কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার বিষয়। কেকেআর চলতি আইপিএলে ১২ ম্যাচে ৫টি জিতেছে এবং একটি বৃষ্টিবিচ্ছিন্ন ম্যাচে ১ পয়েন্ট নিয়ে মোট ১১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বুধবার মুখোমুখি হবে কেকেআর।