এই বছর আইপিএলেও (IPL 2026) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) তাদের দাপট বজায় রেখেছে। রবিবার হাইভোল্টেজ ম্যাচে পাঞ্জাব কিংস (Punjab Kings)’এর বিপক্ষে মাঠে নেমেছিল তারা। ম্যাচে দুরন্ত জয় তুলে নিয়ে প্রথম দল হিসেবে এই বছর প্লে অফের জায়গা নিশ্চিত করে নিয়েছে আরসিবি। দলের হয়ে বিরাট কোহলি (Virat Kohli) ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। চলতি টুর্নামেন্টে তাকে এক ঝলক দেখার জন্য স্টেডিয়ামে উপস্থিত হচ্ছেন সমর্থকরা। কিং কোহলিকে ঘিরে এবার টিকিটের কালোবাজারির খবর সামনে উঠে এল। যা নিয়ে বর্তমানে চাঞ্চল্য তৈরি হয়েছে।
Read More: Big Breaking: চোটে বাইরে রজত পাটিদার, কোহলি নন RCB’এর নেতৃত্বে এই উইকেটকিপার ব্যাটার !!
টিকিটকে নিয়ে কালোবাজারি-

বিরাট কোহলি ভারত তথা আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম ব্র্যান্ড হিসেবে উঠে এসেছেন। ফলে তাকে নিয়ে চলতি আইপিএলেও ক্রিকেট ভক্তদের মধ্যে রয়েছে উন্মাদনা। ভারতের যে প্রান্তেই আরসিবির ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে সমর্থকরা মাঠে উপস্থিত থেকে সমর্থন জানাচ্ছেন। এর মধ্যেই কিং কোহলির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে টিকিটের কালোবাজারির খবর সামনে এসেছে। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিপক্ষে আরসিবির গুরুত্বপূর্ণ ম্যাচ চলাকালীন অরুণ জেটলি স্টেডিয়ামের বাইরে থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।
এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট মুকিম, গুফরান এবং মহম্মদ ফয়সাল নামক তিনজন সন্দেহজনক ব্যক্তিকে গ্রেফতার করে। তারা টিকিট না পাওয়া ভক্তদের কাছে চড়া দামে প্রোমোশন পাস বিক্রি করছিল। এই টিকিটের দাম পৌঁছে গিয়েছিল ৮০,০০০ টাকায়। তদন্তে উঠে এসেছে যে পুরো বিষয়টির পিছনে রয়েছে দিল্লি ক্রিকেট বোর্ডের এক কর্তা।
এই বিষয়ে দিল্লি বিষয়ের এক কর্তা বলেন, “এটি দিল্লি ক্রিকেট বোর্ডের এক শীর্ষ কর্মকর্তার নেতৃত্বে চলা চক্র ছিল। ম্যাচের গুরুত্ব এবং ক্রিকেটারদের জনপ্রিয়তার ওপর ভিত্তি করে টিকিটের দাম নির্ধারণ করা হতো। ম্যাচের সময় যত এগিয়ে আসতো দামও বৃদ্ধি করতো তারা।”
প্লে অফে বেঙ্গালুরু-

এই বছর আইপিএলে একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে জয় তুলে নিয়ে এগিয়ে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গতবারের চ্যাম্পিয়নরা রবিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দুরন্ত ফর্মে ছিল। প্রথম ইনিংসে ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন বিরাট কোহলি। তিনি ৩৭ বলে ৫৮ রান করেন। এছাড়াও ব্যাট হাতে জ্বলে ওঠেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। ৪০ বলে অপরাজিত ৭৩ রান এসেছিল তার ব্যাট থেকে। ফলে ২২৩ রানের বিশাল লক্ষ্যমাত্রা দিয়েছিল আরসিবি। ফলে শেষ পর্যন্ত ২৩ রানে জয় ছিনিয়ে নেয় বেঙ্গালুরু।