এই বছর আইপিএলেও (IPL 2026) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) প্লে অফে পৌঁছানোর জন্য লড়াই চালাচ্ছে। একের পর এক ম্যাচে হারের সম্মুখীন হয়ে ধাক্কা খেয়েছে আজিঙ্কা রায়হানে(Ajinkya Rahane)। ব্যাটিং অর্ডারে ধারাবাহিকভাবে রান করতে ব্যর্থ হচ্ছেন তারকারা। শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে হলে বাকি ম্যাচগুলিতে অবশ্যই জয় ছিনিয়ে নিতে হবে নাইট বাহিনীদের। অন্যদিকে আজ আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) মুখোমুখি হয়েছে পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিপক্ষে। এই ম্যাচে এবার ব্যাট হাতে জ্বলে উঠে ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) প্রাক্তন দলকে বার্তা দিলেন।
Read More: Big Breaking: চোটে বাইরে রজত পাটিদার, কোহলি নন RCB’এর নেতৃত্বে এই উইকেটকিপার ব্যাটার !!
জ্বলে উঠলেন ভেঙ্কটেশ-

আজ ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব কিংস। ফলে প্রথম ইনিংসে আরসিবির হয়ে ওপেনিং করতে আসেন জেকব ব্যাথেল (Jecob Bethell) এবং বিরাট কোহলি (Virat Kohli)। ব্যাথেল আজ ৭ বলে মাত্র ১১ রান করে মাঠ ছাড়েন। তার ব্যাট থেকে আসে মাত্র ২ টি চার। এরপর কিং কোহলি জুটি বাঁধেন দেবদত্ত পাড্ডিকালের (Devdutt Padikkal) সঙ্গে। আজ বিরাট ৩৭ বলে ৫৮ রান করেন। দেবদত্তের ব্যাট থেকে আসে ২৫ বলে ৪৩ রান।
এরপর দলের হয়ে হাল ধরেন ভেঙ্কটেশ আইয়ার। তিনি আজ শেষ পর্যন্ত মাঠে দাঁড়িয়ে ছিলেন। দলকে শক্তিশালী পৌঁছে দেন এক তারকা। ৪০ বলে অপরাজিত ৭৩ রান আসে তার ব্যাট থেকে। হাঁকান ৮ টি চার এবং ৪ টি ছয়। ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ১৮২.৫। এর সঙ্গেই টিম ডেভিডের (Tim David) ব্যাট থেকে আসে ১২ বলে ২৮ রান। ফলে আরসিবি প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ২২২ রান তুলে নেয়।
বাদ দিয়েছিল KKR-

কলকাতা নাইট রাইডার্সের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ভেঙ্কটেশ আইয়ার। ২০২১ সাল থেকে এই দলের হয়ে খেলেছেন একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস। ২০২৪ সালে নাইটদের ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ভেঙ্কটেশ। ফাইনালে দুরন্ত অর্ধশতরান করে দলকে জয় এনে দেন। এরপর ২৩.৭৫ কোটি টাকার বিনিময়ে ২০২৫ আইপিএলে নাইটরা রিটেন করে।
কিন্তু গত মরসুমে ব্যর্থ হওয়ার পর নাইট কর্মকর্তারা আর ভেঙ্কটেশের ওপর ভরসখ রাখতে পারেনি। এই বছর আইপিএলের আগে ছেড়ে দেওয় হয়। তবে মিনি নিলামে ৭ কোটি টাকার বিনিময়ে আরসিবি শেষ পর্যন্ত এই তারকা ব্যাটসম্যানকে তুলে নেয়। ফলে আজ ভেঙ্কটেশের ইনিংস দেখে হতাশা প্রকাশ করছে নাইট ভক্তরা।