আইপিএল একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। চলতি আইপিএলে কেবলমাত্র রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু প্লে-অফের জন্য কোয়ালিফাই করে গিয়েছে। যদিও এখনও পর্যন্ত দেখা পাওয়া যাচ্ছে না ৫ বারের আইপিএল শিরোপা জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। ৪৪ বছর বয়সেও তার মাঠে নামাটা যেন ভক্তদের কাছে একটা আলাদাই আবেগ। কিন্তু ২০২৬ আইপিএল মৌসুমে শুরু থেকে এখনো পর্যন্ত ধোনির দেখা মেলেনি। প্রথমত চোটের কারনে মাঠের বাইরে থাকলেও পরের দুটি ম্যাচে তিনি সম্পূর্ণ ফিট ছিলেন। তা সত্বেও তাকে মাঠে দেখা যায়নি। তাহলে ফিট থাকা সত্ত্বেও কেন তিনি মাঠে নামছেন না, সেটা নিয়ে শুরু হয় বিভিন্ন প্রশ্ন। জানা গিয়েছে এই সিদ্ধান্ত ধোনির সম্পূর্ণ নিজের। দলের কম্বিনেশন যখন ঠিকঠাক চলছে তখন তার উপস্থিতিতে সেটা ভেঙে দেওয়া তার কাছে গ্রহণযোগ্য নয়।
চোট সারিয়ে উঠেছেন MS ধোনি

সিএসকের বর্তমান একাদশে যে ভারসাম্য তৈরি হয়েছিল সেটা তিনি নষ্ট করতে চাননি। লখনৌ সুপার জায়েন্টসের বিরুদ্ধে শেষ দুটি ম্যাচে তার নামার সম্ভাবনা ছিল প্রবল। কিন্তু তিনি নিজেই সেখান থেকে সরে দাঁড়ান। বর্তমানে ধোনির জায়গায় উইকেট কিপিং করছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। ইতিমধ্যেই তিনি দুটি শতরান করে নিজের জায়গা পাকা করে ফেলেছেন। তরুণদের গুরুত্ব দেওয়ার পক্ষেও ধোনির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উর্ভিল প্যাটেল, কার্তিক শর্মার মত তরুণরা সুযোগ পাচ্ছেন। আর সেই কারণেই ধোনি নিজের জায়গা ছেড়ে দিয়েছেন। তিনি সবসময়ই ব্যক্তিগত স্বার্থকে দলের স্বার্থের নিচে রেখেছেন। মাঠে নামলেও তিনি ড্রেসিংরুমে তরুণদের সঙ্গে আলোচনা ম্যাচের কৌশল নির্ধারণ, কঠিন পরিস্থিতিতে পরামর্শ সবকিছুতেই তার উপস্থিতি স্পষ্ট।
Read More: কোহলির নামে গর্জে উঠল গ্যালারি, রেগে আগুন মুশির খান, ভাইরাল ভিডিও !!
চেন্নাইয়ের প্লেয়ারদের রাস্তা এখনো বাকি আছে। শেষ দুটি ম্যাচ তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনো পর্যন্ত তারা বারোটি ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিল এর ষষ্ঠ স্থানে অবস্থান করছে। এই অবস্থায় ধোনির পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মাঠের বাইরে থেকেই দলের পক্ষে লড়াই করছেন। সুপার কিংস তাদের পরবর্তী ম্যাচটি সানরাইজার্সের বিরুদ্ধে খেলতে চলেছে। এই ম্যাচটি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ প্লে-অফের দৌড়ে টিকে থাকার জন্য। চেন্নাইতে অনুষ্ঠিত হবে এই ম্যাচ, আর এই ম্যাচে এন্ট্রি নিতে পারেন ধোনি।