IPL 2026: চলতি আইপিএল প্রায় শেষ পথে, আর দুই সপ্তাহের খেলা রয়েছে বাঁকি। এখনও পর্যন্ত কোনো দল প্লে-অফের সরাসরি যোগ্যতা অর্জন করেনি। পয়েন্ট তালিকার বিচারে শীর্ষে রয়েছে আরিসিবি, দ্বিতীয় স্থানে গুজরাট, তিনে হায়দ্রাবাদ এবং চারে পাঞ্জাব। এই চার দলের কাছেই বড় সুযোগ রয়েছে প্লে-অফে পৌঁছানোর। তবে চলতি আইপিএলের মাঝে আবারও বিতর্কের কেন্দ্র হয়ে উঠেছে। আইপিএলের প্রাক্তন প্রতিষ্ঠাতা ললিত মোদির (Lalit Modi) এক্স পোস্টকে কেন্দ্র করে শুরু হয়েছে এই বিতর্ক। যা সরাসরি প্রশ্ন তুলেছে টুর্নামেন্টের স্বচ্ছতা ও সততা নিয়ে। তার এই বিতর্কের কেন্দ্রে রয়েছে ক্রিকেটার এবং ক্রিকেট বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। সমাজ মাধ্যমে ললিত নতুন করে অভিযোগ এনেছে।
রাজীব শুক্লার নামে ললিতের অভিযোগ

তার অভিযোগ অনুযায়ী একজন ক্রিকেটারকে দলগত চুক্তি পাওয়ার জন্য অর্থের বিনিময়ে কমিশন দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল। কিন্তু ক্রিকেটারটি সেই প্রস্তাবে রাজি না থাকায় তাকে ব্ল্যাকমেল এর শিকার হতে হয়েছিল বলে দাবি উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ক্রিকেট মহলে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই পরিপ্রেক্ষিতে ললিত মোদী বলেন, “আমার বিভিন্ন সূত্র থেকে জানতে পারলাম ওই লোকটি রাজিব শুক্লার সচিব। মানুষ আর কতটা নিচে নামতে পারে?” ললিত মোদী এখানেই থেমে থাকেননি। তিনি রাজিব শুক্লার একটি ছবি পোস্ট করেন এবং তার পোস্টে আরো লেখেন, “যখন ক্ষমতা সরলতার ওপর খেলা করে তখন নীরবতা হয়ে ওঠে অপরাধের অংশীদারিত্ব।“
Read More: মুম্বইয়ের জয়ে মাথায় বাজ পড়লো KKR’এর, প্লে-অফের রাস্তায় কঠিন সমীকরণ !!
আইপিএলের (IPL) মত বড় টুর্নামেন্ট শুরু থেকেই ম্যাচ ফিক্সিং, কালোবাজারি, দল নির্বাচন নিয়ে বিভিন্ন বিতর্ক সামনে এসেছে। সম্প্রতি চিন্নাস্বামী স্টেডিয়ামে টিকিট কালোবাজারি মত বড় ঘটনা সামনে আসার পর ক্রিকেট প্রশাসনের ব্যর্থতার উপর আবারো প্রশ্ন উঠেছে। ললিত মোদি লিখেছেন, “আমি আইপিএল প্রতিষ্ঠা করেছি কিছু তরুণ প্রতিবাদের বিশ্বমঞ্চ দেওয়ার জন্য কিছু কর্মকর্তাদের স্বার্থসিদ্ধি করার জন্য নয়। খেলাটি ক্রিকেটার ভক্ত এবং সত্যের।” তার এই বক্তব্যে হতাশা স্পষ্ট। তিনি আরও বলেন, “এই খেলাটিকে কলুষ মুক্ত করুন। ছেলেদের রক্ষা করুন। এই পচনকে উন্মোচন করুন।” মূলত খেলোয়াড়ের কাছ থেকে আর্থিক দাবি তোলার ঘটনা হয়েই থাকে। কিন্তু এখানে উচ্চপদস্থ কর্মকর্তার নাম জড়িয়ে পড়ায় তা আরও জটিল হয়ে দাঁড়িয়েছে।