মুম্বইয়ের জয়ে মাথায় বাজ পড়লো KKR’এর, প্লে-অফের রাস্তায় কঠিন সমীকরণ !! 1

আইপিএল ২০২৬-এর (IPL 2026) প্লে-অফের লড়াই আরও জমে উঠল মুম্বই ইন্ডিয়ান্সের জয়ের পর। নিজেদের প্লে-অফের আশা আগেই শেষ হয়ে গেলেও পাঞ্জাব কিংসকে হারিয়ে সমীকরণ পুরো বদলে দিল পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি। গতকাল ধর্মশালায় অনুষ্ঠিত হওয়া রুদ্ধশ্বাস এই ম্যাচে ৬ উইকেটে মস্ত বড় জয় ছিনিয়ে নেয় মুম্বাই পল্টন। এই ম্যাচে জয়ের নায়ক ছিলেন পল্টনের স্টার বয় তিলক ভার্মা (Tilak Varma)। এই ম্যাচে মুম্বই দলে ছিলেন না নিয়মিত অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) কিংবা ভাইস ক্যাপ্টেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তাঁদের অনুপস্থিতিতে নেতৃত্ব দেন জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তবে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের না পেয়েও দলকে জয়ের পথে নিয়ে যেতে সমস্যা হয়নি মুম্বইয়ের।

পাঞ্জাবকে নাস্তানাবুদ করে দুরন্ত জয় মুম্বাইয়ের

Ipl 2026 kkr
Tilak Varma | Image: Getty Images

প্রথমে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস ২০০ রানের বড় স্কোর তোলে। শুরুতে ব্যাটাররা ভালো ছন্দে থাকলেও মাঝের ওভারের দিকে বেশ কয়েকটি উইকেট হারিয়ে ফেলে দল। তবে শেষের দিকে আবার ফাইট ব্যাক করে পাঞ্জাব। কঠিন পিচে মুম্বাইয়ের সামনে বড় লক্ষমাত্রা রাখে তারা। এই রান তাড়া করতে এসে ১ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় এমআই পল্টন। মাত্র ৩৩ বলে অপরাজিত ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিলক। বল হাতেও মুম্বইয়ের পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। শার্দুল ঠাকুর চারটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। প্রথমত এই পরাজয় পাঞ্জাব কিংসের কাছে বড় ধাক্কা। যেভাবে তারা মৌসুমের শুরুর ম্যাচগুলোতে পারফরম্যান্স দেখিয়ে এসেছিল তা অসাধারণ, তবে শেষ ৫ ম্যাচে জয়ের মুখ দেখেনি পাঞ্জাব।

Read More: টানা পঞ্চম হার, মুম্বইয়ের কাছে হেরে প্লে-অফের দৌড়ে ব্যাকফুটে পাঞ্জাব !!

সহজ নয় KKR’এর প্লে অফ যাত্রা

Kkr
GT vs KKR | Image: Getty Images

পাঞ্জাব যেভাবে তাদের অভিযান শুরু করেছিল তাতে তাদের আটকানো মুশকিল বলেই মনে হচ্ছিল। তবে, গত কয়েকটি ম্যাচে পাঞ্জাব সম্পূর্ণ ব্যাকফুটে। পাঞ্জাবের পরাজয়ে কপাল খুলেছে কেকেআরের। ১১ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে এখনও লড়াইয়ে টিকে রয়েছে কেকেআর। বাকি তিনটি ম্যাচ জিততে পারলে তাদের পয়েন্ট হবে ১৫। তবে কেকেআর আগামীকাল গুজরাট টাইটান্স দলের মুখোমুখি হতে চলেছে যারা তাদের শেষ চার ম্যাচে অপরাজিত। ম্যাচটি কেকেআরের কাছে গুরুত্বপূর্ণ হলেও বেশ কঠিন হতে চলেছে। এরপর কেকেআর মুম্বাইয়ের মুখোমুখি হবে। যেভাবে মুম্বাই শেষ তিন ম্যাচে ফাইট ব্যাক করেছে তাতে তাদেরকেও হারানো সহজ হবে না। কেকেআরের কাছে বেশ সুযোগ রয়েছে, তবে আগামী ম্যাচগুলি বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *