চলতি আইপিএলের মঞ্চ (IPL 2026) থেকে বিদায় নিতে হতে পারে কলকাতা নাইট রাইডার্সকে (KKR)। এবারের আইপিএলে শুরুটা একেবারে ভালো করেনি কেকেআর। তবে কেকেআর এখনও প্লে-অফের দৌড় থেকে পুরোপুরি ছিটকে যায়নি। যদিও এখন তাদের ভাগ্য অনেকটাই নির্ভর করছে অন্য দলগুলির ফলাফলের ওপর। প্লে-অফে জায়গা করে নিতে হলে রাহানে ব্রিগেডকে প্রথমেই বাঁকি থাকা তিনটি ম্যাচেই জয় তুলে নেওয়া। তবে শুধু নিজেদের ম্যাচ জিতলেই হবে না, পাশাপাশি কয়েকটি সমীকরণও মিলতে হবে নাইটদের পক্ষে।
প্লে-অফের আশা আধুরা KKR’এর

প্রথমত, গতকাল চেন্নাই সুপার কিংসের লখনউয়ের বিরুদ্ধে হারের পর নিজেদের বাকি দুই ম্যাচের অন্তত একটিতে হারতে হবে। একই সঙ্গে রাজস্থান রয়্যালসকেও শেষ তিন ম্যাচের মধ্যে কমপক্ষে দু’টিতে হারতেই হবে এবং পাঞ্জাব কিংস যদি তাদের শেষ দুই ম্যাচে পরাস্ত হয় তাহলে কেকেআরের আসার আলো জাগবে। আপাতত যথেষ্ট কঠিন পরিস্থিতি দিয়েই যাচ্ছে কেকেআর। নিজেদের দারুণ ক্রিকেট খেলার পাশাপাশি ভাগ্যের সহায়তাও দরকার কেকেআরের। সেই কঠিন অভিযানের সূচনা আজ, ঘরের মাঠে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ দিয়ে। তবে ম্যাচ শুরুর আগে কেকেআর (KKR) ভক্তদের জন্য খারাপ খবর।
Read More: KKR’এর ভরাডুবি দেখে দল ছাড়লেন তারকা, প্লে অফের লড়াইয়ে বড়ো ধাক্কা নাইটদের !!
আসলে আজ কলকাতা শহরের বিভিন্ন জায়গায় তীব্র বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে। সকাল থেকে এলাকা জুড়ে ভ্যাপসা গরম। সকালে সর্বাধিক ৩৭℃ তাপমাত্রা লক্ষ করা গিয়েছে। বিকেলের দিকে তাপমাত্রা কমতে থাকবে। তবে, সন্ধ্যার দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা প্রবল। সন্ধ্যা ৬টার দিকে ৪০% বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা রয়েছে, রাত ১০টা পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা জারি করেছে হওয়া অফিস। এর আগে কলকাতার মাঠে এমনিতেই একটি ম্যাচ ভেস্তে গিয়েছে। পাঞ্জাব ও কেকেআর ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার কারণে উভয় দলকে একটি করে পয়েন্ট তুলে দেওয়া হয়েছিল। তবে, এবার গুজরাটের সঙ্গে কেকেআরের ম্যাচটি ভেস্তে গেলে তা ফ্রাঞ্চাইজির কাছে বড় চিন্তার কারণ হয়ে উঠবে। উভয় দলকে একটি করে পয়েন্ট তুলে দিল গুজরাট প্লে-অফের জন্য কোয়ালিফাই করে যাবে এবং কেকেআরের জন্য আবারো একটি বছর অপেক্ষা করতে হবে।