আইপিএলের (IPL 2026) মাঝেই নতুন বিতর্কে জড়ালেন পাঞ্জাব কিংসের পেসার আর্শদীপ সিং (Arshdeep Singh)। মুম্বাই ইন্ডিয়ানসের তরুণ ব্যাটার তিলক ভার্মাকে (Tilak Varma) ঘিরে তাঁর একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তৈরি করেছে। ভিডিওটি সামনে আসার পর থেকেই ক্রিকেটমহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। অনেক নেটিজেন ওই মন্তব্যকে বর্ণবিদ্বেষমূলক বলে দাবি করেছেন এবং বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপের দাবিও তুলেছে। ঘটনার সূত্রপাত একটি সোশ্যাল মিডিয়া ভিডিওকে ঘিরে। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানস ও পাঞ্জাব কিংস ম্যাচের আগে স্ন্যাপচ্যাটে পোস্ট হওয়া একটি ক্লিপে আর্শদীপকে তিলক ভার্মাকে নিয়ে মন্তব্য করতে শোনা যায়। ভিডিওতে আরও কয়েকটি সংলাপ ছিল, যা বিতর্ককে আরও বাড়িয়ে দেয়। খুব অল্প সময়ের মধ্যেই ভিডিওটি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে এবং সমালোচনার ঝড় ওঠে।
তিলকের ব্যাটিংয়ে ছত্রভঙ্গ পাঞ্জাব কিংস

অর্ষদীপ তিলককে ‘আন্ধেরা’ বলে ডাক দেন। হিন্দিতে যার অর্থ হলো অন্ধকার। তিলকের সাথে সাথে নমনধীরকে আবার ‘নূর’ অর্থাৎ সুন্দর বলে তুলনা করেন। আর এই সংলাপ প্রকাশ্যে আসতেই অনেকেই এটিকে ‘ক্যাজুয়াল রেসিজম’-এর উদাহরণ বলেও উল্লেখ করেছেন। বিষয়টি নিয়ে ভারতীয় ক্রিকেটমহলে বেশ আলোচনা শুরু হয়েছে। এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রাক্তন স্পিনার লক্ষ্মণ শিবরামকৃষ্ণন। তিনি প্রকাশ্যে কঠোর শাস্তির দাবি তুলেছেন। তাঁর মতে, ক্রিকেট শুধু মাঠের পারফরম্যান্সের মধ্যে সীমাবদ্ধ নয়, খেলোয়াড়দের আচরণও সমান গুরুত্বপূর্ণ। তাই এমন ঘটনা নিয়ে বোর্ডের গুরুত্ব সহকারে ভাবা উচিত বলেই মত তাঁর।
Read More: ‘মহিলাদের লি&ঙ্গে*র উপর…..’, বিতর্কিত মন্তব্য করে চাপের মুখে যোগরাজ সিং, দায়ের করা হলো FIR !!
তবে বিতর্কের মাঝেও মাঠের পারফরম্যান্সে নজর কেড়েছে মুম্বই ইন্ডিয়ানস। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে দুরন্ত ইনিংস খেলেন তিলক ভার্মা (Tilak Varma)। মুম্বাই এমনিতেই এবারের আইপিএল থেকে ছিটকে গিয়েছে, আর অন্যদিকে পাঞ্জাবের সূচনা ভালো হলেও তারা একেরপর এক ম্যাচ হেরে প্লে-অফ থেকে ছিটকে যাওয়ার দোরগোড়ায় দারিগে রয়েছে। প্রথমে ব্যাটিং করে পাঞ্জাব কিংস ৮ উইকেটে ২০০ রান বানায় যেটি তাড়া করতে এসে চাপের মুখে তিলক ভার্মার (Tilak Varma) ব্যাটিংই মুম্বইকে জয়ের পথে এগিয়ে দেয়। ফলে বিতর্কের বাইরে গিয়েও ক্রিকেটপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছেন এই তরুণ ব্যাটার।
অর্ষদীপকে কড়া জবাব দিলেন তিলক

অন্যদিকে, সেই ভিডিওটির পুরো ক্লিপ এখন প্রকাশ্যে এসেছে। শুরুতে তিলককে দেখে অর্ষদীপ ‘আন্ধেরা’ বলে ডাক দেন এবং বলেন, ‘সানস্ক্রিন লাগানো শুরু কর।’ তারপর নমনের দিকে লক্ষ করে অর্ষদীপ বলেন, ‘এই দেখ পাঞ্জাবের আসল সুন্দর এখানে।’ তবে তিলক হাসি মুখে অর্ষদীপকে জবাব দেন, ‘খেলার দিকে মন দাও।’ যদিও অর্ষদীপ ও তিলক দুজনেই ভালো বন্ধু হিসাবে পরিচিত এবং তাদের মধ্যে সব কিছু বন্ধুত্বপূর্ণ বজায় আছে বলেই সূত্রের দাবি।
Arshdeep to Tilak Varma:
‘Oye andhere.’
‘Sunscreen lagaya kar.’
Then points at Naman Dhir:
‘Punjab da asli noor te tu apna dekh.’Tilak awkwardly laughed it off.
Yesterday night though, Tilak replied the best way possible, by BURYING PBKS with the bat. pic.twitter.com/GiS158YN8q
— The Analyzer (News Updates🗞️) (@Indian_Analyzer) May 15, 2026