KKR'এর ভরাডুবি দেখে দল ছাড়লেন তারকা, প্লে অফের লড়াইয়ে বড়ো ধাক্কা নাইটদের !! 1

আইপিএলে (IPL 2026) প্লে ওফের লড়াই কঠিন হলেও প্রতিটা ম্যাচে জ্বলে ওঠার চেষ্টা করছে ফ্র্যাঞ্চাইজি দলগুলি। তবে ইতিমধ্যেই লখন‌উ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) এবং মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) একের পর এক ম্যাচে হারের সম্মুখীন হয়ে অফিসিয়ালি শেষ চারের লড়াই থেকে ছিটকে গেছে। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) আশাও প্রায় শেষ। প্রতিটি ম্যাচে জয় ছিনিয়ে নিলেও রান রেটের ওপর তাদের নির্ভর করতে হবে। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার দল ছাড়লেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান।

Read More: হার্দিকদের গার্লফ্রেন্ড কালচার নিয়ে ক্ষেপে লাল আকাশ আম্বানি, BCCI’এর কাছে করলেন নালিশ !!

ধারাবাহিকভাবে ব্যর্থ KKR-

Kkr
RCB vs KKR | Image: Getty Images

কলকাতা নাইট রাইডার্স এই বছর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে হারের সম্মুখীন হয়ে যাত্রা শুরু করেছিল। পরপর ৬ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে হারের সম্মুখীন হয়ে ধাক্কা খেয়েছিল আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane)। তবে পরপর ৪ ম্যাচে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়ে ছিল নাইট বাহিনী। কিন্তু শেষ ম্যাচে আবারও হারের সম্মুখিন হয়ে প্লে অফে পৌঁছানোর লড়াই জটিল করে ফেলেছে। এই ম্যাচে রিঙ্কু সিং (Rinku Singh)’রা আরসিবির (Royal Challengers Bangaluru) বিপক্ষে মাঠে নেমেছিল।

অঙ্গকৃষ রঘুবংশী‌‌র (Angkrish Raghuvanshi) ৭১ রানে ভর করে ১৯৩ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল কলকাতা। এই তাড়া করতে নেমে দুরন্ত শতরান হাঁকান বিরাট কোহলি (Virat Kohli)। ফলে ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয় আরসিবি। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন কিং কোহলি। এখনও পর্যন্ত টুর্নামেন্টে কলকাতা ১১ ম্যাচের মধ্যে ৬ ম্যাচে হারের সম্মুখীন হয়েছে।

দল ছাড়লেন তারকা সদস্য-

KKR'এর ভরাডুবি দেখে দল ছাড়লেন তারকা, প্লে অফের লড়াইয়ে বড়ো ধাক্কা নাইটদের !! 2
Rachin Ravindra Image Getty Images

বর্তমানে কলকাতা নাইট রাইডার্স শেষ ৩ ম্যাচে জয় ছিনিয়ে নিলে মোট ১৫ পয়েন্টে পৌঁছাবে‌। এই পয়েন্ট নিয়েও প্লে অফে নাইটরা পৌঁছাতে পারবে কিনা তা এখনও নিশ্চিত নয়। শনিবার কেকেআর শক্তিশালী প্রতিপক্ষ গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে মাঠে নামবে। তার আগেই এবার দল ছাড়লেন এই তারকা ব্যাটসম্যান। রাচিন রবীন্দ্র (Rachin Ravindra) নাইট শিবির ছেড়ে ইতিমধ্যেই দেশে ফিরে গেছেন বলে খবর সামনে এসেছে। ২৭ মে থেকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচ রয়েছে নিউজিল্যান্ডের।

তারপর কিউই বাহিনী ৪ জুন থেকে ইংল্যান্ডের (Newzealand vs England Test Series) বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে মাঠে নামবে। তার প্রস্তুতি শিবিরে অংশ নেবেন রাচিন। ইতিমধ্যেই কেকেআর দলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে এই তারকা ব্যাটসম্যানের দল ছেড়ে চলে যাওয়া কলকাতার একাদশে প্রভাব ফেলবে না। কারণ তিনি চলতি টুর্নামেন্টে একটি ম্যাচেও একাদশে সুযোগ পাননি।

Read Also: তিলক-রিকেলটন ঝড়ে উড়ে গেল পাঞ্জাব! ২০০ রান তাড়া করে দাপুটে জয় মুম্বইয়ের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *