আইপিএলের (IPL 2026) মহাযুদ্ধ বর্তমানে টানটান উত্তেজনার মধ্য দিয়ে ক্রিকেট ভক্তদের রক্ত গরম করছে। শেষ চারের লড়াইয়ে আর মাত্র ফাঁকা রয়েছে একটি জায়গা। কলকাতার নাইট রাইডার্স (Kolkata Knight Riders) থেকে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings), রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও পাঞ্জাব কিংস (Punjab Kings) প্লে অফে পৌঁছানোর জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে। গতকাল ইডেন গার্ডেন্সে নাইট বাহিনী মুম্বাই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) হারিয়ে ভক্তদের মনে আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে। এই ম্যাচে বুধবার স্টেডিয়ামে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাকে উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানান স্বয়ং সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)।
Raed More: IPL’এর মধ্যেই সামনে এল নতুন স্টেডিয়াম, তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতার কর্মকাণ্ড নিয়ে বিতর্ক !!

আইপিএলের মধ্যেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের মধ্যে দিয়ে দীর্ঘদিনের তৃণমূল সরকারের পতন ঘটে। ফলে বাংলায় প্রথমবারের মতো বিজেপি সরকার গঠন করেছে। মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন মাননীয় শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মহাশয়। নতুন সরকার ইতিমধ্যেই ক্রীড়াক্ষেত্রে দুর্নীতি মুক্ত করার ডাক দিয়েছে। বুধবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে দেখা গেল দীলিপ ঘোষকে।
রাজ্যের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী বিধায়ক তাপস রায়ের (Tapash Roy) সঙ্গে ম্যাচের উন্মাদনায় মেতে উঠেছিলেন। তাদেরকে ম্যাচ চলাকালীন কাগজের ঠোঙ্গায় ঝালমুড়ি খেতে দেখা যায়। উল্লেখ্য বিধানসভা ভোট চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) সাধারণ একটি দোকান থেকে ঝালমুড়ি খেয়ে আলোচনায় উঠে এসেছিলেন। ফলে এটি পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের সঙ্গে জড়িয়ে গেছে।
অন্যদিকে সিএবির (CAB) পক্ষ থেকে মাননীয় দিলীপ ঘোষকে সংবর্ধনা জানানো হয়। সেই ভিডিও বাংলা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অফিশিয়ালি সোশ্যাল মিডিয়া পোস্ট করা হয়েছে। এই ভিডিওতে দেখা যায় সিএবি প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী গেরুয়া রঙের উত্তরীয় দিয়ে দিলীপ ঘোষকে সংবর্ধনা জানাচ্ছেন।
আশা টিকিয়ে রাখল KKR-

গতকাল মরণ-বাঁচন ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। ম্যাচে প্রথমে টসে দিতে বোলিং করার সিদ্ধান্ত নেন আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে চাপের মুখে পড়ে গিয়েছিল হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya)। বল হাতে দুরন্ত ফর্মে ছিলেন ক্যামেরন গ্রিন (Cameron Green) থেকে সুনীল নারিন (Sunil Narine)। ফলে তারা ১৪৮ রানের লক্ষ্যমাত্রা দেয়।
অন্যদিকে এই রান তাড়া করতে নেমে হাল ধরেন মনিশ পান্ডে (Manish Pandey) এবং রোভম্যান পাওয়েল (Rovman Powell)। দুজনে মিলে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। ৩৩ বলে ৪৫ রান করেন মনিশ। রোভম্যান করেন ৩০ বলে ৪০ রান। এর ফলে নাইট বাহিনী শেষ পর্যন্ত ৪ উইকেটে দুরন্ত জয় ছিনিয়ে নেয়।