GT vs CSK TOSS REPORT: টসে জিতল চেন্নাই, আশা টিকিয়ে রাখতে একাদশ নিয়ে নতুন চমক রুতুরাজদের !! 1

আইপিএলে (IPL 2026) শেষ চারে পৌঁছানোর লড়াইয়ে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) এখনও তাদের সম্ভাবনা টিকিয়ে রেখেছে। আজ তারা গুরুত্বপূর্ণ ম্যাচে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে মাঠে নামছে। এই ম্যাচে রুতুরাজ গায়কোয়াডদের (Ruturaj Gaikwad) আজকে অবশ্যই জয় ছিনিয়ে নিতে হবে। সেই মতো একাদশ নিয়ে পরিকল্পনা সাজিয়েছে কোচিং সদস্যরা। অন্যদিকে শুভমান গিলরা (Shubman Gill) ইতিমধ্যেই শেষ চরে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। তারা পয়েন্ট তালিকায় টপ ২’এর মধ্যে নিজেদের জায়গা পাকা করতে চাইছে। ফলে সিএসকে’কে ঘরের মাঠে হারিয়ে দাপট বজায় রাখতে চাইছে গুজরাট।‌

Raed More: IPL’এর মধ্যেই সামনে এল নতুন স্টেডিয়াম, তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতার কর্মকাণ্ড নিয়ে বিতর্ক !!

IPL ম্যাচের সময়সূচি-

GT vs CSK TOSS REPORT: টসে জিতল চেন্নাই, আশা টিকিয়ে রাখতে একাদশ নিয়ে নতুন চমক রুতুরাজদের !! 2
CSK vs SRH | Image: Getty Images

গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস

ম্যাচ: ৬৬

তারিখ: ২১/০৫/২০২৬

ভেন্যু: নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ

সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)

GT vs CSK Match Preview-

Kkr
KKR vs GT | Image: Getty Images

এই বছর আইপিএলে গুজরাট টাইটান্স ১৩ ম্যাচের মধ্যে ৮ ম্যাচে জয়লাভ করে যাত্রা শুরু করেছে। তবে তারা শেষ ম্যাচে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) প্রথম ইনিংসে ২৪৮ রানের লক্ষ্যমাত্রা দেয়। ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন ফিন অ্যালেন (Finn Allen) থেকে অঙ্গকৃষ রঘুবংশী‌‌ (Angkrish Raghuvanshi)। অন্যদিকে এই রান তাড়া করতে নেমে সাই সুদর্শন (Sai Sudarshan) এবং শুভমান গিল (Shubman Gill) দুরন্ত প্রচেষ্টা চালান। কিন্তু এই লড়াই কাজে আসেনি। কলকাতা ২৯ রানে জয় ছিনিয়ে নেয়।

অন্যদিকে চেন্নাই ১৩ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে হারের সম্মুখীন হয়ে ধাক্কা খেয়েছে। শেষ ম্যাচে তারা ৫ উইকেটে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে হারের সম্মুখীন হয়। ব্যাটিং বিপর্যয়ের মুখে একমাত্র হাল ধরার চেষ্টা করেছিলেন ডেওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis)। উল্লেখ্য এখনও পর্যন্ত সিএসকে এবং জিটি আইপিএলে মোট ৯ টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৪ টি ম্যাচে চেন্নাই এবং ৫ টি ম্যাচে গুজরাট জয়লাভ করেছে।

টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই।

GT’এর একাদশ-

সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, জেসন হোল্ডার, রাহুল তেওয়াটিয়া, নিশান্ত সিন্ধু, রশিদ খান, আরশাদ খান, কাগিসো রাবাদা, মোহাম্মদ সিরাজ

ইমপ্যাক্ট প্লেয়ার- প্রসিদ্ধ কৃষ্ণা, অনুজ রাওয়াত, গ্লেন ফিলিপস, কুমার কুশাগ্ৰ, খুলয়ান্ত খেজরোলিয়া

CSK’এর একাদশ-

সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), ম্যাথু শর্ট, উরভিল প্যাটেল, ডিওয়াল্ড ব্রেভিস, শিবম দুবে, স্পেন্সার জনসন, আনশুল কাম্বোজ, নূর আহমেদ, গুরজাপনিত সিং, মুকেশ চৌধুরী,

ইমপ্যাক্ট প্লেয়ার: কার্তিক শর্মা, সরফরাজ খান, ম্যাকনেইল নোরোনহা, কুলদীপ যাদব, আমন খান

Read Also: পান্ডে-পাওয়েলের লড়াকু ব্যাটিং, মুম্বাইকে হারিয়ে প্লে-অফের দৌড়ে টিকে রইলো KKR !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *