নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ক্রিকেটের উত্তাপ আজ অনেকটাই বৃদ্ধি পেয়েছিল। টিকে থাকার লড়াইয়ে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad)। এর সঙ্গেই প্রথম ইনিংসে ওপেনিং করতে নেমে ব্যাট হাতে জ্বলে ওঠেন সাই সুদর্শন (Sai Sudarshan) এবং শুভমান গিল (Shubman Gill)। এর সঙ্গেই হাল ধরেছিলেন জস বাটলার (Jos Buttler)।
ফলে ২৩০ রানের বিশাল লক্ষ্যমাত্রা দিয়েছিল গুজরাট বাহিনী। অন্যদিকে এই রান তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় চেন্নাই। শিবম দুবে (Shivam Dube) লড়াই চালালেও তা কাজে আসেনি।
Raed More: IPL’এর মধ্যেই সামনে এল নতুন স্টেডিয়াম, তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতার কর্মকাণ্ড নিয়ে বিতর্ক !!
লজ্জার হার CSK’এর-

আজ গুজরাটের হয়ে ওপেনিং করতে নেমে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান সাই সুদর্শন ও শুভমান গিল। আজ গিলের ব্যাট থেকে আসে ৩৭ বলে ৬৪ রান। ৭ টি চার এবং ৩ টি ছয় হাঁকান অধিনায়ক। অন্যদিকে সুদর্শন ম্যাচে সবচেয়ে বেশি প্রভাব ফেলার চেষ্টা করেছিলেন। ৫৩ বলে ৮৪ রান করে জ্বলে ওঠেন এই তারকা। ৭ টি চার এবং ৪ টি ছয় মারেন তিনি। জস বাটলারও পিছিয়ে ছিলেন না। ২৭ বলে ৫৭ রান করেন এই তারকা। তিনি আজ ৫ টি চার এবং ৩ টি ছয় মেরে বোলারদের চাপের মুখে ফেলে দেন। ফলে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৯ রান সংগ্রহ করে গুজরাট।
এই রান তাড়া করতে নেমে একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় চেন্নাই। সঞ্জু স্যামসন (Sanju Samson) আজ খাতাই খুলতে পারেননি। এরপর ম্যাথু শর্ট (Methew Short) ১৪ বলে ২৪ রানে এবং রুতুরাজ ৭ বলে ১৬ রানে আউট হয়ে গেলে সিএসকে চাপের মুখে পড়ে যায়। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে শিবম দুবে জ্বলে উঠেছিলেন। তিনি ১৭ বলে ৪৭ রান করেন। তার ব্যাট থেকে আসে ৪ টি চার এবং ৪ টি ছয়। তবে আর কেউ হাল ধরতে পারেননি।
ডেওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis) ১০ বলে ৮ রান করে ফিরে গেলে চেন্নাই ম্যাচের বাইরে চলে যায়। ফলে ১৩.৪ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৪০ রানে পৌঁছায় পাঁচবারের চ্যাম্পিয়নরা। এর সঙ্গেই গুজরাট ৮৯ রানে বিশাল জয় ছিনিয়ে নেয়। উল্লেখ্য আজ জিটির হয়ে মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও রশিদ খান (Rashid Khan) ৩ টি করে উইকেট সংগ্রহ করেছেন।
উল্লেখ্য এর সঙ্গেই শেষ চারের লড়াই থেকে ছিটকে গেল চেন্নাই। ফলে সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে একাধিক মন্তব্য। “সঞ্জু স্যামসন এবং রুতুরাজ গায়কোয়াড ফালতু ব্যাটসম্যান। কোনো কাজের নয় তারা। এখনও বাদ দেওয়া উচিত। দলের এই পারফর্মেন্স দেখে সত্যিই কান্না আসছে।” বলে জানাচ্ছেন সমর্থকরা। “গুজরাট টাইটান্সের অসাধারণ বোলিং। মহম্মদ সিরাজ এবং রশিদ খান দুরন্ত ফর্মে ছিলেন। এই আইপিএলে ব্যালেন্স দল। অবশ্যই ট্রফি জয় করা উচিত।”, বলে জানাচ্ছেন নেটিজেনরা।
দেখুন ট্যুইট চিত্র-
MI and LSG welcoming CSK outside the play offs pic.twitter.com/TVlGp6Ihfl
— Sagar (@sagarcasm) May 21, 2026
CSK fans watching their team perform #GTvsCSK pic.twitter.com/XME6jkodr1
— Shiv (@mr_Tubun) May 21, 2026
Pov: CSK under Rituraj Gaikwad in 2026 pic.twitter.com/aQO3Lx7VgE
— Sarcasm (@sarcastic_us) May 21, 2026
CSK #GTvsCSK pic.twitter.com/X8nzYq9350
— Desi Bhayo (@desi_bhayo88) May 21, 2026
RCB fans watching CSK getting knocked out of qualification tonight pic.twitter.com/Zssa4ZbNve
— isHaHaHa (@hajarkagalwa) May 21, 2026
CSK this season
First 3 games 0 wins
Last 3 games 0 wins pic.twitter.com/5n95sLuEwR— S. (@Im_Suji) May 21, 2026
#Brevis : No look shot aadi thengesthaa ayyaaaaaaa
Nee guddihuk ni thenga 😭#CSK pic.twitter.com/SDuZTu2Szc
— కార్తీ. (@KicKu_Karthik) May 21, 2026
Sorry Ruturaj Gaikwad we were rude when you were opening the batting. Tum bsdk number 3 pe bhi haggu ho pic.twitter.com/U6YRGAi9dK
— Shiv (@mr_Tubun) May 21, 2026
DSP Siraj caught Sanju Samson, Urvil Patel and Ruturaj Gaikwad.🔥🔥🔥 pic.twitter.com/njIEOkUWAg
— NiK (@Oye_Nik) May 21, 2026