বাংলার ক্রিকেট প্রেমিকদের কাছে কলকাতার নাইট রাইডার্স (Kolkata Knight Riders) আবেগের এক নাম। প্রতি বছর ইডেন গার্ডেন্সে এই দলকে সমর্থন করার জন্য ক্রিকেট ভক্তদের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো। এই বছর পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের মধ্যেই নাইটের হোম ম্যাচগুলি কলকাতায় আয়োজন করা হয়। নিরাপত্তা নিয়ে চাপ থাকলেও সিএবি (CAB) সভাপতি সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) নিজে দাঁড়িয়ে থেকে ম্যাচগুলি আয়োজন করার বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এর মধ্যেই বাংলায় বিধানসভা ভোটের পর সরকার বদল হয়েছে। এবার এই রাজ্যের অত্যাধুনিক গোপন ক্রিকেট মাঠের খবর সামনে এল।
Read More: মুম্বই লবি অতীত, গিলের নেতৃত্বে টিম ইন্ডিয়ায় GT কানেকশন !!
গোপন স্টেডিয়াম প্রকাশ্যে-

গত বছর ডিসেম্বর মাসে কলকাতায় মেসিকে (Lionel Messi) নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এই বিষয়ে তত্কালীন ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাসের (Arup Biswas) ভূমিকা প্রশ্নের মুখে পড়ে। তার বিরুদ্ধে সম্প্রতি অনুষ্ঠানের অন্যতম আয়োজক শতদ্রু দত্ত (Satadru Dutta) ১০০ কোটি টাকার মামলা করেছেন। এর মধ্যেই আরও এক তৃণমূল নেতার কর্মকাণ্ড সকলের চক্ষু চড়কগাছ করে দিয়েছে। বীরভূমে একটি গোপন অত্যাধুনিক স্টেডিয়াম বর্তমানে চর্চায় উঠে এসেছে। এই স্টেডিয়ামটি তৈরি করেছেন দুবরাজপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেস নেতা মহিম শেখ।
বীরভূমের সদাইপুর থানার গুনসিমা গ্ৰামের এই স্টেডিয়ামে রয়েছে সমস্ত অত্যাধুনিক পরিকাঠামো। জিমনেসিয়াম, সুইমিং পুল, খেলোয়াড়দের থাকার ব্যবস্থা সহ অনুশীলনের জন্য ব্যবস্থা রয়েছে। এই বিতর্কিত মাঠে লক্ষ্মীরতন শুক্লা (Laxmi Ratan Shukla) সিএবি সিনিয়র বেঙ্গল ক্রিকেট দলের প্রি-সিজন প্রস্তুতি শিবিরও করেছিলেন। একজন সাধারণ মোটর সাইকেল মেকানিক থেকে কীভাবে কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন এই তৃণমূল নেতা তা নিয়ে ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে।
তাদের দাবি বেআইনি কয়লা ব্যবসা, তোলাবাজি সহ ঠিকাদারির কাজে অনৈতিকভাবে অর্থ উপার্জন করে এই স্টেডিয়াম বানানো হয়েছে। ফলে তদন্ত শুরু করেছে নতুন সরকার। অন্যদিকে অভিযুক্ত তৃণমূল নেতা জানিয়েছেন তিনি ক্রিকেটপ্রেমী। সেই কারণে এই ধরনের স্টেডিয়াম বানিয়েছেন নিজের শখে। নিজের উপার্জিত অর্থ দিয়ে এই স্টেডিয়াম বানানো হয়েছে। রাজনৈতিকভাবে তাকে বিপদে ফেলার জন্য মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে।
লড়াই চালাচ্ছে কেকেআর-

কলকাতা নাইট রাইডার্স এই বছর আইপিএলেও একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হারের সম্মুখীন হয়ে ধাক্কা খেয়েছে। অধিনায়ক হিসেবে প্রভাব ফেলতে পারেননি আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। তবে ১২ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে দুরন্ত লড়াই চালাচ্ছে নাইট বাহিনী। এখনও তাদের প্লে অফে পৌঁছানোর সুযোগ রয়েছে। শেষ ম্যাচে কলকাতা গুজরাটকে ২৯ রানে পরাজিত করে। এই জয়ের ধারাবাহিকতা আজ মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষেও বজায় রাখতে চাইছে তারা। আজ হার্দিক পান্ডিয়াদের বিপক্ষে পরাজিত হলে প্লে অফের দৌড় থেকে ছিটকে যাবে নাইট বাহিনী।