আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন হোম সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণার পর থেকেই ক্রিকেটমহলে শুরু হয়েছে নতুন আলোচনা। শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে আফগানদের বিরুদ্ধে সিরিজ খেলতে চলেছে টিম ইন্ডিয়া। গতকাল একেবারেই নব্য দলের ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। একসময় জাতীয় দলে মুম্বই বা মুম্বাই ইন্ডিয়ান্স ঘরানার ক্রিকেটারদের প্রভাব সবচেয়ে বেশি দেখা গেলেও, এবার ছবিটা অনেকটাই বদলে গিয়েছে। বর্তমান নির্বাচিত দল বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যায়, ভারতীয় ক্রিকেটে ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছে নতুন এক কেন্দ্র – গুজরাট টাইটান্স ঘরানা।
শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় ক্রিকেটে নতুন যুগ

প্রসঙ্গত, ৬ জুন মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে শুরু হতে যাওয়া একমাত্র টেস্ট ম্যাচের জন্য ঘোষিত ভারতীয় দলে গুজরাট টাইটান্সের সঙ্গে যুক্ত একাধিক ক্রিকেটার জায়গা পেয়েছেন। অধিনায়ক শুভমান গিলের পাশাপাশি সাঁই সুধারসন, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, প্রসিধ কৃষ্ণ, মানব সুথার এবং গুরনূর ব্রারের মতো ক্রিকেটারদের অন্তর্ভুক্তি সেই ইঙ্গিতই দিচ্ছে। শুধু টেস্ট দল নয়, পরবর্তী ওয়ানডে সিরিজেও এই পরিবর্তনের ছাপ স্পষ্ট। ধর্মশালা, লখনউ এবং চেন্নাইয়ে অনুষ্ঠিত হতে চলা ম্যাচগুলোর জন্যও নির্বাচকরা আবারও ক্যাপ্টেন হিসাবে শুভমান গিলকে বেছে নিয়েছে এবং শ্রেয়স আইয়ারকে প্রথম দুই ম্যাচে বিশ্রাম দিয়েছে। টেস্টের মতন ওডিআই দলেও গুজরাট টাইটান্স- এর প্লেয়ারদের ছড়াছড়ি।
Read More: “সবাই টাকা ফেরত পাবে..”, শতদ্রুর FIR’এর মধ্যে মেসিকান্ড নিয়ে মন্তব্য করলেন নিশীথ প্রামাণিক !!
গিল ব্যাতিত, মোহম্মদ সিরাজ, ওয়াসিংটন সুন্দর ও প্রসিধ কৃষ্ণদের উপর ভরসা রেখেছেন। অভিজ্ঞ রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) পাশাপাশি নতুন প্রজন্মের ক্রিকেটারদের গুরুত্ব বাড়ানো হচ্ছে বলেই মনে করা হচ্ছে। গত এক দশকেরও বেশি সময় ধরে ভারতীয় ড্রেসিংরুমে মুম্বই ঘরানার ক্রিকেট সংস্কৃতির প্রভাব ছিল প্রবল। তবে সময়ের সঙ্গে সঙ্গে দলে বদল আবশ্যক হয়ে পড়েছে। এক সময়ে রোহিত শর্মা যখন ভারতীয় দলের অধিনায়ক ছিলেন তখন মুম্বাই ইন্ডিয়ান্স থেকেই সিংভাগ খেলোয়াড়কে খেলতে দেখা যেত। রোহিতের সময় হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব, তিলক ভার্মাদের একসঙ্গে দেখা যেত।
গুজরাট টাইটান্সের দখলে ভারতীয় ক্রিকেট

তার আগে এমএস ধোনি যখন ক্যাপ্টেন ছিলেন তখন সুপার কিংস থেকে সুরেশ রায়না, মোহিত শর্মা, মুরলি বিজয়, রবিচন্দ্রণ অশ্বিন ও রবীন্দ্র জাদেজার মতন খেলোয়াড়দের খেলতে দেখা যেত। এখন সেই সুযোগই কাজে লাগাচ্ছে গুজরাট টাইটান্স ঘরানার ক্রিকেটাররা।বিশেষ করে শুভমান গিলকে দলের অধিনায়ক হিসেবে এগিয়ে আনার পর থেকেই ভারতীয় দলে নতুন পরিকল্পনার আভাস মিলছে। তরুণ ক্রিকেটারদের নিয়ে দ্রুতগতির ও আক্রমণাত্মক মানসিকতার একটি দল গড়ার দিকে জোর দিচ্ছেন নির্বাচকরা। একই ফ্র্যাঞ্চাইজির একাধিক ক্রিকেটারকে দলে রাখার ফলে সমাজ মাধ্যমে বেশ প্রশ্ন উঠতে শুরু করেছে।