IPL 2026: ডু ওর ডাই লড়াইয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স। ইডেনের মাঠে কেকেআর বোলারদের দাপুটে বোলিং প্রদর্শন একেবারে দমিয়ে রেখেছে মুম্বাই ইন্ডিয়ান্স দলের ব্যাটসম্যানদের। পাওয়ার প্লেতে চারটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলে মুম্বই পল্টন। শুরুতেই গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় তারা। রোহিত শর্মা ১৫ ও সূর্য ১৫ রান করে আউট হন। তিলক ভার্মা ধীরে খেললেও রান তোলার গতি বাড়াতে ব্যর্থ হন। অধিনায়ক হার্দিক পান্ডিয়া ২৬ রান করলেও ইনিংসের নিয়ন্ত্রণ নিতে পারেননি।
KKR’এর দুরন্ত বোলিংয়ে ভেঙে পড়লো MI’এর ব্যাটিং

মুম্বইয়ের হয়ে শেষদিকে করবিন বশ ১৮ বলে ৩২ রানের লড়াকু ইনিংস খেলেন। তার ইনিংসেই দল ১৪৭ রানে পৌঁছায়। না হলে স্কোর আরও কম হতে পারত। কেকেআরের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন সৌরভ দুবে, ক্যামেরন গ্রিন ও কার্তিক ত্যাগী। প্রত্যেকেই দুটি করে উইকেট তুলে নেন। এছাড়া সুনীল নারিন নিজের চার ওভারে মাত্র ১৩ রান দিয়ে ম্যাচের গতি পুরো বদলে দেন। এখন ১৪৮ রানের লক্ষ্য তাড়া করে জয়ের জন্য নামবে কেকেআর ব্যাটিং লাইনআপ।
আজকের ম্যাচটি নাইট রাইডার্সের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ম্যাচে বোলাররা অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে এসেছে। অন্যদিকে, আজকের জয়টা তাদের প্লে-অফের রাস্তা পরিষ্কার করে দেবে। কেকেআরের দুরন্ত পারফরম্যান্সের পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা। এক ভক্ত লিখেছেন, “সুনীল নারায়ণকে এখনও কেউ খেলতে পারলো না।”, আর এক ভক্তের দাবি, “মুম্বইয়ের ব্যাটিং অত্যন্ত নিম্নমানের।”, আর এক ভক্ত লিখেছেন, “আজকে সহজেই জিতে যাবে কেকেআর।”
দেখেনিন টুইট
Sunil Narine clean bowled Hardik Pandya 😭😂
Don't Know When We Will See Likes Of Sunil Narine In Our Academy. pic.twitter.com/4yFeAqA75N
— Dinda Academy (@academy_dinda) May 20, 2026
This meme is still relevant pic.twitter.com/W5HrCwyjxA
— Rishav (@Imrishav108) May 20, 2026
The Biggest Snake for Captain Hardik Pandya is hardik Pandya himself. pic.twitter.com/T6xORnwTX7
— Selfless⁴⁵ (@SelflessCricket) May 20, 2026
Ladies and Gentlemen, please welcome the star boy, the greatest number-3 batter, Tilak Varma, with an earth-shattering knock of 20(32), with a Jupiter-shaking strike rate of 62, which made Venus shiver 🥵 pic.twitter.com/sSSme6a1Ye
— TukTuk Academy (@TukTuk_Academy) May 20, 2026
God realised Brett Lee is getting old so he created Kartik Tyagi 💥 pic.twitter.com/PpOrJ6kPbG
— adi. (@Hurricanrana_27) May 20, 2026
What a Test20 comeback knock from Captain Auradik 26 off 27 with strike rate 96 🥵🥵 pic.twitter.com/YUQu8RaDJK
— TukTuk Academy (@TukTuk_Academy) May 20, 2026