KKR vs MI TOSS REPORT: টসে জিতল কলকাতা, মরণ-বাঁচন ম্যাচে একাদশ নিয়ে মাস্টারস্ট্রোক সিদ্ধান্ত নিলেন আজিঙ্কা রাহানে !! 1

কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) চলতি আইপিএলে এখনও পর্যন্ত প্লে অফে পৌঁছানোর আশা বাঁচিয়ে রেখেছে। আজ তারা ঘরের মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) মুখোমুখি হচ্ছে। এই ম্যাচ আজিঙ্কা রাহানেদের (Ajinkya Rahane) জন্য খুবই গুরুত্বপূর্ণ। শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে হলে জয় ছিনিয়ে নিতেই হবে। ফলে আজ একাদশ নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে ম্যানেজমেন্ট। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হারের সম্মুখীন হয়ে ইতিমধ্যেই টুর্নামেন্টের লড়াই থেকে ছিটকে গেছে। তবে আজ তারা শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে লড়াই দিতে প্রস্তুত।

Read More: মুম্বই লবি অতীত, গিলের নেতৃত্বে টিম ইন্ডিয়ায় GT কানেকশন !!

IPL ম্যাচের সময়সূচি-

Kkr
RCB vs KKR | Image: Getty Images

কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স

ম্যাচ: ৬৫

তারিখ: ২০/০৫/২০২৬

ভেন্যু: ইডেন গার্ডেন্স, কলকাতা

সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)

KKR vs MI Match Preview-

KKR vs MI TOSS REPORT: টসে জিতল কলকাতা, মরণ-বাঁচন ম্যাচে একাদশ নিয়ে মাস্টারস্ট্রোক সিদ্ধান্ত নিলেন আজিঙ্কা রাহানে !! 2
MI vs KKR | Images: Getty Images

এই বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্স প্রথম ৬ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে হারের সম্মুখীন হয়ে ধাক্কা খেয়েছিল। ১২ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে জয় তুলে নিয়ে বর্তমানে লড়াই চালাচ্ছে রাহানেরা। শেষ ম্যাচে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে দুরন্ত জয় পেয়েছে রিঙ্কু সিং (Rinku Singh)’রা। এই ম্যাচে ফিন অ্যালেন (Finn Allen) এবং অঙ্গকৃষ রঘুবংশী‌র (Angkrish Raghuvanshi) দুরন্ত ব্যাটিং’এ ২৪৮ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল নাইট বাহিনী। এই রান তাড়া করতে নেমে ২৯ রানে পরাজিত হয় গুজরাট।

অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স চলতি আইপিএলে ১২ ম্যাচের মধ্যে ৮ ম্যাচে পরাজিত হয়েছে। তবে তারা শেষ ম্যাচে পাঞ্জাব কিংসকে (Punjab Kings) ৬ উইকেটে পরাজিত করে। এই ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করেছিলেন তিলক বর্মা (Tilak Varma)। উল্লেখ্য এখনও পর্যন্ত কলকাতা এবং মুম্বাই মোট ৩৬ টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে ২৫ টি ম্যাচে এম‌আই এবং ১১ টি ম্যাচে কেকেআর জয়লাভ করেছে।

টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা।

KKR’এর একাদশ-

অজিঙ্কা রাহানে (অধিনায়ক), অঙ্গকৃষ রঘুবংশী (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, রোভম্যান পাওয়েল, মনিশ পান্ডে, রিঙ্কু সিং, অনুকুল রায়, সুনীল নারিন, কার্তিক ত্যাগী, বরুণ চক্রবর্তী, সৌরভ দুবে

ইমপ্যাক্ট প্লেয়ার- ফিন অ্যালেন, বৈভব অরোরা, রমনদীপ সিং‌, ত্যাজস্বি দাহিয়া, 

MI’এর একাদশ-

রোহিত শর্মা, র‌্যায়ান রিকেলটন (উইকেটকিপার), নমন‌ ধীর, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব, করবিন বশ, দিপক চাহার, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ (অধিনায়ক), রঘু শর্মা

ইমপ্যাক্ট প্লেয়ার: শার্দুল ঠাকুর, মায়াঙ্ক রাওয়াত, রবিন মিঞ্জ, ক্রিস ভগত, আল্লামা গজনফার

Read Also: বিতর্কিত উদযাপন করে CSK ভক্তদের অপমান, IPL থেকে নিষিদ্ধ হচ্ছেন ঈশান কিষাণ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *