MI'এর বিরুদ্ধে মাঠে নামার আগে মাথায় হাত KKR'এর, চোটের কারণে ছিটকে গেল তারকা পেসার !! 1

আইপিএলের শেষ পর্যায়ে এসে প্রতিটি ম্যাচেই প্লে অফ এর জন্য যুদ্ধ করতে হচ্ছে প্রতিটি দলকে। ঠিক তেমনি একটা যুদ্ধ হবে ইডেন গার্ডেন্সে কলকাতা বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের (KKR vs MI)। কিন্তু সেই যুদ্ধের আগেই চোট সমস্যা আবারও দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়েছে কেকেআরকে। প্লে অফের মঞ্চে টিকে থাকার জন্য জয় ছাড়া আর কোন রাস্তা নেই অজিঙ্কা রাহানেদের  (Ajinkya Rahane) সামনে। শুরুর থেকে প্রথম ছয় ম্যাচে জয়ের মুখ দেখেনি KKR, তারপর পরের ছয় ম্যাচে পেয়েছে ৫ জয়। তবুও কেকেআরের পক্ষে প্লে-অফে পৌঁছানো বেশ মুশকিল বলেই মনে হচ্ছে। আর তার উপর দলে চোটের সমস্যা লেগেই রয়েছে।

গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়েন তারকা পেসার

Kkr
Matheesha Pathirana | Image: Twitter

মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সঠিক দল নির্বাচন করা কার্যত অসম্ভব হয়ে পড়ছে কেকেআরের পক্ষে। এই পরিস্থিতিতে বরুণ চক্রবর্তীর (Varun Chakravarthy) অনুপস্থিতি সবচেয়ে বড় ধাক্কা হিসেবে এসেছে। দলের প্রধান স্পিন অস্ত্র বরুণ আগের ম্যাচেও সেভাবে খেলতে পারেননি। ইডেন গার্ডেন্সে যেখানে চলতি আইপিএলে স্পিনারা বড় ভূমিকা রাখছে, সেখানে তার অনুপস্থিতি নিঃসন্দেহেই দলের জন্য অনেক বড় ক্ষতি। অন্যদিকে মাতিশা পাথিরানার প্রত্যাবর্তন ও আশঙ্কাজনক। গুজরাট টাইটান্স – এর বিরুদ্ধে প্রথম বারের জন্য খেলতে দেখা গিয়েছিল তাঁকে। তবে প্রথম ম্যাচেই মাত্র ৮ বল করে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। ফলে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কেকেআর (KKR) সূত্রের দাবি এখনও সুস্থ হয়ে ওঠেননি তিনি।

বরুণকে নিয়েও চিন্তায় নাইট ব্রিগেড

Kkr, ipl 2026
Varun Chakravarthy | Image: Getty Images

সোমবার ইডেনে প্রচণ্ড গরমের মধ্যেও রাহানে ব্রিগেড তাই জোরদার প্রস্তুতিতে ডুবে রইল। তবে চোটের কবলে থাকা বরুণ চক্রবর্তী ও মাথিশা পাথিরানা আসেননি এদিনের অনুশীলনে। বুধবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাঁদের খেলা নিয়ে সংশয় তাই বাড়ছে। বরুণ চক্রবর্তীর না খেলাটা কেকেআরের কাছে চিন্তার বিষয়। শেষ ম্যাচে তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে বোলিং করতে দেখা গিয়েছে – যেটা নিয়ে একেবারেই খুশি নয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট তথা বিসিসিআই। অন্যদিকে, পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স অনেক আগেই প্লে-অফের দৌড়ের বাইরে চলে গিয়েছে। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের হাতেই এখন প্লে-অফের চাবিকাঠি। চোটের জন্য গত কয়েক ম্যাচে খেলেননি ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। এমনকি, মুম্বই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাঁর দূরত্বের খবরও সমানে এসেছিল, তবে এমআই সূত্রের দাবি, ইডেনে দলকে আবার নেতৃত্ব দেবেন হার্দিক।

Read Also: বাদ পান্ডে-পথিরানা, মুজারবানির এন্ট্রি, মুম্বইয়ের বিরুদ্ধে প্রকাশ্যে KKR একাদশ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *